By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বর্ষাকাল | দুপুর ১:৫৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ডেভিডের হ্যাটট্রিক, কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার ইতিহাসগড়া জয়
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > ডেভিডের হ্যাটট্রিক, কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার ইতিহাসগড়া জয়
খেলা

ডেভিডের হ্যাটট্রিক, কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার ইতিহাসগড়া জয়

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/১৯ at ৯:৩৮ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

যেন কিছুতেই ক্ষুধা মিটছিল না কানাডার। বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পাওয়ার লক্ষ্যে নেমে কাতারকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে টুর্নামেন্টের আয়োজক দেশটি। পুরো আসর থেকে ছিটকে দেওয়ার মতো চোট এবং দুই লাল কার্ডের পাগলাটে ম্যাচে কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিলো কানাডা। তাদের ইতিহাসগড়া জয়ের পথে জোনাথান ডেভিড দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন।

স্বাগতিক কানাডা ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে নেমে শুরু থেকেই চেপে ধরেছিল কাতারকে। সেই দাপট অব্যাহত রেখে ১৬ মিনিটেই তাদের স্কোরবোর্ড পরিবর্তন শুরু। যা চলেছে ইনজুরি সময় পর্যন্ত। উল্টো দুই অর্ধে দুই লাল কার্ডের সুবাদে ৯ জন নিয়ে কাতার গভীর খাদে পড়ে যায়। সেখান থেকে তাদের আর ওঠা হয়নি।

কানাডার বড় জয়ে ডেভিডের হ্যাটট্রিকের পাশাপাশি একবার করে স্কোরশিটে নাম তোলেন কাইল লারিন ও নাথান সালিবা। অন্য গোলটি ছিল কাতারি ফুটবলারের আত্মঘাতী। পুরো ম্যাচে ৭৮ শতাংশ পজেশন নিয়ে কানাডা ৩২টি শট নেয়, এর মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে ভঙ্গুর কাতার ২ শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

গত সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নেওয়ার কারণে টরন্টোতে কানাডার উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকতে থাকতে পারেননি দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

১৯ জুন (শুক্রবার) বিশ্বকাপে দেশটির প্রথম জয় পাওয়ার ম্যাচে তিনি মাঠে উপস্থিত ছিলেন। তাকে সাক্ষী রেখে ১৬তম মিনিটে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোল করেন সাইল লারিন। জোনাথন ডেভিডের ভলি শট কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা প্রতিহত করলে লারিন ফিরতি শটে গোল করেন।

২৯তম মিনিটে ডান পায়ের ভলি শটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড। এটি ছিল এক বছরেরও বেশি সময় পর ওপেন প্লে থেকে তার প্রথম গোল। ৩৩তম মিনিটে কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের কাছাকাছি জায়গায় ফাউল করে লাল কার্ড দেখেন কাতারের হোমাম আহমেদ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্কোরলাইন ৩-০ করে কানাডা। ক্রসবারে লেগে ফিরে আসা একটি শট থেকে গোলমুখের জটলার মধ্যে ডেভিড বল জালে জড়ান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইসমায়েল কোনেয়েকে ভয়ঙ্কর ট্যাকল করেন আসিম মাদিবো। যে কারণে তিনি লাল কার্ড দেখলে কাতার ৯ জনের দলে পরিণত হয়। চোট পাওয়া কোনেয়ের বাম পা অস্বাভাবিকভাবে বেঁকে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন সতীর্থরাও। পরে তাকে স্ট্রেচারে করে তুলে নেওয়া হয়। এই মিডফিল্ডারের বদলি নেমে নাথান সালিবা ৬৪তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন। এরপর উঁচিয়ে ধরেন কোনেয়ের ৮ নম্বর জার্সি।

৭৫তম মিনিটে কাতারের মোহাম্মদ মানাই দুর্ভাগ্যজনকভাবে নিজের জালেই বল পাঠিয়ে আত্মঘাতী গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-০। অতিরিক্ত সময়ে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। এর মাধ্যমে এই বিশ্বকাপে এক ম্যাচে তিন গোল করা খেলোয়াড়দের তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে নাম লেখান তিনি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

৯৬ বছরের রেকর্ড ছুঁয়ে ডেভিডের হ্যাটট্রিক, নাম তুললেন মেসির পাশে

ইতালি-বধ করা বসনিয়াকে গোলবন্যায় ভাসাল সুইজারল্যান্ড

দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে মেক্সিকোর টানা দ্বিতীয় জয়

৪-২ গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

৯৫তম মিনিটের গোলে ঘানার নাটকীয় জয়

টেগ্গড কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার ইতিহাসগড়া জয়, ডেভিডের হ্যাটট্রিক

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে মেক্সিকোর টানা দ্বিতীয় জয়
পরবর্তী সংবাদ ইতালি-বধ করা বসনিয়াকে গোলবন্যায় ভাসাল সুইজারল্যান্ড
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কক্সবাজারে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, নারী নিহত, আহত ৩
জনপথ কক্সবাজার জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ১৯, ২০২৬
চার হাজার বছরের অবিরাম রহমতের ধারা বরকতময় জমজম
জনপথ ধর্ম ও জীবন নির্বাচিত খবর/ লেখা লিড ২ জুন ১৯, ২০২৬
আজ দেশের বাজারে যে দামে স্বর্ণ বিক্রি
অর্থ-বাণিজ্য জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ জুন ১৯, ২০২৬
৯৬ বছরের রেকর্ড ছুঁয়ে ডেভিডের হ্যাটট্রিক, নাম তুললেন মেসির পাশে
খেলা জুন ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?