By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ১:৪৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘নিজ ঘরে’ ধরাশায়ী মাশরাফিরা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > ‘নিজ ঘরে’ ধরাশায়ী মাশরাফিরা
খেলা

‘নিজ ঘরে’ ধরাশায়ী মাশরাফিরা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/২৮ at ৬:১০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

১৮ রানে ৭ উইকেট- স্বাগতিক দলকে সমর্থন দিতে আসা দর্শকেরা তখন স্তব্ধ। তখন বিপিএল’র সব আসর মিলিয়ে সর্বনিম্ন দলীয় রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় সিলেট স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত দুই পেসার তানজিম আহমেদ সাকিব ও মাশরাফি বিন মুর্তজার ব্যাট হাতে লড়াইয়ে সেই বিপদ কেটে যায়। অলআউটও হয়নি দল। তবে মামুলি পুঁজি নিয়ে শেষ রক্ষা হয়নি দলটির। গতকাল চলতি বিপিএল’র সিলেট পর্বের প্রথম ম্যাচে মাশরাফির দলকে ৬ উইকেটে হারায় রংপুর রাইডার্স। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৯৩ রানের টার্গেটে ২৬ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি। এদিন বল হাতে বিধ্বংসী রূপ দেখান হাসান মাহমুদ ও আফগান পেসার আজমতউল্লাহ উমরজাই। দুজনেই নেন দুটি করে উইকেট। জবাবে স্বদেশি ওপেনার রনি তালুকদারের হার না মানা ৪১ রানের ইনিংসে ভর করে সহজেই লক্ষ্যপূরণ করে রংপুর রাইডার্স।

আসরের ৮ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের সংগ্রহ ১২ পয়েন্ট। গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামার আগে ৭ ম্যাচে ফরচুন বরিশালের পয়েন্টও ছিল ১২। রংপুর রাইডার্সের সংগ্রহ দাঁড়ালো ৭ ম্যাচে ৮ পয়েন্ট। গতকাল সিলেট পর্বের প্রথম দিনে ম্যাচ শুরুর অনেক আগে থেকেই মাঠের সামনে ছিল ভীড়। দর্শকে ঠাসা মাঠে গ্যালারির রঙও বদলে গেল। প্রচুর দর্শকের গায়ে সিলেট স্ট্রাইকার্সের জার্সি! বিপিএলে এমন কিছু আগে কখনও দেখা যায়নি কোনো মাঠেই। দর্শকদের হাতে পতাকা, প্ল্যাকার্ড। কণ্ঠে চিৎকার আর স্লোগান। কিন্তু খেলা শুরু হওয়ার পর আস্তে আস্তে ভাটা পড়ে যায় সেই আবহে। সিলেটের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল শুরু হয় দ্রুতই। উইকেট একটু মন্থর। অসমান বাউন্সও ছিল। তবে এতটা ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মতো নয় অবশ্যই। নতুন বলে রংপুরের দারুণ বোলিং আর সিলেটের ব্যাটসম্যানদের খামখেয়ালিতেই এই দশা। টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেটের ইনিংস শুরু হয় নতুন উদ্বোধনী জুটিতে। নাজমুল হোসেন শান্তর সঙ্গে নামেন টম মুরস। দ্বিতীয় ওভারে মুরসকে দিয়েই উইকেট পতনের শুরু। আজমতউল্লাহ ওমারজাইয়ের বলে আলগা শটে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ইংলিশ ব্যাটসম্যান। পরের ওভারে অফস্পিনার শেখ মেহেদী হাসানকে দারুণ এক শটে ছক্কা মেরে পরের বলে আরেকটি ছক্কার চেষ্টা করেন শান্ত। কিন্তু লং অফ সীমানায় দুর্দান্ত ক্যাচ নেন শোয়েব মালিক। সিলেট বড় ধাক্কা খায় পরের ওভারে। ওমারজাইয়ের টানা দুই বলে আউট তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহীম। বাতাসে ভেতরে ঢোকা ফুল টসে এলবিডব্লিউ হন হৃদয়। তীক্ষ্ণভাবে ভেতরে ঢোকা বলে উড়ে যায় মুশফিকের বেলস। পরের ওভারে মেহেদীর বলে জাকিরকে দারুণ ক্ষীপ্রতায় স্টাম্পিং করেন নুরুল হাসান সোহান। এই তিন ব্যাটসম্যানই রানের দেখা পাননি। জাকির ও মুশফিক শূন্য রানে ফিরলেন টানা দুই ম্যাচে। আর অভিজ্ঞ ব্যাটার মুশফিকের দুটিই ‘গোল্ডেন ডাক’। ১২ রানে তখন নেই সিলেটের ৫ উইকেট। বিপিএলের সব আসর মিলিয়ে কোনো দল এত কম রানে প্রথম ৫ উইকেট হারায়নি। একটু পর যখন দুই অলরাউন্ডার পাকিস্তান তারকা ইমাদ ওয়াসিম ও লঙ্কান স্টার থিসারা পেরেরাও বিদায় নিলেন, সিলেটের সামনে তখন বিব্রতকর এক রেকর্ডের শঙ্কা। বিপিএলে সর্বনিম্ন রানের রেকর্ড ২০১৬ সালে খুলনা টাইটান্সের ৪৪। সিলেট স্ট্রাইকার্স ১৮ রানে ৭ উইকেট হারিয়ে তখন গভীর শঙ্কায়। তবে তানজিম ও মাশরাফি মুখ রক্ষা করেন দলের। আগের ম্যাচে বিপিএল অভিষেকে ৩ উইকেট শিকারি তানজিম এ দিন নিজের ব্যাটিং প্রতিভার ঝলক দেখান। হারিস রউফের বলে দুটি চার মারেন তিনি সোজা ব্যাটে ও ফ্লিক করে। রউফের বাউন্সার তার হেলমেটে লাগলেও ভড়কে না গিয়ে পরের বলেও শর্ট বল পেয়ে চালিয়ে দেন, আবার চার পান ব্যাটের কানায় লেগে। পরে দারুণ একটি ছক্কা মারেন রবিউল হককে। আরেক পাশে মাশরাফি সাবধানী শুরুর পর টানা দুটি ছক্কা মারেন মোহাম্মদ নাওয়াজকে। তানজিম পরে ছক্কা-চার মারেন ওমারজাইকেও। ৪৮ রানের জুটি ভাঙে মাশরাফির বিদায়ে। ২১ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন সিলেট অধিনায়ক। তানজিম আরেকটু টেনে নেন দলকে। আগের ১৫ ম্যাচ মিলিয়ে তার রান ছিল সাকুল্যে ২৩। এ দিন করেন ৩৬ বলে ৪১ রান।

আপনি এটিও পছন্দ করতে পারেন

খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬, নির্বাচিত ১ হাজার ৪৪০ জন

পেনাল্টিতে ড্র আর্সেনাল-অ্যাতলেটিকোর

আমরা মেধাবী ও সম্ভাবনাময় ক্রীড়াবিদদের বিকেএসপিতে দেব: ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

৯ গোলের রেকর্ডগড়া অবিশ্বাস্য রোমাঞ্চে বায়ার্নকে হারালো পিএসজি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাজশাহী সফরে ২৫ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পরবর্তী সংবাদ ভারতে আসছে নতুন ডিজিটাল আইন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা ভালো খবর রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন স্বাস্থ‍্য মে ২, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!
আমাদের চট্টগ্রাম জনপথ মে ২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?