By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | সকাল ১০:৪৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সার্জারি ছাড়াই পাইলসের সুচিকিৎসা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > স্বাস্থ‍্য > সার্জারি ছাড়াই পাইলসের সুচিকিৎসা
স্বাস্থ‍্য

সার্জারি ছাড়াই পাইলসের সুচিকিৎসা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/২৮ at ৬:১৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

মলাশয়ের রোগগুলো হলো-এনাল ফিসার, পাইলস, রেক্টাল পলিপ, রেক্টাল ক্যান্সার, আইবিএস, পাইলোনিডাল-সাইনাস, এনাল আবসেস, রেক্টাল প্রলাপস, এনাল ওয়াট ইত্যাদি। এই রোগগুলোর মধ্যে সাধারণত রোগীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয় পাইলস রোগে। পাইলস রোগটির কিছু বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে এবং নিয়ম অনুসরণ করে রোগটির যথাযথ চিকিৎসা করলে সহজেই পাইলস নিরাময় হয়। দীর্ঘদিন ধরে বাসা বেঁধে থাকা পাইলসও অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিলে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। সর্বনাশটা হয় হাতুড়ে এবং অপচিকিৎসার মাধ্যমে এবং অপচিকিৎসার মাধ্যমে পাইলস রোগটির জটিলতা আরও বেড়ে যায়। পাইলস হলে বা হয়ে গেলে বেশি চিন্তার প্রয়োজন নেই। সাধারণত মলাশয়ের একটি সাধারণ রোগ হলো পাইলস রোগ। এ রোগটি বিভিন্ন রকমের হয়ে থাকে এবং এর ধরনও আলাদা আলাদা হয়ে থাকে। উপসর্গ অনুযায়ী শতকরা ৯০ ভাগ পাইলসের রোগী সার্জারি ছাড়াই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ভালো হয়ে যান। জটিলতা হয় পাইলসের রোগীদের নিয়ে অপচিকিৎসায়।

তাই আমরা যতটুকু পারি, সচেতন করার চেষ্টা করি, যাতে রোগীরা শুরুতে সঠিক চিকিৎসা করে ভালো থাকেন। সাধারণত যে পাইলসগুলো ভেতরে থাকে তা হলো ইন্টারনাল পাইলস। আর যে পাইলস থাকে বাইরের দিকে, তা হলো এক্সটারনাল পাইলস বা এক্সটারনাল হেমরয়েড।
উপসর্গ

মলত্যাগের পর রক্ত যাবে এবং রক্ত যাওয়ার সঙ্গে সাধারণত কোনো ব্যথা হয় না। অনেক সময় বেশি রক্তও যায়। পাইলস যদি প্রথম ধাপে হয়, সেক্ষেত্রে মলদ্বারে বাড়তি মাংসের মতো কোনো কিছুই থাকে না। শুধু মলত্যাগের পর তাজা রক্ত যায়। আর যদি দ্বিতীয় গ্রেডের হয়ে থাকে, সেক্ষেত্রে মলত্যাগের পর তাজা রক্ত যায়, সাধারণত ব্যথা হয় না এবং মলত্যাগের পর মনে হয়, ভেতর থেকে কী যেন বাইরের দিকে বের হয়ে আসে এবং সেটি এমনিতেই ভেতরে ঢুকে যায়। কারও যদি তৃতীয় ধাপের পাইলস হয়ে থাকে, সেক্ষেত্রে মলত্যাগের পর বাড়তি মাংসের মতো বের হয়, আগে এমনিতেই ঢুকে যেতো এখন চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হয়। যদি চতুর্থ ধাপের পাইলস হয়ে থাকে, সেক্ষেত্রে আগে মলত্যাগের পর বাড়তি যে মাংসটি বের হতো সেটি এমনিতেই ঢুকে যেতো, এখন আর ঢুকছে না, এ রকম সমস্যা নিয়ে অনেক রোগী চিকিৎসা নিতে আসেন। অনেক সময় পাইলসের ভেতরে রক্ত জমাট বেঁধে যেতে পারে, এতে প্রচুর রক্তক্ষরণ হয়। একে বলা হয় থ্রবোসড পাইলস। পাইলসের চিকিৎসা তার ধরনের বা উপসর্গের ওপর নির্ভর করে এবং সার্জারি করতে হবে কি-না তা পরীক্ষা করে চিকিৎসকরা নির্ধারণ করে থাকেন। যদি প্রথম ধাপের পাইলস হয়ে থাকে এবং রোগীরা শুরুতেই চিকিৎসকের কাছে আসেন, সেক্ষেত্রে; কিন্তু কোনো অপারেশনের প্রয়োজন হয় না।

এ ধরনের রোগীকে ওষুধ দেয়া হয় এবং পায়খানা স্বাভাবিক করার জন্য নরম খাবারসহ প্রচুর পরিমাণে শাকসবজি, পানি পান করতে হবে। যদি কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে মল নরম করার জন্য চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করতে হয়। সাধারণত প্রথম ধাপের পাইলস শুধু অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় ৯০ শতাংশ রোগী ভালো হয়ে যান। যদি ওষুধে কাজ না হয়, তখন বিনা অপারেশনের মাধ্যমে বেন্ডিং বা সেক্লরো থেরাপির মাধ্যমে চিকিৎসা করা যায়। যেমন রিং লাইগেশন, ইনজেকশন। কারও যদি দ্বিতীয় ধাপের পাইলস হয়ে থাকে, সেক্ষেত্রেও অপারেশন করতে হয় না। এক্ষেত্রে কিছু আধুনিক চিকিৎসার সহায়তা নেয়া হয়। তবে কারও যদি তৃতীয় ও চতুর্থ ধাপের পাইলস হয়ে থাকে, তাদের ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়; তবে কিছু পরীক্ষা করে নিশ্চিত হতে হয়। তৃতীয় ও চতুর্থ ধাপের যে সার্জারি করতে হয় তা অভিজ্ঞ চিকিৎসক ও সর্বাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে করলে তেমন কষ্টদায়ক হয় না। এ পদ্ধতিগুলো হলো স্টেপলড হেমোরয়ডোপেক্সি। যার মাধ্যমে বাইরের কোনো কাটাছেঁড়া হয় না, মলদ্বারের ভেতর থেকে একটু বাড়তি মাংসের মতো জিনিস কেটে নিয়ে আসি। রোগীদের সাধারণত মলত্যাগের পর তেমন ড্রেসিংয়ের প্রয়োজন হয় না, স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং ৭ দিন পর থেকেই স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারেন।

তবে কারও যদি মলদ্বারটি একদম বাইরে বের হয়ে আসে এবং ইনফেকশন হয়; সেক্ষেত্রে কেটে অপারেশন করতে হয়। সেটিকে বলা হয় ওপেন হেমোরয়েডটমি বা ক্লোজ হোমোরয়েডটমি। কাজেই মলদ্বারে পাইলস হলে সর্বক্ষেত্রে যে অপারেশন লাগবে তা; কিন্তু নয়। চিকিৎসক নির্ণয় করবেন, পাইলসটি কোন পর্যায়ে আছে, এটির কোন ধরনের চিকিৎসা লাগবে। কাজেই মলদ্বারে পাইলসজনিত যদি কোনো সমস্যা হয়, প্রাথমিক অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হলে কোনো সার্জারির দরকার নেই। ভালো থাকুন, সুস্থ জীবনযাপন করুন।

লেখক: সহযোগী অধ্যাপক (কলোরেক্টাল সার্জারি বিভাগ), কলোরেক্টাল, লেপারোস্কপিক ও জেনারেল সার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা। চেম্বার: ১৯ গ্রিন রোড, এ. কে. কমপ্লেক্স, লিফট-৪, ঢাকা। ফোন: ০১৭১২৯৬৫০০৯

আপনি এটিও পছন্দ করতে পারেন

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৩ মৃত্যু

বান্দরবানে ৭৪৮ টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: সিভিল সার্জন

হাম ও হামের উপসর্গে দেশে ২৪ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ ২৪ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ভারতে আসছে নতুন ডিজিটাল আইন
পরবর্তী সংবাদ মাতারবাড়ি এখন সোনার খনি!
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ডিআর কঙ্গোকে ১-০ গোল হারিয়ে নকআউটে কলম্বিয়া
খেলা জুন ২৪, ২০২৬
মদ্রিচের ২০০তম ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া
খেলা জুন ২৪, ২০২৬
রোনালদোর ইতিহাসগড়া রাতে উজবেকিস্তানকে উড়িয়ে গ্রুপশীর্ষে পর্তুগাল
খেলা জুন ২৪, ২০২৬
নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?