শফিউল আলম, রাউজান: রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ইউনিয়নের উরকিরচর জনকল্যান ছাত্র সংঘের পশ্চিম পাশে একটি বাড়ীর উঠানে এক যুবকের মরদেহ উদ্বার করেছে পুলিশ। উদ্বার করা মরদেহ ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার রাশেদ বলে জানা গেছে। রাশেদ মানসিক ভারসাম্যহীন যুবক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান ১৬ জুন (মঙ্গলবার) সকালে মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এ প্রসঙ্গে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রাউজানের উরকিরচর থেকে এক যুবকের লাশ উদ্বার করা হয়েছে। লাশ উদ্বারের পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রাউজান থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


