কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও নাম্বারবিহীন মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টার দিকে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহাল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আলীর জাহাল এলাকার বাসিন্দা মোহাম্মদ আমির ফায়সাল আক্তার (৩৮) ও তার সহযোগী মো. জাহিদ হোসেন (২০)-কে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি ও বসতবাড়িতে অভিযান চালিয়ে ২টি দেশীয় বন্দুক, ৩টি ধারালো ছুরি, ১ হাজার ৩০টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৪ হাজার টাকা, ২টি নাম্বারবিহীন মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ উদ্ধারকৃত আলামত জব্দ করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলীর জানান, গ্রেপ্তারকৃত আমির ফায়সালের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


