রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সাংসদ, রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক সমাবেশ ও মিছিল আজ ১৯ জানুয়ারি বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন সদস্য সচিব আনোয়ার হোসেন, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব ইফতেখার উদ্দিন খান ,উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুসলেহ উদ্দিন, জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা, পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দীন, শামসুল হক বাবু, এমদাদুল হক, একরামুল হক, আব্দুল হক,জি এম মুর্শেদ, আইয়ুব খান, জসিম উদ্দিন, মোঃ আনোয়ার, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ শাহজান সাহিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরানুল হক সোহেল, জেলা যুবদল নেতা জানে আলম, মোঃ আকবর, ছাত্রদল নেতা রায়হান উদ্দিন ইরফান,রাকিব উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, এই স্বৈরাচারী সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সমগ্র বাংলাদেশে আন্দোলন জোরদার হতে শুরু করেছে। এ আন্দোলনকে ব্যর্থ করে দেওয়ার জন্য বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। চট্টগ্রামেও গোলাম আকবর খোন্দকারসহ অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আন্দোলনকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। সরকারের সেই উদ্দেশ্য সফল হবে না তিনি গোলাম আকবর খোন্দকার সহ সকল নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি দাবি করেন।
সদস্য সচিব আনোয়ার হোসেন বলেন, সরকার ১০দফা না মানা পর্যন্ত বিএনপি’র নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।
তিনি সকল নেতাকর্মীকে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।


