By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | সকাল ১১:৩৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ছাত্র ছাত্রীদের ন্যায্য দাবী হাফ ভাড়া ও প্রাসঙ্গিক ভাবনা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > মুক্ত জানালা-লেখা > ছাত্র ছাত্রীদের ন্যায্য দাবী হাফ ভাড়া ও প্রাসঙ্গিক ভাবনা
মুক্ত জানালা-লেখা

ছাত্র ছাত্রীদের ন্যায্য দাবী হাফ ভাড়া ও প্রাসঙ্গিক ভাবনা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২১/১২/০৪ at ১:১৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

লায়ন মোঃ আবু ছালেহ্

প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে যখন মাধ্যমিকে ভর্তি হব তখন গ্রামীন জনপদের বিদ্যালয়ের একধাপ অগ্রগতি করতে আমার প্রাইভেট শিক্ষকের পরামর্শে মফস্বলের প্রাচীন বিদ্যাপিঠ পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ভর্তি করা হয় আমাকে। পরিবারের অন্যান্য পুরুষ কর্তাগণ দেশের বাইরে থাকায় আমার একা যাতায়াত করতে হত। কেউ ছিলনা সঠিক পরামর্শ ও সহযোগিতা করার। নিজের যতটুকু সম্ভব চিন্তা চেতনায় আসত সেটাই করতাম। আমার এলাকা থেকে যখন স্কুলে যাবার জন্য গাড়ীতে উঠতাম তখন আরও দূরবর্তী ছাত্ররাও গাড়ীতে একসাথে যেতে দেখতাম। ছাত্ররা হাফ ভাড়ার কথা বললে গাড়ি ওয়ালা আইডি কার্ড দেখাতে বলত অথচ আমরা ইউনিফর্ম পড়া হাতে বই নিয়ে গাড়ীতে উঠেছি এবং স্কুল সময়ে উঠেছি তবুও তারা আইডি কার্ড চাইত। এই সমস্যা দেখে স্কুলের প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ মুছা (বিএবিএড) এর অফিস কক্ষে গেলাম এবং ওনাকে খুলে বললাম। তিনি বললেন স্টেশনারি দোকানে প্লাস্টিক কভারের আইডি কার্ড পাওয়া যায় তুমি ছবি সহ নিয়ে এসো আমি সত্যায়িত করে দেব। বলে রাখি তিনি প্রথমে জিজ্ঞেস করেছেন তোমার বাড়ী কোথায়? যখন বললাম লড়িহরা গ্রামে। বাবার নাম জিজ্ঞেস করলেন। বাবার নাম শুনে বললেন খুব ভাল লোক ছিলেন এই কথা শুনে মনটা ভরে গেল। স্যারের বাড়ীও আমাদের নিকটবর্তী উজির পুর গ্রামে তাই তিনি সবার সম্পর্কে জানতেন। আমার দেখা সেরা শিক্ষক ছিলেন মুছা স্যার। যাক প্রসঙ্গে আসি আশির দশকের শেষে সে সময়ে আমি আইডি কার্ড নিয়ে স্কুলে যাতায়ত করেছি। এরপর গাড়ীতে আর কোন সমস্যা হয়নি। সে সময় আমার এলাকা থেকে পটিয়া ভাড়া ছিল এক টাকা আর আমার দিতে হত পঞ্চাশ পয়সা। তখন যাতায়তের জন্য এত পরিবহন ছিলনা। বাসের উপর নির্ভর করতে হত। এমনও হয়েছে গাড়ীতে উঠতে না পেরে সময় চলে যাওয়াতে ফেরত আসতে হয়েছে। সেদিন স্কুলে যাওয়া হয়নি। পরবর্তীতে টেম্পু আসল অনেক পরে। কিন্তু টেম্পুতেতো আর হাফ ভাড়া দেওয়া যাবেনা। টেম্পুতে চড়তে গেলে বাড়তি খরচ নিয়ে যেতে হবে। যেখানে প্রতিদিন ২-৩ টাকায় যাতায়ত ও টিফিন হয়ে যেত সেখানে ৫-৮ টাকার প্রয়োজন হবে টেম্পুতে চলাচল করলে। সেসময় এই আট টাকার মূল্য অনেক। ৮ টাকায় পটিয়া হতে শহরে আসা যাওয়া করা যেত। আমরা ছাত্ররা অতটাকা পাব কোথায়? তাই বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় ছিলনা। এমনকি বাসে দাঁড়িয়ে একহাতে হাতল ধরা আরেক হাতে বই খাতা নিয়ে ধাক্কাধাক্কি সামলে তারপর বিদ্যালয়ে আসা যাওয়া করেছি। অনেকেই বলতে পারেন কেন বাসে এত কষ্ট করে যেতে হয়? একজন চাকুরী জীবি চাইলে প্রতিদিন বাড়তি ভাড়া দিয়ে আরাম আয়েশে যেতে পারেননা কারণ এটি তার আয়ের উপর প্রভাব পড়ে তেমনি একজন ছাত্র প্রতিদিন এত টাকা খরচ করে স্কুল/কলেজে আসা যাওয়া সম্ভব নয় এটি তার পরিবারের উপর প্রভাব পড়ে। একদিন দুইদিন হলে ভিন্ন কথা। তাই ছাত্র ছাত্রীদের ন্যায্য দাবী হাফ ভাড়া দেশের সবখানে কার্যকর করা হোক। শুধু কয়েকটি শহরে কেন? দেশের অন্য শিক্ষার্থীরা ধনীর দুলাল নয়। কার্যকর হলে সবখানে হোক সকল ছাত্র ছাত্রীর জন্য হাফ ভাড়া। তবে সতর্ক থাকতে হবে যেন অছাত্ররা ছাত্র সেজে সুযোগ নিতে না পারে। নির্ধারিত দিন ও সময়ের ব্যাপারে সজাগ থাকতে হবে। অভিভাবকদের দায়িত্ব থাকবে সন্তানদের প্রতি তারা যেন দাবি আদায়ের জন্য কোন রাজনীতির বলি না হয়। কারণ সরকার চায় হাফ ভাড়া কার্যকর হোক। যার ফল আমরা ঢাকা শহরে দেখতে পাচ্ছি। ছাত্র ছাত্রীদের ন্যায্য দাবী সারা দেশে হাফ ভাড়া কার্যকর হোক এই প্রত্যাশা করছি।

লেখকঃ সমাজকর্মী ও সংগঠক

আপনি এটিও পছন্দ করতে পারেন

মুহররম: ত্যাগ, সত্য ও ন্যায়ের এক অবিস্মরণীয় শিক্ষা

বাবা আমার পৃথিবী

মা-বিহীন এক জীবনের নীরব যন্ত্রণা

কোরবানির ঈদ: ত্যাগ, মানবতা ও সমাজের বন্ধন

শিকড়ের টানে শুদ্ধতার জয়গানে মৌয়াল রানী ও ‘আহরোণ’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নিত্যপণ্য মূল্যে সহনীয় রাখতে ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্যে বন্ধে প্রধান মন্ত্রীর ঘোষণার বাস্তবায়নের দাবি
পরবর্তী সংবাদ মেট্রোরেল: ১২ই ডিসেম্বর পরীক্ষামূলক চলাচল শুরু হবে

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বিশ্বকাপে ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
খেলা জুন ২৭, ২০২৬
স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বাদ উরুগুয়ে
খেলা জুন ২৭, ২০২৬
দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
খেলা জুন ২৭, ২০২৬
খাগড়াছড়িতে ৬ মামলার আসামি ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ
খাগড়াছড়ি জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?