শফিউল আলম, রাউজান: প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে প্রতি বৎসর মা মাছের প্রজনন থেকে কয়েক হাজার কোটি টাকার মাছ উৎপাদন হয়। হালদা নদীর মা মাছের প্রজনন ক্ষেত্র ছাড়া ও হালদা নদীর পাড়ে পতিত জমি, চর বেড়িবাধে প্রতিবৎসর আম, কলা, পেপেঁ, কাঠাল, সব্জি উৎপাদন করেন কৃষকরা ও নদীর পাড়ের বাসিন্দারা। প্রতি বৎসর হালদা পাড়ের জমি ও চর বেড়িবাধ থেকে কোটি টাকার ফল, সব্জি, মরিচ উৎপাদন হয়।
রাউজানের কচুখাইন, ছায়ারচর, হালদার চর, মোকামী পাড়া দেওয়াজী ঘাট, হারপাড়া, সার্কদা, মইশকরম, সওদাগর পাড়া, উরকিরচর, খলিফার ঘোনা, আবুর খীল পশ্চিম আবুর খীল, নাপিতের ঘাট, মগদাই সুইস গেইট, কাসেম নগর, কাগতিয়া সুইস গেইট, পশ্চিম বিনাজুরী, গহিরা মোবারক খীল, সোনাইর মুখ, মোবারক খীল জামতল, দক্ষিন গহিরা, অংকুরী ঘোনা, মঘাশাস্ত্রি বড়ুয়া পাড়া, বদুর ঘোনা, কোতোয়ালী ঘোনা, কাজী পাড়া, ইন্দিরা ঘাট, তেলপারই, পশ্চিম ফতেহ নগর, নদীম পুর, ফতেহ নগর বড়ুয়া পাড়া, হাটহাজারী উপজেলার দক্ষিন মার্দ্রাসা, উত্তর মার্দ্রাসা, রামদাশ হাট, আমতোয়া, বাড়ীঘোনা, গড়দুয়ারা, মেখল, ছিপাতলী, গুমানমর্দন, লাঙ্গল মোড়া, রোসাঙ্গিরী, ধলই, ফরহাদাবাদ, নাজির হাট, ফটিকছড়ি উপজেলার দক্ষিন নিশ্চিন্তা পুর, লেলাং, সমিতির হাট, জাফত নগর, সুয়াবিল, পাইদং, হালুয়াছড়ি, ক্ঞ্চান পুর এলাকা সমুহে হালদা নদীর দুই পাড়ে রয়েছে চর, পতিত জমি ও বেড়িবাধ। হালদা পাড়ের বাসিন্দারা হারদা পাড়ের পতিত জমি বেড়িবাধে, চরে সব্জি ক্ষেত মরিচ ক্ষেতের চাষাবাদ করেন। এসব এলকার হারদা নদীর বেড়িবাধে ও পতিত জমি ও চরে এলাকার বাসিন্দারা আম, কাঠাল, কলা ও পেপেঁ গাছের চারা রোপন করে ফলের বাগান গড়ে তোলেছে। হালদা নদীর পাড়ে এসব ফল বাগানে কলা, আম, পেপেঁ, কাঠাল উৎপাদন হয় । সরেজমিনে ঘুরে হালদার পাড়ের এই সব দৃশ্য দেখা যায়।
হালদা পাড়ের জমি বেড়িবাধে সারি সারি কাঠাল গাছে কাঠালের ফলন হয়েছে প্রচুর পরিমাণ। রাউজানের গহিরা পশ্চিম কোতোয়ালী ঘোনা এলাকার কৃষক জমির বলেন, হালদা পাড়ের জমিতে ধান, সব্জি, মরিচ ক্ষেতের চাষাবাদ করি। হালদা পাড়ের জমিতে আম, কাঠাল, কলা, পেপেঁ গাছের চারা রোপন করেছি। আম গাছ থেকে আম, কাঠাল গাছ থেকে কাঠাল, পেপেঁ গাছ থেকে পেপেঁ, কলা গাছ থেকে কলা উৎপাদন করছি। হালদার পাড়ের জমিতে গড়ে তোলা ফলের বাগান থেকে ফল নিজের পরিবারের সদস্যরা খেয়ে অবশিষ্ট ফল বাজারে বিক্রয় করছি। রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, হালদা নদীর পাড়ে সব্জি, মরিচ ক্ষেতের চাষাবাদ ছাড়া ও ফলের বাগান গড়ে তোলেছে কৃষকরা। হালদা নদীর পাড়ে বেড়িবাধ, চর, পতিত জমিতে কাঠাল গাছে প্রচুর ফলন হয়েছে।


