By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | দুপুর ১২:৪২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পুতিনকে জেলেনস্কির খোলা চিঠি, সরাসরি বৈঠকের প্রস্তাব
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > দেশে দেশে > পুতিনকে জেলেনস্কির খোলা চিঠি, সরাসরি বৈঠকের প্রস্তাব
দেশে দেশেবিদেশ

পুতিনকে জেলেনস্কির খোলা চিঠি, সরাসরি বৈঠকের প্রস্তাব

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/০৫ at ১০:১৩ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ অবসানের নতুন উদ্যোগ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের আহ্বান জানিয়েছেন। রুশ প্রেসিডেন্টকে লেখা এক খোলা চিঠিতে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।’

জেলেনস্কি প্রস্তাবিত আলোচনার পুরো সময়জুড়ে পূর্ণ যুদ্ধবিরতিরও আহ্বান জানান। তবে বৃহস্পতিবারের (৪ জুন) আগেই পুতিন এমন যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, দুই নেতার সাক্ষাৎ হলে তা ‘দারুণ’ হবে বলে তিনি মনে করেন। ক্রেমলিন নিশ্চিত করেছে যে তারা চিঠিটি পেয়েছে এবং পুতিনকে এ বিষয়ে অবহিত করা হবে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, চিঠির ভাষা ছিল কিছুটা বিদ্রূপাত্মক। এতে সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে।

জেলেনস্কি লিখেছেন, ‘২৬ বছর ক্ষমতায় থাকার পর বয়সের প্রভাব এখন পুতিনের ওপর পড়তে শুরু করেছে।’

চিঠিতে তিনি সরাসরি আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘ইউক্রেন প্রস্তাব করছে, আমাদের এবং আপনার (পুতিন) মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটানো হোক। আমি একটি বৈঠকের প্রস্তাব দিচ্ছি।’

তবে ইউক্রেন প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন প্রস্তাব এবারই প্রথম নয়। তখন ক্রেমলিনের জবাব ছিল, জেলেনস্কি চাইলে মস্কোতে এসে পুতিনের সঙ্গে দেখা করতে পারেন।

তবে চিঠিতে কিয়েভ প্রকাশ্যে স্বীকার করেছে যে ‘যুক্তরাষ্ট্র বর্তমানে পুরোপুরি ইরান ইস্যুতে মনোযোগী’। জেলেনস্কি লিখেছেন, ‘ইউরোপের যুদ্ধ আবারও তাদের মনোযোগের কেন্দ্রে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না।’

সেন্ট পিটার্সবার্গে বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, চিঠির বিষয়বস্তু না দেখেই পুতিন বলেন, ‘তিনি নিশ্চিতভাবেই ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত ও আগ্রহী’, তবে এজন্য উভয়পক্ষকেই ছাড় দিতে হবে।

পুতিন ইঙ্গিত দেন, ট্রাম্প যখন ইরান নিয়ে ব্যস্ত, তখন ইউরোপীয় ইউনিয়ন জেলেনস্কিকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার জন্য রাজি করাতে পারে।

পুতিনের দীর্ঘদিনের অবস্থান হলো, ইউক্রেনকে রাশিয়ার আংশিক দখলে থাকা চারটি অঞ্চল- ডোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া থেকে সরে যেতে হবে এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টাও ত্যাগ করতে হবে। অন্যদিকে ইউক্রেন কোনো ভূখণ্ড ছেড়ে দিতে রাজি নয়। তাদের যুক্তি, এতে রাশিয়া আরও উৎসাহিত হবে এবং ভবিষ্যতে আবারও আক্রমণ চালাতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়েছে। জেনেভা, আবুধাবি ও ইস্তাম্বুলে অনুষ্ঠিত আগের শান্তি আলোচনা কোনো ফল দেয়নি। ১,৮০০ শব্দেরও বেশি দীর্ঘ চিঠিতে জেলেনস্কি লিখেছেন, ‘আপনার যুদ্ধ আমাদের দেশের ওপর যা নিয়ে এসেছে, তার পর আমরা ইউক্রেনীয়রা রুশ সেনাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নই। কিন্তু আমি ইউক্রেনীয়দের নিয়ে চিন্তা করি। আমরা আমাদের মানুষ হারাচ্ছি এবং প্রতিটি ক্ষতিই আমাদের জন্য বেদনাদায়ক।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, জ্বালানির ঘাটতি, মূল্যস্ফীতি এবং যুদ্ধের কারণে রাশিয়ার জনগণও ক্লান্ত হয়ে পড়েছে।’ জেলেনস্কি পুতিনকে উদ্দেশ করে লেখেন, ‘এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ বেছে নিতে ভয় পাবেন না। এখন আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটিই।’

তিনি পুনরায় বলেন, ‘আমাদের এবং আপনার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই’ যুদ্ধের অবসান ঘটানোর প্রস্তাব দিচ্ছে ইউক্রেন।

জেলেনস্কির মতে, সুইজারল্যান্ড বা তুরস্কের মতো কোনো দেশে মুখোমুখি আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি ইভানোভিচ সিবিহা বলেন, ‘এই খোলা চিঠি যুদ্ধ অবসানের জন্য একটি গুরুতর ও অর্থবহ প্রস্তাব। আমরা এই প্রস্তাবের একটি অর্থবহ জবাব প্রত্যাশা করছি। যুদ্ধ শেষ করার সময় এসেছে। শান্তি বেছে নেওয়ার সময় এসেছে।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

কিউবার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ১০

মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫

টেগ্গড পুতিনকে জেলেনস্কির খোলা চিঠি, সরাসরি বৈঠকের প্রস্তাব

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বিশ্ব পরিবেশ দিবস আজ
পরবর্তী সংবাদ বিশ্বকাপ শুরুর আগে আইভরি কোস্টের কাছে ফ্রান্সের হার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বসতঘর পুড়ে ছাই
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে জুন ৫, ২০২৬
জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো উন্নয়ন প্রকল্পে অনিয়মের সুযোগ নেই: সরওয়ার জামাল নিজাম
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে জুন ৫, ২০২৬
বাজেটে সাহসী সিদ্ধান্ত নিন, সৌরশক্তিতে বিপ্লবের এখনই সময়
জনপথ নির্বাচিত খবর/ লেখা বাংলাদেশ লিড জুন ৫, ২০২৬
ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?