By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | দুপুর ২:১১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কাপ্তাইয়ের ওয়াগ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভলান্টিয়ারের প্রতিষ্ঠা বার্ষিকী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > কাপ্তাইয়ের ওয়াগ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভলান্টিয়ারের প্রতিষ্ঠা বার্ষিকী
জনপথজেলা উপজেলাপ্রতিষ্ঠান ও সংগঠনরাঙ্গামাটিশহর থেকে দূরে

কাপ্তাইয়ের ওয়াগ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভলান্টিয়ারের প্রতিষ্ঠা বার্ষিকী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/০৬ at ১২:১৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই (রাঙামাটি): “পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, সেবা ও ঐক্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস, ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার কুকিমারা লোটাস শিশু সদন প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি উৎসবমুখর র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র‍্যালী শেষে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি, গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা ও সবশেষে ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে ওয়াগ্গা ইউনিয়নের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি নার্সিং কলেজ ও ফুল-ফান্ডেড স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগপ্রাপ্ত ৭ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
সম্বর্ধিত কৃতি শিক্ষার্থীরা হলেন,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (পালি বিভাগ) ​তিথীপ্রিয়া তনচংগ্যা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (নাট্যকলা বিভাগ) ​প্রিয়াংকা তনচংগ্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয় (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) ​এন্টি তনচংগ্যা, (নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, খুলনা) ইথুন তনচংগ্যা, (এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন) রেশমি তালুকদার, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (ম্যানেজমেন্ট বিভাগ)​পাপেল তনচংগ্যা, (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) সুশান্ত তনচংগ্যা।

​এছাড়া, রাঙামাটি অঞ্চলের পরিবেশ রক্ষা, সংরক্ষণ এবং শিক্ষা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা-কে বিশেষ ‘গুণীজন সংবর্ধনা’ প্রদান করা হয়।

ওয়াগ্গা ভলান্টিয়ারের সভাপতি হৃত্বিক তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাঙামাটি আঞ্চলিক পরিষদের সহকারী নির্বাহী কর্মকর্তা (উন্নয়ন) ও সংগঠনের উপদেষ্টা সুইচিংমং মারমা। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবিমল তনচংগ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, ওয়াগ্গা ১০০ নং মৌজার হেডম্যান অরুণ তালুকদার এবং মেডিকেল অফিসার ডা. জয়ধন তনচংগ্যা।

এছাড়াও লোটাস শিশু সদনের উপ-পরিচালক ভদন্ত বিমলা ভিক্ষু, ধম্ম সুখা বৌদ্ধ বিহারের উ. বিসারাদা মহাথেরো, ওয়াগ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ফুলাচিং মারমা এবং সংগঠনের সাধারণ সম্পাদক চনুমং মারমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজন কমিটির আহ্বায়ক, ওয়াগ্গা ভলান্টিয়ারের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বীর কুমার তনচংগ্যা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য অংহ্লাচিং মারমা।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, শিক্ষার মান উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে দেশের কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা ওয়াগ্গা ভলান্টিয়ারের মানবিক ও সামাজিক উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

এত প্রজেক্ট হয়, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার কোনো প্রজেক্ট তৈরি হয় না: মির্জা ফখরুল

বীরুলিয়া জমিদারবাড়িতে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

চট্টগ্রামকে গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে আমি অঙ্গীকারবদ্ধ: মেয়র ডা. শাহাদাত হোসেন

ডেঙ্গু প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চাই না; সবাই সচেতন হবে এটা চাই: স্বাস্থ্যমন্ত্রী

টেগ্গড কাপ্তাইয়ের ওয়াগ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভলান্টিয়ারের প্রতিষ্ঠা বার্ষিকী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বীরুলিয়া জমিদারবাড়িতে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত
পরবর্তী সংবাদ এত প্রজেক্ট হয়, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার কোনো প্রজেক্ট তৈরি হয় না: মির্জা ফখরুল
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ জুন ৬, ২০২৬
এত প্রজেক্ট হয়, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার কোনো প্রজেক্ট তৈরি হয় না: মির্জা ফখরুল
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ জুন ৬, ২০২৬
কাপ্তাইয়ের ওয়াগ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভলান্টিয়ারের প্রতিষ্ঠা বার্ষিকী
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ৬, ২০২৬
বীরুলিয়া জমিদারবাড়িতে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?