By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | রাত ১০:২১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে’
আমাদের চট্টগ্রামজনপথরাজনীতি

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/০৬ at ৮:১৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঘন ঘন ঝটিকা মিছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অপতৎপরতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে জিইসি মোড়, দুই নম্বর গেট, নাসিরাবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এমনকি কিছু জানাজাতেও ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হয়েছে এবং পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে ব্যানার-ফেস্টুন প্রদর্শন করা হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মহানগরীর কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পলাতক নেতাদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ায় জনমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে। মিছিল-পরবর্তী গ্রেফতার ও মামলা দায়েরের পরিবর্তে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করাই সময়ের দাবি। পাশাপাশি, পরিচয় বদলে সরকারি দলে অনুপ্রবেশকারী এবং রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে ফ্যাসিস্টদের সঙ্গে সখ্য গড়ে তোলা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীদের রাস্তা কেটে দেওয়া এবং যৌথ বাহিনীর ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনা সরাসরি রাষ্ট্রব্যবস্থাকে চ্যালেঞ্জ করার শামিল। ইতোমধ্যে নগরীতে রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটেছে।

তিনি উল্লেখ করেন, ৮ মে ২০২৬ নগরের রৌফাবাদ এলাকার শহীদ মিনার গলিতে মো. হাসান প্রকাশ রাজু (২৪) নামের এক যুবক ব্রাশফায়ারে নিহত হন এবং রেশমা নামের এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে পরে মৃত্যুবরণ করেন। এর আগে সাগরিকা বিটাক বাজার এলাকায় আকাশ দাশ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পাঁচলাইশ এলাকায় শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটে।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের মামলার অগ্রগতিও আশানুরূপ নয়। একইভাবে শহীদ ওয়াসিম আকরাম, ফয়সল আহমদ শান্ত ও ফারুক হোসেন হত্যার আসামিরা এখনও গ্রেফতার হয়নি। ফয়েজলেক, সিটি কলেজ ও সেগুনবাগানে সংঘটিত সন্ত্রাসী হামলার অভিযুক্তদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, নগরীতে চাঁদাবাজি এবং নিরীহ ব্যবসায়ীদের হয়রানির ঘটনাও উদ্বেগজনক। কুরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতা উভয়কে হয়রানি করা হয়েছে এবং চামড়ার বাজার ধসিয়ে দেওয়ায় এতিম, মিসকিন ও দুস্থ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের কারণে চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ নুর, আমির হোসাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাহমুদুল আলম, ফখরে জাহান সিরাজী সবুজ, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, ফারুকে আজম, অধ্যাপক মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাইল, ড. আ. ম. ম. মাসরুর হোসাইন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

টিআইসিতে চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা ৮ জুন

মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

দুর্গম সীমান্তে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো সিএমএইচে

‘কারবালার ঐতিহাসিক চেতনা ও আহলে বায়তের ভালোবাসা মুসলিম উম্মাহর ঐক্যের মূল ভিত্তি’

উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ আটক ২

টেগ্গড ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ আটক ২
পরবর্তী সংবাদ ‘কারবালার ঐতিহাসিক চেতনা ও আহলে বায়তের ভালোবাসা মুসলিম উম্মাহর ঐক্যের মূল ভিত্তি’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

টিআইসিতে চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা ৮ জুন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ জুন ৬, ২০২৬
মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
জনপথ গণ মাধ্যম জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ৬, ২০২৬
দুর্গম সীমান্তে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো সিএমএইচে
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ৬, ২০২৬
‘কারবালার ঐতিহাসিক চেতনা ও আহলে বায়তের ভালোবাসা মুসলিম উম্মাহর ঐক্যের মূল ভিত্তি’
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?