চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম জাতীয় সংসদে পটিয়াকে জেলা হিসেবে উন্নীত করার প্রস্তাব উত্থাপন করেছেন। একই সঙ্গে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-কে ২০০ শয্যায় উন্নীত করার দাবিও জানান তিনি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ দুটি প্রস্তাব তুলে ধরে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
সংসদ সদস্য বলেন, পটিয়াকে জেলা ঘোষণা করা হলে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে। এতে সেবাগ্রহণের জটিলতা ও সময়ক্ষেপণ কমে আসবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীত করা হলে আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে পুরো দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের মানুষ উপকৃত হবে এবং স্বাস্থ্যসেবায় স্বস্তি ফিরে আসবে।
পটিয়াকে জেলায় উন্নীত করার প্রস্তাব এমপি এনামের
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


