By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ৮:৩৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিএনপির ১০ দফা দেশ ও জনগণের মুক্তির পথ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > বিএনপির ১০ দফা দেশ ও জনগণের মুক্তির পথ
রাজনীতি

বিএনপির ১০ দফা দেশ ও জনগণের মুক্তির পথ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/১৬ at ৫:৪২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, গত ১৫ বছর ধরে দেশের জনগণ একটি কর্তৃত্ববাদী সরকারের হাতে জিম্মি। যারা দেশের রাজনীতি, অর্থনীতি, বিচারব্যবস্থা সহ সবকিছু ধ্বংস করে দিয়েছে। এই সকল দুর্নীতিবাজ ও টাকা পাঁচারকারী চক্র দেশের মাটি ও মানুষকে কুঁড়ে-কুঁড়ে খাচ্ছে। জনগন আওয়ামী জুলুম-নির্যাতন, দুর্নীতি-লুটপাট ও অর্থপাচার থেকে মুক্তি চায়। তাই অবৈধ, লুটেরা সরকারের হাত থেকে দেশের জনগণকে রক্ষার জন্যই বিএনপির ১০ দফা। বিএনপির ১০ দফা দেশের জনগণের মুক্তির সনদ। আর এই  ১০ দফা বাস্তবায়িত হলে দেশ ও জনগণ এই হায়েনা সরকারের কবল থেকে মুক্তি পাবে। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে ১০-দফা দাবির ভিত্তিতে দেশব্যাপি যুগপৎ গণআন্দোলন গড়ে তোলতে হবে। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশব্যাপি ঐক্যবদ্ধ সংগ্রামের সাইরেন বেজে উঠেছে। আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই। সেই আন্দোলনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে রাজপথে কঠিন ভূমিকা পালন করতে হবে।

তিনি আরোও বলেন, জ্বালানী তেল, পরিবহন ভাড়া সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবন আজ চরমভাবে বিপর্যস্থ। সাধারণ মানুষের বাঁচার কোন পথ নেই। জনগণের কথা চিন্তা না করে সরকার কিছুদিন পর পর বিদ্যুৎ-গ্যাস-পানির দাম বাড়িয়ে চলেছে। চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা ও সরকারের ভুল নীতির কারণে পানি, জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বাড়ছে। আর সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছেন জনগণ। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করে সরকার নিজদলীয় লোকদের লুটপাটের সুযোগ করে দিয়েছে। সরকার দলীয় নেতাকর্মী ও আমলাদের দুর্নীতির যেসকল চিত্র উন্মোচিত হচ্ছে তাতেই বুঝা যায় দেশের জনগণের সম্পদ কিভাবে হরিলুট করেছে। আর সরকারের জুলুম, নির্যাতনে চারিদিকে মানুষের মধ্যে হাহাকার ও আর্তনাদ চলছে। আওয়ামী স্বেচ্ছাচারী দু:শাসনের বিরুদ্ধে চারিদিকে যখন জনগণ ফুসেঁ উঠছে তখন তারা গদি হারানোর ভয়ে উন্মাদ হয়ে গেছে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনরত বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশ বাহিনীকে লেলিয়ে দেয়া হয়েছে। আমরা আমাদের জনগণের অধিকার আদায়ে চলমান আন্দোলন থেকে এক বিন্দুও পিছ পা হবোনা। জনগণকে সঙ্গে নিয়ে এবার এমন আন্দোলন হবে, সরকার পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হবে। এই আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আজ ১৬ জানুয়ারী (সোমবার) বিকেলে ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুৎ-গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষীন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক আহমদ খান বলেন, সরকারের অনিয়ম, দুর্নীতি, দু:শাসন ও লুটপাটের বিরুদ্ধে সারাদেশে যখন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। কারণ সরকারের পায়ের নিচে মাটি নাই,তাই সর্বত্র বিএনপির শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধা দেওয়া হচ্ছে। বর্তমানে এই অবৈধ সরকার পুলিশ দিয়ে দেশ শাসন করছে। চলমান আন্দোলনকে বাধাগ্রস্থ করতে বিএনপি নেতাকর্মীদের ধরে মিথ্যা মামলা দিয়ে জেলে দিচ্ছে। পুলিশ দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। কারণ এই আন্দোলন দেশ বাঁচানোর, এই আন্দোলন দেশের মানুষকে মুক্ত করার। ভোট ও ভাতের অধিকার আদায়ে সারাদেশে জনগণের যে বাধ ভাঙ্গা জোয়ার সৃষ্টি হয়েছে, পুুলিশ ও দলীয় ক্যাডার বাহিনী দিয়ে তা রুখা যাবেনা।
বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ইসহাক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান এর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহবায়ক শহিদুল্লা চৌধুরী, সদস্য সচিব ইউছুপ চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ

এনসিপির নেতা তারেক রেজা জামিনে মুক্ত

অপপ্রচার-ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের মাঠে থাকার আহবান

সরকার জুলাই সনদ বাস্তবায়নে বিভিন্ন টালবাহানা করছে –মুহাম্মদ শাহজাহান

“সন্ত্রাস-চাঁদাবাজি, নারী-শিশু নির্যাতনে দেশের মানুষ উদ্বেগজনক সময় পার করছে”

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ইসলামে যার অবদান অবিস্মরণীয় : ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দীক (রা.)
পরবর্তী সংবাদ অসাস্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ মে ২৫, ২০২৬
কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?