By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সকাল ৬:৪১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ গায়ের রং বদলাতে পারে বিএমডব্লিউর নতুন গাড়ি!
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রযুক্তি > গায়ের রং বদলাতে পারে বিএমডব্লিউর নতুন গাড়ি!
প্রযুক্তি

গায়ের রং বদলাতে পারে বিএমডব্লিউর নতুন গাড়ি!

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/০৯ at ৯:১৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

নিজের গায়ের রং নিমেষেই বদলাতে পারে এমন একটি গাড়ি উদ্ভাবন করেছে বিএমডব্লিউ। লাসভেগাসের কনজিউমার ইলেকট্রনিকস শোতে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে আই ভিশন ডি নামে অভিহিত গাড়িটি। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, নিমেষেই নিজের ইচ্ছেমতো গায়ের রং পাল্টাচ্ছে বিএমডব্লিউর নতুন গাডিটি। শুধু নানা রকম রং-ই নয়, বিভিন্ন ডিজাইন ও প্যাটার্নেও পালটে যাচ্ছে গাড়িটির শরীর। গিরগিটির মতো নিমেষেই গায়ের রং পাল্টাতে সক্ষম এই গাড়িটি যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিকস শোতে প্রদর্শন করছে জার্মান অটোমোবাইল জায়ান্ট বিএমডব্লিউ।

গাড়িটির রং বদলানোর পেছনে কাজ করছে ইলেকট্রনিক ইংক বা ই ইংক নামে একটি প্রযুক্তি। আগের বছরের সিইএসএ প্রথমবারের মতো রং পরিবর্তনে সক্ষম এমনই একটি গাড়ি এনেছিল বিএমডব্লিউ। তবে ওই গাড়ির থেকে বিএমডব্লিউ আই ভিশন ডি নামে অভিহিত এই গাড়িতে ব্যবহৃত ই-ইংক প্রযুক্তির ফারাকটা বিশাল।

আই ভিশন ডির শরীরে মোড়ানো আছে ২৪০টি আলাদা আলাদা কালার সেল। যার রং পরিবর্তন হয় সম্পূর্ণ আলাদাভাবে। এক নিমেষেই গাড়িটি সাদা থেকে কালো, কালো থেকে রঙিন অথবা রেসিং কারের মতো ডোরাকাটা স্ট্রাইপ যে কোনো প্যাটার্ন ধারণ করতে পারে। সব মিলিয়ে ৩২টি আলাদা আলাদা রঙে রূপ বদলাতে পারে গাড়িটি। নিজেকে সাজাতে পারে ৩২ রঙের সমন্বয়ে অসংখ্য ভিন্ন ভিন্ন কম্বিনেশন ও ডিজাইনেও।

রং পরিবর্তনের সক্ষমতার পাশাপাশি এতে রয়েছে আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্সসমৃদ্ধ ভারচুয়াল অ্যাসিসট্যান্স। স্বয়ংক্রিয়ভাবে মানুষের কণ্ঠে চালকের সঙ্গে কথাবার্তাও বলতে পারে। দিতে পারে প্রয়োজনীয় নির্দেশনাও। অনেকটা ৮০ এর দশকের জনপ্রিয় টেলিভিশন সিরিজ নাইটরাইডারের গাড়িটির মতো। গাড়িটির নামের শেষে থাকা ডি দিয়ে বোঝানো হয়েছে ডিজিটাল ইমোশনাল এক্সপেরিয়েন্স।

আপাতত প্রোটো টাইপ হিসেবে গাড়িটিকে প্রদর্শন করছে বিএমডব্লিউ, তাই বাজারে আসছে না এখনই। তবে প্রদর্শনীতে আসা দর্শনার্থী ও প্রযুক্তিপ্রিয় মানুষের মধ্যে ইতোমধ্যেই ঝড় তুলেছে গাড়িটি। বিশেষ করে রং পরিবর্তন করে গাড়িটির বহুরূপী সাজার এই সক্ষমতাই মুগ্ধ করছে দর্শনার্থীদের।

আরলিংটন ব্রিউবেকার নামে এক দর্শনার্থী বলেন, এই ধরনের গাড়ি টেলিভিশনেই দেখেছি। নিজের চোখে দেখার আগ পর্যন্ত আমি বিশ্বাসই করতে পারেনি এই ধরনের গাড়ি সত্যিই আছে। এটা এমন একটা জিনিস যা সম্পর্কে আমি আগে থেকে তেমন কিছুই জানতাম না। নিশ্চিতভাবেই আমি এই গাড়িটিকে চালাব।

সম্পূর্ণ নতুন কনসেপ্টের এই গাড়িটি তৈরিতে নানা প্রযুক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে বিএমডব্লিউকে। গাড়িটির নির্মাণে নেতৃত্ব দেন বিএমডব্লিউ’র ই-ইংক কর্মসূচির প্রজেক্ট লিডার স্টেলা ক্লার্ক।

স্টেলা ক্লার্ক বলেন, আমরা এই ডিজাইনটি করেছি কারণ আমাদের মনে হয় মানুষ এর সৌন্দর্য পছন্দ করবে। আমাদের প্রকৌশলীদের জন্য গাড়িটি তৈরি করা ছিল খুবই কঠিন একটি চ্যালেঞ্জ। বিশেষ করে গাড়িতে ই-ইংক প্রযুক্তির ব্যবহার ছিল সম্পূর্ণ নতুন একটি বিষয়।

সব মিলিয়ে বিএমডব্লিউর ঐতিহ্যবাহী রাজকীয় ও সম্ভ্রান্ত অনুভূতির সঙ্গে বৈদ্যুতিক গাড়ি টেসলার ফিউচারিস্টিক আমেজও উপহার দেবে আই ভিশন ডি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন

সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই, চলছে প্রি-বুকিং

ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শীতে শুষ্ক ত্বকের পরিচর্যা
পরবর্তী সংবাদ অবশেষে মুক্তি পেলেন ফখরুল-আব্বাস
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

এবার বর্ষাকালে শহর ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে: মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জনপথ মে ৯, ২০২৬
কক্সবাজার জেলা হাইয়েস-জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি সেলিম আকবর
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ৯, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ৯, ২০২৬
মিরসরাইয়ে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার দুই, অটোরিক্সা জব্দ
জনপথ আইন আদালত জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?