ফাতিমা ফালগুনী : চার বছরের প্রতীক্ষার অবসান| আর মাত্র কয়েক ঘণ্টা পরই মেক্সিকো সিটির কিংবদন্তি এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর, ২০২৬ ফিফা বিশ্বকাপের| যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ নানা কারণেই ইতিহাসের অংশ হতে যাচ্ছে| প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ|
মাঠের লড়াই শুরুর ৯০ মিনিট আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মাতাবেন চারবারের গ্র্যামি জয়ী পপ তারকা শাকিরা| তার সঙ্গে থাকবেন নাইজেরিয়ান শিল্পী বার্না বয়, কল¤ি^য়ান তারকা জে বালভিন এবং দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলাসহ আরও বেশ কয়েকজন শিল্পী| উদ্বোধনী আয়োজন শেষ হওয়ার পরই শুরু হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ, যেখানে মুখোমুখি হবে সহ-¯^াগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা|
ফুটবল ইতিহাসের দিকে তাকালে ম্যাচটি ফিরিয়ে নেয় ২০১০ বিশ্বকাপের স্মৃতিতে| দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল| জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই লড়াই ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল|
বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকোর স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় রাত ১টা) আবারও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল| তবে এবার ঘরের মাঠের সুবিধা পাচ্ছে মেক্সিকো| ৮০ হাজারের বেশি দর্শকের সমর্থন নিয়ে মাঠে নামবে ‘এল ত্রি’| একই সঙ্গে এস্তাদিও আসতেকা ইতিহাসের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি বিশ্বকাপের (১৯৭০, ১৯৮৬ ও ২০২৬) উদ্বোধনী ম্যাচ আয়োজনের বিরল কীর্তি গড়তে যাচ্ছে|
অভিজ্ঞ কোচ হাভিয়ের আগুয়েরের অধীনে দারুণ ছন্দে রয়েছে মেক্সিকো| টানা আট ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে এসেছে দলটি| সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতেও তারা অস্ট্রেলিয়া, ঘানা ও সার্বিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে|
অন্যদিকে, দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ফেরা দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি খুব একটা ¯^স্তিদায়ক নয়| কয়েকজন খেলোয়াড়ের ভিসা জটিলতা এবং অনুশীলনের সীমাবদ্ধতার কারণে দলটি পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারেনি| সাম্প্রতিক তিনটি প্রীতি ম্যাচেও জয়হীন ছিল ‘বাফানা বাফানা’রা|
দুই দলের মুখোমুখি চার দেখায় মেক্সিকো জিতেছে দুটি ম্যাচে, দক্ষিণ আফ্রিকার জয় একটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে| গ্রুপ ‘এ’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র| নতুন ৪৮ দলের বিশ্বকাপে ১২টি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও প্রথমবারের মতো রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেবে|
সব মিলিয়ে বর্ণাঢ্য আয়োজন, নতুন ইতিহাসের হাতছানি আর বিশ্বসেরাদের লড়াইয়ে মেক্সিকো সিটির আকাশে আজ বাজবে ফুটবলের উৎসবের দামামা| উদ্বোধনী বাঁশির সঙ্গে শুরু হবে এক মাসব্যাপী বিশ্বকাপ উন্মাদনা, যেখানে কোটি কোটি সমর্থকের ¯^প্ন, আবেগ আর প্রত্যাশা মিলেমিশে রচনা করবে ফুটবল মহাকাব্যের নতুন অধ্যায়|
মাসব্যাপী ফুটবল উন্মাদনার বিশ্বযাত্রা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


