বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ (সম্ভাব্য) জাতীয় সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী জন-গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রস্তাব হিসেবে “মৃত্যু করিডোর” খ্যাত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪/৬ লেনে উন্নীতকরণের দাবি উত্থাপন করেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। হাইওয়ে ইম্প্রুভমেন্ট ফেস ওয়ানের আওতায় ২৬ দশমিক ২১ কিলোমিটার চার লেনে প্রশস্তকরণ প্রকল্পটির পিপিপি অনুমোদিত হয়েছে। এর কাজ ২০২৯ সালের মধ্যে সমাপ্তি হবে।


