By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সকাল ৭:৩৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ অস্থির চিনির বাজার ঘিরে শঙ্কা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > অস্থির চিনির বাজার ঘিরে শঙ্কা
জনপথ

অস্থির চিনির বাজার ঘিরে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/১৪ at ১১:২৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 7 মিনিট
শেয়ার

দেশে শীতকাল শুরুর পর থেকে দাম কমে স্বস্তি ফিরছে সবজির বাজারে। শীতের সবজির ভরপুর সরবরাহ থাকায় দামও অনেক কম। তবে প্রায় দুই মাস ধরে সংকটে থাকা চিনির বাজার এখনো অস্থিতিশীল। স্বস্তি ফেরেনি। প্যাকেটজাত চিনি বাজার থেকে উধাও। সরকারের বেঁধে দেয়া দামেও চিনি কিনতে পাচ্ছে না ভোক্তারা। উল্টো খোলা চিনি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে ১৩ থেকে ১৮ টাকা বেশি দরে। আসছে রমজানেও চিনির সংকটের আশঙ্কা করছেন অনেকেই। গতকাল সরজমিন রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, প্রায় দুই মাস ধরে বাজারে চিনির সংকট। পাইকারি বাজারে পাওয়া গেলেও কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে।
জানা গেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর তৈরি হওয়া ডলার ও জ্বালানি সংকটের কারণে গত বছরের জুলাই-আগস্ট থেকে চিনির বাজারে অস্থিরতা দেখা দেয়।

এ অবস্থায় গত সেপ্টেম্বরে সরকার প্রথমবারের মতো চিনির দাম বেঁধে দেয়। এরপর আরও দুই দফা দাম বাড়ায় সরকার। সংকট কাটাতে বাজারে চালানো হয় অভিযান। এত কিছুর পরও বাজারে চিনির সংকট কাটেনি। বাজারে নতুন করে আরও চিনির সংকট দেখা দিয়েছে। উধাও হয়ে গেছে প্যাকেটজাত চিনি। খোলা চিনির সরবরাহও সীমিত। সর্বশেষ গত নভেম্বরে খুচরা পর্যায়ে প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম ১০৭ টাকা বেঁধে দেয় সরকার।
এদিকে নানা সংকটের অজুহাত দেখিয়ে চিনি কল মালিকরা সরকারের বেঁধে দেয়া দামে বাজারে চিনি সরবরাহ করছেন না। পাইকারি বাজারেই প্যাকেটজাত প্রতি কেজি চিনি লেনদেন হচ্ছে ১০৮ থেকে ১০৯ টাকায়। খুচরা পর্যায়ে আসতে আসতে এই দাম আরও ৫ থেকে ৭ টাকা বেড়ে যাচ্ছে। খুচরা ব্যবসায়ীরা জানান, সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে কমে পাইকারি বিক্রেতাদের কাছ থেকে চিনি কেনা যায় না। অন্যদিকে প্রতি কেজি চিনির প্যাকেটের গায়ের দাম ১০৭ টাকা। এ অবস্থায় ক্রেতাদের কাছ থেকে বাড়তি দামে বিক্রি করতে পারে না খুচরা বিক্রেতারা। এ কারণে প্যাকেটজাত চিনির চেয়ে খোলা চিনি বিক্রিতে বেশি আগ্রহী হয় তারা। বাজার ঘুরে দেখা গেছে, খোলা চিনির কেজি ১০২ এবং মোড়কজাত চিনির কেজি ১০৭ টাকা নির্ধারণ করেছে সরকার। এরপরও বেশির ভাগ জায়গায় চিনি পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া গেলেও ভোক্তাদের কিনতে হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা দরে। একই দরে বিক্রি হচ্ছে খোলা চিনিও। তবে এর চেয়ে অনেক বেশি দরে বিক্রি হচ্ছে আখের লাল চিনি। মোড়কজাত এ ধরনের চিনি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তালিকায়ও কেজি প্রতি চিনির দাম দেখানো হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা। টিসিবি’র মতে, এক বছর আগে রাজধানীতে প্রতি কেজি চিনির দাম ছিল ৭৫ থেকে ৭৮ টাকা। এতে এক বছরের ব্যবধানে চিনির দাম বেড়েছে ৪৭ শতাংশের বেশি।
মিল মালিকরা বলছেন, ডলার সংকটের কারণে তারা ঠিকমতো ঋণপত্র খুলতে পারছেন না। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, গত অক্টোবর ও নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে অপরিশোধিত চিনি আমদানি ঋণপত্র উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। গত অক্টোবরে অপরিশোধিত চিনি আমদানি ঋণপত্র হয়েছিল ১ লাখ ৬৩ হাজার ৭৪৫ টন। নভেম্বরে আমদানি ঋণপত্র হয় ১ লাখ ৪২ হাজার ৩০২ টন। আর সর্বশেষ ডিসেম্বরে আমদানি ঋণপত্র হয়েছে মাত্র ৬৯ হাজার ৫২ টন অপরিশোধিত চিনি।
এদিকে আসন্ন পবিত্র রমজান মাস সামনে রেখে গত ডিসেম্বরে ব্যবসায়ীদের কম টাকা জমা দিয়ে চিনিসহ আট পণ্যের আমদানি ঋণপত্র খোলার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তারপরও ঋণপত্র খুলতে হিমশিম খাচ্ছেন আমদানিকারকেরা।
চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশনের মহাসচিব গোলাম রহমান বলেন, মিলগুলোতে পর্যাপ্ত কাঁচামালের জোগান অব্যাহত রাখতে আমদানি ঋণপত্র খুলতে এখনো সমস্যা হচ্ছে। ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও আন্তরিক হতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে বছরে চিনির চাহিদা ১৮ থেকে ২০ লাখ টন। রমজানে এ চাহিদা আরও বেড়ে যায়। অথচ দেশে সবমিলিয়ে উৎপাদিত হয় মাত্র ৩০ থেকে ৩৫ হাজার টন। শুধু রমজানে চিনির চাহিদা বেড়ে দাঁড়ায় আড়াই থেকে ৩ লাখ টন। চাহিদার বড় অংশই জোগান দেয়া হয় আমদানির মাধ্যমে। রমজানে যাতে চিনির সংকট না হয়, সেজন্য আমদানি পর্যায়ে আরোপিত ৩০ থেকে ৩২ শতাংশ শুল্ক প্রত্যাহার করে সহনীয় পর্যায়ের নিয়ে আসতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেয়া হবে বলে গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়।
এদিকে বাজারে উচ্চমূল্যে স্থির হয়ে আছে অধিকাংশ পণ্যের দাম। যেমন; আটা, ময়দা, ডাল, সয়াবিনের মতো পণ্যের দাম এখনো চড়া। মাঝারি ও সরু চালের দামও বাড়তি। বাজারে আমন ধানের নতুন চাল আসায় মোটা চালের দাম অবশ্য কিছুটা কমেছে। ডিসেম্বরের শুরু থেকেই বাজারে আসা শুরু হয় আমন ধানের নতুন চাল। এতে ডিসেম্বরের মাঝামাঝি থেকে কিছুটা কমতে থাকে চালের দাম।
বাজারে প্রতি কেজি মোটা চালের দাম ছিল ৪৮ থেকে ৪৯ টাকা। গত সপ্তাহে এই দাম ছিল ৫০ থেকে ৫১ টাকার মধ্যে। সাম্প্রতিক সময়ে এ চালের দাম কেজিতে সর্বোচ্চ ৫৫ টাকা পর্যন্ত উঠেছিল। টিসিবি’র হিসাবে, এক বছর আগে মোটা চালের দাম ছিল সর্বনিম্ন ৪৫ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে দাম ১০ টাকা বেড়ে, সেখান থেকে এখন ৫ টাকা কমেছে। তবে চিকন বা মিনিকেট চালের দাম কমেনি। এ মানের চাল এখনো ৭২ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চাল ব্যবসায়ী খালেক বলেন, আমাদের বেশির ভাগ মিনিকেট চালের ক্রেতা এখন বিআর-২৮ জাতের চাল কিনছেন। খরচ কমানোর জন্যই চাল কেনার ক্ষেত্রে পরিবর্তন এনেছেন ক্রেতারা।
এদিকে শীত মৌসুমের বেশির ভাগ সবজির দাম কমেছে। দু-তিনটি ছাড়া বেশির ভাগ সবজির দাম ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিশেষ করে শিম, শালগম, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, মুলা ও নতুন আলু কেনা যাচ্ছে এ দামে। অন্যদিকে সরবরাহ বাড়ায় পিয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে।
সবজির দাম কিছুটা কমলেও বাজারে খুব বেশি সুখবর নেই। তাই সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় নিয়ে চাপের মধ্যেই রয়েছে। গত সপ্তাহের ব্যবধানে মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০-৪০ টাকা। বাজারে এখন এক কেজি মরিচ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা দরে। যা সপ্তাহখানেক আগে ৮০ টাকা ছিল।
কাওরান বাজারের মরিচ বিক্রেতা মোল্লা মিয়া বলেন, পাইকারিতে ১০ থেকে ১৫ দিন ধরে কাঁচামরিচের দাম বাড়ছে। সরবরাহ কম সেজন্য দাম উঠছে। এ কারণে খুচরা পর্যায়েও দাম বাড়তি।
এ ছাড়া আগের মতোই ডিম প্রতি ডজন ১১৫ থেকে ১২০ টাকা এবং ব্রয়লার মুরগির কেজি ১৫০ থেকে ১৫৫ টাকায় কেনা যাচ্ছে। প্রতি কেজি ৭০০ টাকায় অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দামও। মাছের বাজারেও দর-দাম রয়েছে প্রায় অপরিবর্তিত।

আপনি এটিও পছন্দ করতে পারেন

এবার বর্ষাকালে শহর ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে: মেয়র ডা. শাহাদাত

কক্সবাজার জেলা হাইয়েস-জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি সেলিম আকবর

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার দুই, অটোরিক্সা জব্দ

মিরসরাইয়ে ফুটবল উৎসবের উদ্বোধন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ব্যবহারকারীকে ‘সময়মতো ঘুমানো’র’ কথা জানাবে টিকটক
পরবর্তী সংবাদ জীবাশ্ম দেখে হতবাক গবেষকরা, পাখি নাকি ডাইনোসর?
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

এবার বর্ষাকালে শহর ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে: মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জনপথ মে ৯, ২০২৬
কক্সবাজার জেলা হাইয়েস-জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি সেলিম আকবর
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ৯, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ৯, ২০২৬
মিরসরাইয়ে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার দুই, অটোরিক্সা জব্দ
জনপথ আইন আদালত জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?