By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | বর্ষাকাল | রাত ২:২৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ
রাজনীতি

বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/০১ at ৫:৪১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

সকাল সাড়ে আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথম ঘণ্টায় প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। তবে সাধারণ ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। নির্বাচন গ্রহণকারী কর্মকর্তারা ভোটারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এদিকে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দুটি আসনের প্রার্থী আলোচিত হিরো আলম এবং বগুড়া সদর আসনের আরেক প্রার্থী আব্দুল মান্নান আকন্দ অভিযোগ করেছেন- তাদের নির্বাচনী এজেন্টদের বেশ কিছু বুথে ঢুকতে দেয়া হয়নি।

সরজমিন কেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায়, শুরুর দেড় ঘণ্টায় হাতেগোনা কিছু ভোট পড়েছে। বগুড়া সদরের এরুলিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে দশটার দিকে হিরো আলম ভোট প্রদান করেছেন। ওই বিদ্যালয়ে পুরুষ এবং মহিলা আলাদা দুটি কেন্দ্র করা হয়েছে। সেখানে পুরুষ ভোটার ২ হাজার ৯১৯ জনের মধ্যে মাত্র ভোট প্রদান করেছে ১৫০ জন ভোটার। নারী মোট ভোটার ২ হাজার ৮৬৮ জনের মধ্যে মাত্র ১৮ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন।

কেন্দ্র দুুটির প্রিজাইডিং অফিসার অপূর্ব কর্মকার এবং জিয়াউর রহমান এসব তথ্য দিয়েছেন। এখানে ইভিএম মেশিনের ছোটখাটো সমস্যার কথাও জানা গেছে।
অপদিকে সদরের পল্লী মঙ্গল বাড়ইপাড়া উচ্চবিদ্যালয়ে ২ হাজার ৫৭২ ভোটারে মধ্যে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ১৫০টি। শেখের কোলা শেখ মুজিব উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৮৯৭ ভোটারের মধ্যে সকাল দশটা পর্যন্ত ভোট প্রদান করেছেন ১০০ ভোটার।
ভোটারের উপস্থিতি কম কাহালা-নন্দীগ্রামেও।

প্রায় কেন্দ্রেই ভোটের উপস্থিতি আশঙ্কাজনক কম। কাহালুর মুড়ইল উচ্চবিদ্যালয়ে মোট ভোটার ৩ হাজার ২৪২ জন। সকাল দশটা পর্যন্ত ভোট প্রদান করেছে ৫০ জন। প্রিজাইডিং অফিসার আমিনুল ইসলামের বরাত দিয়ে আমাদের কাহালু প্রতিনিধি মহররম আলী এতথ্য দিয়েছেন।
এদিকে আমাদের নন্দীগ্রাম প্রতিনিধি নাজির হোসেন জানিয়েছেন, সেখানেও সকাল থেকেই ভোটারের উপস্থিতি একেবারেই কম। ওদিকে ভোটের কয়েক দিন আগে থেকেই স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করে আসছিলেন ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে। তাদের অভিযোগ ছিলো কর্মীদের নানা ধরনের ভয়ভীতি প্রদান করে আসছিলেন ক্ষমতাসীল দলের পক্ষ থেকে। এজন্য ভোটে উপস্থিতি কম হবে বলে আগেই আশঙ্কা করা হচ্ছিল। এখন পর্যন্ত দৃশ্যত তেমনটাই মনে হচ্ছে। এরিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ১১) কেন্দ্রগুলো ভোটার শূন্যই রয়েছে।
কথা হয় কাহালু ক্ষুদ্র ব্যবসায়ী বেলাল হোসেন মোল্লার সাথে। তিনি জানান, আজকের নির্বাচনে তিনি ভোট দিতে কেন্দ্রে যাবেন না। কারণ হিসেবে তিনি বলেন, পছন্দের প্রার্থী নেই। যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা কেউ কোয়ালিফাই না। তাছাড়া সঠিক নির্বাচন নিয়েও তিনি সন্দেহ পোষন করছেন।

কথা হয় সদর আসনের আরেক ভোটারের সাথে তার নাম সাইফুল ইসলাম। তিনি মনে করেন বড় বড় প্রার্থীরা উন্নয়নের জন্য কোন কাজ করেন না। তারা নিজেদের আখের গোছাতে কাজ করেন। আমি কারো প্রতিই বিশ্বাসী না। এজন্য ভোট দিতে যাবো না।
ভোটে অবিশ্বস এখন প্রকাশ্য রুপ নিয়েছে। প্রায় সব শ্রেণি পেশার ভোটের নিরপেক্ষতা নিয়ে কথা তুলছেন। এমন পরিস্থিরি মধ্যে অনুষ্ঠিত এই ভোট আয়োজনে প্রার্থীদের ব্যক্তিগত লোকজনের উপস্থিতি ছাড়া সাধারণ মানুষ খুব কমই কেন্দ্রে উপস্থিত হচ্ছেন।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নেই। তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন। ঝুঁকিপূর্ণ এবং বেশি ভোটার যে কেন্দ্রগুলোতে রয়েছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার কথাও উল্লেখ করেছেন তিনি।

বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নেই। তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন। ঝুঁকিপূর্ণ এবং বেশি ভোটার যে কেন্দ্রগুলোতে রয়েছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। অপদিকে স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার বিষয়ে তার কাছে কোন অভিযোগ নেই বলেও জানান।
উল্লেখ্য, বগুড়ার দুটি আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বগুড়া-৬ সদর আসনে ১১ জন এবং বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে ৯ জন।

বগুড়া-৬ (সদর) আসনে নৌকা নিয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ, হিরো আলমসহ ১১ প্রার্থী আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মহাজোটের শরীক দল জাসদ নেতা রেজাউল করিম তানসেন মশাল প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া জাতীয় পার্টির ফারুক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত হিরো আলম, কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, মোশফিকুর রহমান কাজলসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

চীন-মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

‘স্বরাষ্ট্রমন্ত্রী ‘অতি তৎপরতা’ নিজ মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো’

মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হয়ে উঠলে, সকলকে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করতে হবে: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মেঘলা আকাশের দোহাই দিলেন ডিসি
পরবর্তী সংবাদ আবারও উরফির অদ্ভুত কাণ্ড
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পটিয়ায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নারী নিহত
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৭, ২০২৬
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ জুন ২৭, ২০২৬
চকবাজার থানার কলেজছাত্র হত্যা মামলার আসামি আটক
আমাদের চট্টগ্রাম আইন আদালত জনপথ জুন ২৭, ২০২৬
কাপ্তাই শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?