চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ও অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
রোববার (৩১ মে) রাতে হাটহাজারী উপজেলার আমান বাজারের একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, আদর্শ ও উন্নয়ন দর্শন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
ব্যারিস্টার সাকিলা ফারজানা-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের রাজনৈতিক ও পারিবারিক অবদানও স্মরণ করা হয়। অনুষ্ঠানে জিয়াউর রহমান ও সৈয়দ ওয়াহিদুল আলমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা ও পৌর বিএনপি, বায়েজিদ থানা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শেষ পর্বে দেশ, জাতি ও গণতন্ত্রের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।


