By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | রাত ৮:৪৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
খেলাজনপথবাংলাদেশসম্পূর্ণা

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/০৩ at ৭:২০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ম্যাচের শুরু থেকে দুই বারের চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নেপাল। লিডও পেয়েছিল তারা। তবে শেষ হাসিটা হেসেছে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার অলিম্পিক গোলে সমতায় ফেরার পর যোগ করা সময়ে সাগরিকার গোলে জয় তুলে নেয় লাল সবুজরা।

তাতে বুধবার (৩ জুন) সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনাল নিশ্চিত করলো পিটার বাটলারের শিষ্যরা।

এদিন হ্যাট্রিক শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে শুরুটা খুব একটা ভালো হয়নি বাটলারের শিষ্যদের। প্রথম থেকেই তাদের চ্যালেঞ্জ জানাতে থাকে গত তিন আসরের রানার্সআপরা। পুরো ম্যাচে বল দখল, আক্রমণ কিংবা অন টার্গেট শট; সব দিকেই এগিয়ে ছিল নেপাল। তবে ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। অবশ্য জয়ের কৃতিত্ব কোনো অংশেই কম নয় ঋতুপর্ণা এবং শামসুন্নাহার-সাগরিকা জুটির।

এদিন শুরু থেকে আক্রমণে আধিপত্য দেখানো নেপালেরসাফল্য পেতেও খুব একটা বেগ পেতে হয়নি। ২৩তম মিনিটেই কর্নার থেকে সেটপিস গোলে এগিয়ে যায় নেপাল। সতীর্থের ক্রস বক্সে পেয়ে বাংলাদেশের রক্ষণকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান গীতা রানা।পরের মিনিটেই সমতায় ফিরতে পারতো বাংলাদেশ। তবে ঋতুপর্না চাকমার ক্রস বক্সে লাল সবুজদের কেউ কাজে লাগাতে পারেনি। এরপর ম্যাচে ফিরতে একের পর এক প্রচেষ্টা চালিয়ে যায় বাটলারের শিষ্যরা। শেষমেশ প্রথমার্ধের যোগ করা সময়ে ঋতুপর্নার চোখ ধাঁধানো অলিম্পিক গোলে সমতায় ফেরে বাংলাদেশ। বাঁ কর্নার থেকে তার ক্রস নেপাল গোলরক্ষককে পরাস্ত করে সরাসরি জালে জড়ায়। তাতে সমতায় শেষ হয় প্রথমার্ধ।
ভাগ্য সহায় হওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুতে বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ। ৪৭তম মিনিটে বক্সে ওয়ান অন ওয়ান পজিশনে বল পেয়ে রেখা পাউডেল শট নিলেও সেটি বারের কোণায় লেগে বেরিয়ে যায়।৫৪তম মিনিটে লিডে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। তবে দ্রুতগতিতে প্রতিপক্ষের বক্সে ঢুকে নেয়া শামসুন্নাহারের শট বারের উপর দিয়ে চলে যায়। এক মিনিট পর নেপাল গোলরক্ষকের নৈপুণ্য বক্সে ঋতুপর্নার পাস কাজে লাগাতে পারেননি শামসুন্নাহাররা। ৫৯তম মিনিটে প্রতিপক্ষের ক্রস হেডে ক্লিয়ার করে বাংলাদেশকে বিপদমুক্ত করেন আফঈদা। ১০ মিনিট পর বক্সের বাইরে থেকে নেপালের সারু লিম্বুর বিপজ্জনক শট বারের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়।

৭৮তম মিনিটে বাংলাদেশকে লিড এনে দিতে সাগরিকার নেয়া শট লাফিয়ে ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক। নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিডের সুযোগ তৈরি হয়েছিল নেপালের সামনে। তবে কোহাতি কিসকুর নৈপুণ্যে গোল হজম থেকে রক্ষা পায় লাল সবুজরা। উল্টো সুযোগ লুফে নেয় লাল সবুজরা। যোগ করার সময়ের চতুর্থ মিনিটে সতীর্থের পাস দখলে নিয়ে বক্সে ঢুকে পাস দেন শামসুন্নাহার। আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে বাংলাদেশকে জয়সূচক গোলটি এনে দেন সাগরিকা। তাতে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজরা।

২০২২ ও ২০২৪ সালের পর টানা তৃতীয়বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণের মিশনে বাংলাদেশ। এবার শিরোপা জিতলে হ্যাট্রিক করবে ঋতুপর্ণারা।

আগামী ৫ জুন জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত। দ্বিতীয় সেমিফাইনালে ভারতু ও ভুটানের মধ্যকার জয়ী দল মুখোমুখি হবে বাংলাদেশের।

আপনি এটিও পছন্দ করতে পারেন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়-ক্ষতি

গোপালগঞ্জ আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগ

ভূজপুরে মানবিক উদ্যোগ, গরিব ও অসহায়দের জন্য কবরস্থানের জমি ওয়াকফ নির্ধারণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭৫ জন হাসপাতালে ভর্তি

সাতকানিয়ায় ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

টেগ্গড নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সাতকানিয়ায় ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
পরবর্তী সংবাদ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭৫ জন হাসপাতালে ভর্তি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়-ক্ষতি
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ৩, ২০২৬
গোপালগঞ্জ আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগ
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ জুন ৩, ২০২৬
ভূজপুরে মানবিক উদ্যোগ, গরিব ও অসহায়দের জন্য কবরস্থানের জমি ওয়াকফ নির্ধারণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন ভালো খবর শহর থেকে দূরে জুন ৩, ২০২৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭৫ জন হাসপাতালে ভর্তি
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ স্বাস্থ‍্য জুন ৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?