By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | সকাল ৯:১০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নিত্যপণ্য মূল্যে সহনীয় রাখতে ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্যে বন্ধে প্রধান মন্ত্রীর ঘোষণার বাস্তবায়নের দাবি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > নিত্যপণ্য মূল্যে সহনীয় রাখতে ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্যে বন্ধে প্রধান মন্ত্রীর ঘোষণার বাস্তবায়নের দাবি
আমাদের চট্টগ্রাম

নিত্যপণ্য মূল্যে সহনীয় রাখতে ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্যে বন্ধে প্রধান মন্ত্রীর ঘোষণার বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২১/১২/০৪ at ১:০১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

নিত্যপণ্যের মূল্যস্থিতিশীল রাখতে সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠাসহ নানা উদ্যোগ গ্রহন করেছেন। গণপরিবহনের ভাড়া নৈরাজ্য বন্ধে বিআরটিএ ও গণপরিবহন মালিকরা মিলে ভাড়া নির্ধারন করলেও ভোক্তারা উপকৃত হচ্ছে না। ব্যবসায়ীরা ইচ্চামতো নানা অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে এবং গণ পরিবহনগুলি নিজেরা সরকার নির্ধারিত ভাড়ার দ্বিগুন-তিনগুন ভাড়া আদায় করে সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি প্রর্দশন করছেন। এসমস্ত বিষয়গুলো দেখার জন্য নিয়োজিত সং¯িøষ্ঠ কর্মকর্তারা নিরব থাকছেন। ফলে নিত্যপণ্য সহনীয় রাখতে ও গণপরিবহনের ভাড়া নৈরাজ্য বন্ধে মাননীয় প্রধানমন্ত্রীর অবিরাম সংগ্রাম ও প্রচেষ্টার সুফল ভোক্তা পর্যায়ে আসছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে ভাড়ার চার্ট বিভিন্ন গণপরিবহনে সাটানো ও পত্র পত্রিকায় প্রকাশিত হলেও ভাড়া নৈরাজ্য বন্ধ হয় নি। অধিকন্তু ভাড়া কম দেয়ায় চলন্ত বাস থেকে যাত্রী ফেলে দেয়া, যাত্রীদের হয়রানিসহ নানা ভোগান্তিতে জনজীবন অতিষ্ঠ। এ অবস্থায় নিত্যপণ্যের বাজার ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধে সাধারণ মানুষের ভোগান্তি ও সমস্যা গুলি মাননীয় প্রধান মন্ত্রী ও সরকারের নীতি নির্ধারকদের মাঝে সঠিক তথ্য পৌঁছানো দরকার বলে মনে করছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চট্টগ্রামের নেতৃবৃন্দ। ০৩ ডিসেম্বর নগরীর হালিশহরের নয়াবাজার বিশ্ব রোড় মোড়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) হালিশহর থানা কর্তৃক আয়োজিত নিত্যপণ্য মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে গণ অবস্থান কর্মসূচিতে বিভিন্ন নেতৃবৃন্দ উপরোক্ত দাবি জানান।

ক্যাব হালিশহর থানা সাধারন সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসাইনের সভাপতিত্বে ক্যাব হালিশহর থানা সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ সন্দীপি এবং ক্যাব সংগঠক ও প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী জসিমুল হকের সঞ্চালনায় গণঅবস্থান কর্মসুচিতে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি এস এম আজিজ, ক্যাব মহানগরের সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মুহাম্মদ জানে আলম, ক্যাব পাচালাইশ থানা সহ-সভাপতি এবিএম হুমায়ুন কবির, চট্টগ্রাম ড্রিংকিং ওয়াটার ম্যানুফেকচার অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সল আবদুল্লাহ আদনান, আসক ফঅউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আকবর, সাংবাদিক উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান শিব্বির আহমদ ওসমান, সাবে ছাত্র নেতা মাছুদুর রহমান, হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা মওলানা শহীদুল্লাহ, বহত্তর নোয়াখালী সমিতির সাধারন সম্পাদক কাজী আবু জাহের রাজু, আসক ফাউন্ডেশনের কেন্দ্রিয় পরিচালক জামাল চৌধুরী বিপ্লব, বিএমএসএফ এর কেন্দ্রিয় সহ-সম্পাদক সোহাগ আরেফিন, দুর্নীতি বিরোধী সচেতন পরিষদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ও ক্যাব হালিশহরের অর্থ সম্পাদক আঃ হালিম নাছির প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন সরকার নিত্যপণ্য মূল্যের বাজার ব্যবসায়ীদের ওপর ছেড়ে দিয়েছে। সেকারনে সরকারের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বাজার তদারকিতে নেই। আর্ন্তজাতিক বাজারে চাল, সয়াবিন তেল, গ্যাসের দাম কমলেও দেশের বাজারে তার প্রতিফলন নেই। ধান কাটার মৌসুমে চাল, শীতে সবজির দাম উর্ধ্বমুখি।

বক্তাগন আরও অভিযোগ করে বলেন, গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে দেশব্যাপী আন্দোলন করলেও গণপরিবহন মালিকরা ঢাকার দাবি মানলেও সারা দেশের দাবিটি উপেক্ষিত। সেকারনে ছাত্রদের ৯ দফার দাবিটি আরও জোরদার হচ্ছে। সরকার আন্তর্জাতিক বাজারে জ¦ালানী তেলের দাম বৃদ্ধির অজুহাতে দেশীয় বাজারে দাম বাড়ালেও দীর্ঘ ৩-৪ বছর আর্ন্তজাতিক বাজারে তেলের দাম তলানী গেলেও সরকার দেশীয় বাজারে সমন্বয় করেনি। করোনায় সাধারণ জনগনের জীবন জীবিকা নির্বাহে ত্রাহি ত্রাহি অবস্থায় জ¦ালানি তেলের দাম বাড়িয়ে জনদুর্ভোগ তৈরী করেছে। ফলে গণপরিবহন ও পণ্যপরিবহনসহ রূপ্তানী পরিবহণে মারাত্মক বিরূপ পরিস্থিতি তৈরী হচ্ছে। সরকারের মাঠ পর্যায়ে নজরদারি না থাকায় আবার এ অজুহাতে নিত্যপণ্য ও গণপরিবহণের ব্যবসায়ীরা নতুন করে মূল্যবৃদ্ধি করে জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। জনগন এ অবস্থার পরিত্রাণ চায়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চবিতে পদার্থবিদ্যা বিভাগের নবীন বরণ, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান

৫ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

চান্দগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি এইচকেজিথ্রি রাইফেল উদ্ধার

কর্ণফুলীতে সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারি আটক

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে
পরবর্তী সংবাদ ছাত্র ছাত্রীদের ন্যায্য দাবী হাফ ভাড়া ও প্রাসঙ্গিক ভাবনা

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

খাগড়াছড়িতে ৬ মামলার আসামি ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ
খাগড়াছড়ি জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৬, ২০২৬
‘স্বরাষ্ট্রমন্ত্রী ‘অতি তৎপরতা’ নিজ মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো’
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ জুন ২৬, ২০২৬
মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড জুন ২৬, ২০২৬
রাউজানের নোয়াপাড়ায় সেফটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?