By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৬:২৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রূপালী ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > রূপালী ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড
আমাদের চট্টগ্রাম

রূপালী ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/২৫ at ৫:০৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

দুদকের মামলায় রূপালী ব্যাংকের খাতুনগঞ্জ আমির মার্কেট শাখার সাবেক দুই কর্মকর্তাসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আবদুল মজিদ আদালত এ রায় দেন।

রায়ের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সাতকানিয়া থানার রূপকানিয়া এলাকার হাজী আব্দুল সোবহানের ছেলে মো. সিরাজ মিয়া, লক্ষ্মীপুর জেলার রাধাপুর এলাকার মৃত মো. আকতারুজ্জামানের ছেলে রূপালী ব্যাংকের খাতুনগঞ্জ আমির মার্কেট শাখার সাবেক ব্যবস্থাপক একেএম লুৎফুল করিম, হাটহাজারী থানার হাটহাজারী এলাকার নুর মোহাম্মদ চৌধুরীর ছেলে আবু কায়সার চৌধুরী।

আবু কায়সার রূপালী ব্যাংকের একই শাখার অফিসার (ক্যাশ) ছিলেন।
দুদকের পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, আসামি মো. সিরাজ মিয়াকে দণ্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৩ কোটি টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় এক বছর সশ্রম কারাদণ্ড ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুইটা কারাদণ্ড একসঙ্গে চলবে। সে হিসেবে ১০ বছর তাকে কারাভোগ করতে হবে।

তিনি আরও বলেন, রূপালী ব্যাংকের আরেক কর্মকর্তা লুৎফুল করিমকে দণ্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৩ কোটি টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ড দুইটি পর্যায়ক্রমে চলবে। এছাড়া আসামি আবু কায়সার চৌধুরীকে দন্ডবিধির ৪০৯ ধারায় ৮ বছর সশ্রম কারাদণ্ড এবং ২ কোটি টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ড দুইটিও পর্যায়ক্রমে চলবে। আসামি তিনজন পলাতক রয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯০ সালের ২ জানুয়ারি রূপালী ব্যাংকের খাতুনগঞ্জ আমির মার্কেট শাখায় চলতি হিসাব খুলেন সিরাজ মিয়া। মেসার্স মো. সিরাজ মিয়া ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেন। সেখানে ১৯৯০ সালের ৯ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত লেনদেন করেন।

সিরাজ মিয়ার ওই ব্যাংক হিসাবে ১২ লাখ ৭৭ হাজার ৮২০ টাকা ছিল । সুদসহ ওভার ড্রাফট্ ১ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ৩৯৯ টাকা ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। যা সিরাজ মিয়া চেকের মাধ্যমে উক্ত টাকা অতিরিক্ত উত্তোলন করেন। অতিরিক্ত উত্তেলিত টাকার চেকগুলো পাস করেন ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক একেএম লুৎফুল করিম। সিরাজ মিয়াকে প্রদানের বিষয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনও অনুমোদনও নেওয়া হয়নি । মেসার্স সিরাজ মিয়া নামে বাস্তবে কোনও প্রতিষ্টান ছিলনা। দুই জনের বিরুদ্ধে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিচালক মোল্লা মোহাম্মদ নুরুল ইসলাম কোতোয়ালী থানায় মামলা করেন। ২০০৫ সালের ৩১ মে তদন্তকারী মোল্লা মোহাম্মদ নুরুল ইসলাম ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০০২ সালের ২১ এপ্রিল আদালতে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালীন ৩ জনের মৃত্যু হয়েছে। এ মামলায় আদালতে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’

সিএসইর প্রস্তুতি শেষ হলেই কমোডিটি এক্সচেঞ্জ চালু : বিএসইসি কমিশনার

‘চবির টুর্নামেন্ট যেন সুন্দর পরিবেশে সম্পন্ন হয়, সবাইকে সচেষ্ট থাকতে হবে’

পাহাড়তলী থানার হত্যা মামলার প্রধান আসামী আটক

চট্টগ্রামে আইনজীবী হত্যা : ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ৫২
পরবর্তী সংবাদ কিউর পয়েন্ট ডায়াগনস্টিকে নানা অনিয়ম, জরিমানা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?