By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | সকাল ১১:৪৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > দেশে দেশে > হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
দেশে দেশেবিদেশ

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/০৪ at ১০:২৪ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার বৈঠকে বসবে দুই দেশ।

বুধবার (৩ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সব ধরনের হামলা বন্ধ হওয়াসহ কয়েকটি শর্ত পূরণ সাপেক্ষে এই সমঝোতা কার্যকর হবে। খবর বিবিসির।

এমন এক সময়ে এই ঘোষণা এসেছে, যখন বুধবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন এবং হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট ছুড়ে এপ্রিল মাসে হওয়া নড়বড়ে যুদ্ধবিরতিকে নতুন করে পরীক্ষার মুখে ফেলেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল ও লেবাননের ভবিষ্যৎ সম্পর্ক দুই দেশের সার্বভৌম সরকারই নির্ধারণ করবে। সব পক্ষ এ বিষয়ে একমত হয়েছে। কোনো শক্তি যেন লেবাননের ভবিষ্যৎকে জিম্মি করতে না পারে, সেটিও তারা প্রত্যাখ্যান করেছে।’

চুক্তির আরেকটি শর্ত হলো, লিতানি নদী থেকে ইসরায়েল সীমান্ত পর্যন্ত দক্ষিণ লেবাননের যে এলাকায় ইসরায়েল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, সেখান থেকে হিজবুল্লাহর সব সদস্যকে সরিয়ে নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের সেনাবাহিনীকে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ দিতে ‘পাইলট জোন’ গঠন প্রক্রিয়ায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র।

এর আগে সোমবার (১ জুন) একটি আংশিক যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই সমঝোতা অনুযায়ী, হিজবুল্লাহ ইসরায়েলে হামলা না চালালে ইসরায়েল বৈরুতে বড় ধরনের বোমা হামলা থেকে বিরত থাকবে।

দুই দেশ আগামী ২২ জুন আবার বৈঠকে বসবে। লক্ষ্য থাকবে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি লেনাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, লেবাননের নিরাপত্তা নিশ্চিত করতে হিজবুল্লাহর প্রভাবমুক্ত একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরির আশা করছে ওয়াশিংটন।

এদিকে চলতি সপ্তাহেই উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় আংশিক যুদ্ধবিরতি চাপে পড়ে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বুধবার ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে দুজন ছিলেন প্যারামেডিক, যাদের অ্যাম্বুলেন্স দক্ষিণাঞ্চলের চেহৌর এলাকায় লক্ষ্য করে আঘাত হানা হয়। বৈরুতের দক্ষিণেও একটি গাড়িতে হামলা চালানো হয়।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সীমান্ত অতিক্রম করে আসা একটি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বুধবারের ঘোষণার আগে ইসরায়েলের নেতারা সতর্ক করে বলেছিলেন, উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েহে আবারও ব্যাপক হামলা চালানো হবে।

তবে হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের সদস্য মাহমুদ কামাতি মঙ্গলবার বলেন, ‘কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। শুধু দাহিয়েহকে সুরক্ষার বিষয়টি নিয়ে কথা হয়েছে।’

তিনি আরও বলেন, ওয়াশিংটনে অনুষ্ঠিত লেবানন-ইসরায়েল আলোচনায় গৃহীত কোনো সিদ্ধান্তই হিজবুল্লাহ মানতে বাধ্য নয়।

গত ২ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীকে হত্যা করে ইসরায়েল। এর জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট নিক্ষেপ করলে সংঘাত নতুন মাত্রা পায়। এরপর লেবাননজুড়ে বিমান হামলা এবং দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে অন্তত ৩ হাজার ৫১৬ জন নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, এক কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত হয়েছেন এবং ইসরায়েলের সরিয়ে নেওয়ার নির্দেশ দেশের এক-অষ্টমাংশেরও বেশি এলাকা জুড়ে কার্যকর রয়েছে।

ইসরায়েলের দাবি, যুদ্ধ চলাকালে সীমান্তের দুই পাশে তাদের ২৬ সেনা ও চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ১০

মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

হজের পবিত্র ভূমিতে যুদ্ধবিচ্ছিন্ন দুই সিরীয় ভাইয়ের আবেগঘন পুনর্মিলন

টেগ্গড হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে ৩৭৮ জন হজযাত্রী নিয়ে ফিরল প্রথম ফ্লাইট
পরবর্তী সংবাদ জ্বালানি আমদানি ব্যয় কমবে, দূষণ হ্রাস পাবে, মিলবে সবুজ অর্থনীতির নতুন দিগন্ত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

উদ্ধার করা অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ৪, ২০২৬
রাঙ্গামাটিতে শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে আটক ৪
আইন আদালত জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ৪, ২০২৬
জ্বালানি আমদানি ব্যয় কমবে, দূষণ হ্রাস পাবে, মিলবে সবুজ অর্থনীতির নতুন দিগন্ত
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জুন ৪, ২০২৬
হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
দেশে দেশে বিদেশ জুন ৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?