নৈতিকভাবে পরাজিত আওয়ামী লীগের কিছু চোর-বাটপার অর্থের জোরে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দলটির কার্যক্রম নিষিদ্ধে সরকার আইন করেছে।
তবে কার্যক্রম নিষিদ্ধ কিংবা দল হিসেবে নিষিদ্ধের বিষয়টি আদালতের এখতিয়ার। আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
দলটির নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী যে কেউই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে।
এছাড়া স্বাধীন মিডিয়া কমিশন গঠনের বিষয়ে সরকার আশাবাদী জানিয়ে, দ্রুতই এই কমিশন গঠনের চেষ্টা চলছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।


