By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ১২:২৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ইউক্রেন এখন ন্যাটোর সদস্য হয়ে উঠেছে, দাবি প্রতিরক্ষামন্ত্রীর
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ইউক্রেন এখন ন্যাটোর সদস্য হয়ে উঠেছে, দাবি প্রতিরক্ষামন্ত্রীর
বিদেশ

ইউক্রেন এখন ন্যাটোর সদস্য হয়ে উঠেছে, দাবি প্রতিরক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/১৩ at ১:৩৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

ইউক্রেন এখন সামরিক জোট ন্যাটোর সদস্য হয়ে উঠেছে। এমন দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। যদিও এমন সময় তিনি এই দাবি করেছেন যখন পশ্চিমা দেশগুলো আবারও নতুন করে ইউক্রেনকে অস্ত্র দেয়া নিয়ে দ্বিধায় ভুগছে। ইউক্রেনকে যতই অস্ত্র দেয়া হচ্ছে, রাশিয়ার অগ্রগতি ঠেকানো যাচ্ছে না। তবে পশ্চিমাদের এমন ভাবনা পরিবর্তনে এগিয়ে এলেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী।
বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে রেজনিকভ বলেন, তিনি নিশ্চিত যে শেষ পর্যন্ত পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নতুন নতুন অস্ত্র পাঠাবে। বহুদিন ধরেই ইউক্রেন ট্যাংক ও যুদ্ধবিমান চেয়ে আসছে পশ্চিমাদের থেকে। এরমধ্যে শীতের কারণে ডনবাসের মাটি শক্ত হওয়ায় রাশিয়া নতুন করে অগ্রসর হতে শুরু করেছে। ফলে সামনের দিনগুলোতে যুদ্ধ আরও তীব্র হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেজনিকভ বলেন, যুদ্ধের তীব্রতা বৃদ্ধি নিয়ে তিনি উদ্বিগ্ন। তবে ইউক্রেন দেশ হিসেবে এবং ইউক্রেনের সামরিক বাহিনী ক্রমশ ন্যাটোর সদস্য হয়ে উঠেছে। হতে পারে এটি ডি ফ্যাক্টো এবং নিয়ম অনুযায়ী না।

কিন্তু আমাদের এখন ন্যাটোর অস্ত্র আছে এবং আমরা জানি কীভাবে তা ব্যবহার করতে হয়।
রাশিয়ার বিরুদ্ধে লড়তে পশ্চিমাদের থেকে ব্যাপক পরিমাণ অস্ত্র সহায়তা পেয়ে আসছে ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধকে এখন ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ হিসেবেই আখ্যায়িত করেছেন। ইউক্রেনকে রাশিয়া এখন শুধু একটি যুদ্ধক্ষেত্র হিসেবে দেখছে। আসল যুদ্ধ চলছে ন্যাটোর সঙ্গেই। তবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের আরও দাবি রয়েছে পশ্চিমের কাছে। আগে থেকেই ন্যাটোর সদস্য হওয়ার চেষ্টা করছিল ইউক্রেন। তবে রাশিয়ার আক্রমণের পর তাদের আবেদন আরও জোরালো হয়েছে। যদিও ন্যাটো কিংবা ইউরোপীয় ইউনিয়ন কেউই ইউক্রেনকে অন্তর্ভুক্ত করেনি।
এমন পরিস্থিতিতে রেজনিকভের ওই মন্তব্য ন্যাটোর মধ্যেই বিতর্ক সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। যদিও তাকে এই প্রশ্ন করা হলে তিনি বিবিসিকে বলেন, আমি এমনটা মনে করি না। এটি কেনো বিতর্ক সৃষ্টি করবে। আমি যা বলেছি তা সত্য এবং বাস্তব। আমি নিশ্চিত, ভবিষ্যতে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা হবে।
রাশিয়ার সেনাদের কাছে ইউক্রেন যখন সোলেদার শহর হারিয়েছে, ঠিক তখনই রাজধানী কিয়েভে বসে বিবিসিকে এই সাক্ষাৎকার দিয়েছেন রেজনিকভ। তিনি যদিও দাবি করেছেন যে, সোলেদারের অবস্থা কঠিন হলেও তাদের নিয়ন্ত্রণে আছে। সোলেদার হারানোর কথা অস্বীকার করেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী। ইউরোপের সবথেকে বড় লবন খনি এই শহরে অবস্থিত। এছাড়া বিশাল জিপসাম খনিও রয়েছে এখানে। ভৌগলিক দিক দিয়েও সোলেদার এমন স্থানে অবস্থিত যা যুদ্ধে ইউক্রেনকে বড় বিপদে ফেলতে পারে। রেজনিকভ অস্বীকার করলেও রাশিয়া দাবি করেছে সোলেদারের শতভাগই এখন তাদের দখলে। যুদ্ধ এখন সোলেদার ছাড়িয়ে ইউক্রেনের আরও গভীরে পৌঁছে গেছে। সোলেদারের পর এখন ক্রাস্না হোরা এলাকা দখলে যুদ্ধ শুরু করেছে রুশ বাহিনী।
দনেতস্ক অঞ্চলের আরেক গুরুত্বপূর্ণ শহর বাখমুত থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত সোলেদার। এই দুই শহরের দখল নিয়েই মাসের পর মাস ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। উভয় পক্ষই একে অপরের ব্যাপক প্রাণহানীর দাবি করে আসছে। রাশিয়ার ওয়াগনার বাহিনীর ‘ব্যক্তিগত টার্গেটে’ পরিণত হয়েছে বাখমুত শহর। এটি দখল করলে রাশিয়ার দনেতস্ক অঞ্চল জয় অনেকটাই সহজ হয়ে যাবে। ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ। তিনি এখন পুতিনকে দেখাতে চাইছেন যে, রাশিয়ার সামরিক বাহিনীর থেকেও তার যোদ্ধারা বেশি কার্যকর।
বাখমুতের পতন হলে দনেতস্কে আর শুধু দুটি বড় শহর বাকি থাকে। ক্রামাতর্স্ক এবং স্লোভিয়ানস্কও রাশিয়ার প্রধান টার্গেট। বাখমুতকে ঘাঁটি করেই ওই শহর দুটি দখলে এগিয়ে যেতে পারবে রাশিয়ার সেনারা। আর সোলেদারের পতন বাখমুতের পতনকে আরও সহজ করে তুলেছে। এই শহরের তিন দিক থেকেই রুশ সেনারা ঘিরে ফেলেছে। রেজনিকভের বিশ্বাস, রাশিয়া এখন নতুন দখল করা এলাকায় সেনা, অস্ত্র ও গুলি সরবরাহ আরও বৃদ্ধি করবে। এই সময়ে ইউক্রেনকে নতুন করে সংগবদ্ধ হতে হবে। পশ্চিমারা যেই অস্ত্রের প্রতিশ্রুতি দিয়েছে, তার দিকেও তাকিয়ে আছে দেশটি। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, বসন্তকালই হচ্ছে দুই পক্ষের জন্য ভাল সময়। আমরা জানি যে, রাশিয়া সেই সময়ের অপেক্ষা করছে। আমাদেরও প্রস্তুত হতে হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ

বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩

মার্কিন গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড

ফের যুদ্ধ শুরু হলে আরও বড় চমক দেখাবে ইরান: আরাঘচি

‘চুক্তি করতে মরিয়া’ ইরান, দ্রুত শেষ হবে যুদ্ধ: ট্রাম্প

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে
পরবর্তী সংবাদ ফুকুশিমার তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়বে জাপান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ মে ২৫, ২০২৬
কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?