শফিউল আলম, রাউজান: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদ এর নির্দেশনায় তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীর মাঝেআশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার উদ্যেগে দ্বিতীয় দিনেরশরবত বিতরণ করা হয়েছে।
১ জুন (সোমবার) ফটিকছড়ির নাজিরহাটস্থ বাব-এ- শাহানশাহ্ হক ভাণ্ডারী তোরণ (দরবার গেইট) সংলগ্ন ঝংকার মোড়ে এ শরবত বিতরণ করা হয়।শরবত বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার মুহাম্মদ কবির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন,মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য সাংবাদিক মোহাম্মদ শফিউল আলম,অধ্যাপক আবু আহমদ,গাউছিয়া হক মনজিল অফিস কর্মকর্তা মোহাম্মদ বাবুল,গ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মুহাম্মদ আনিস উদ্দিন সোহেল, নাজিরহাট শাখার সভাপতি হাজ্বী মোহাম্মদ ইউনুচ,সাবেক সভাপতি বটন কুমার দে,সহ সভাপতি মোহাম্মদ আকরাম,মোহাম্মদ হারুন,সৈয়দ মোহাম্মদ জামশেদ,মোহাম্মদ মোরশেদুল আলম,মোহাম্মদ এয়াকুব,মোহাম্মদ আবু তৈয়ব,মোহাম্মদ আবুল বশর,মোহাম্মদ বকুল,মোহাম্মদ আরমান,মোহাম্মদ জাহেদ,মোহাম্মদ নজরুল ইসলাম,মোহাম্মদ নাজিম উদ্দিন,মোহাম্মদ নাঈম প্রমুখ।
এসময় বক্তাগণ বলেন,যে কোন দুর্যোগ মুহুর্তে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ও শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাষ্টের অবদান দৃষ্টান্ত হয়ে আছে। তারই ধারাবাহিকতায় তীব্র তাপদাহে দেশজুড়ে শরবতবিতরণ কার্যক্রম চলছে। রাহাবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী(ম.)এর মানবতার কল্যাণে যে মিশন এবং নির্দেশনা তা আশেকভক্তগণ অন্তরে ধারন করে ও বাস্তবায়নে কাজ করে চলছে ।


