By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ৩:২৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে সংবিধান লংঘনের তদন্ত চেয়ে প্রেসিডেন্টকে ইমরানের চিঠি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে সংবিধান লংঘনের তদন্ত চেয়ে প্রেসিডেন্টকে ইমরানের চিঠি
বিদেশ

সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে সংবিধান লংঘনের তদন্ত চেয়ে প্রেসিডেন্টকে ইমরানের চিঠি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/১৭ at ৩:৫৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

সাবেক সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) কমর জাভেদ বাজওয়ার বিরুদ্ধে এবার প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে চিঠি লিখেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেনাপ্রধান হিসেবে বাজওয়া চারভাবে সংবিধান লংঘন করেছেন বলে তার অভিযোগ। এসব অভিযোগ তুলে ধরে তার বিরুদ্ধে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন ইমরান। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, ১৪ই ফেব্রুয়ারি প্রেসিডেন্টের কাছে ওই চিঠি লিখেছেন তিনি। সেনাপ্রধান হিসেবে জেনারেল বাজওয়া যে চারভাবে সংবিধান লঙ্ঘন করেছেন তা তুলে ধরে রেফারেন্স হিসেবে ৯ই ফেব্রুয়ারি জাভেদ চৌধুরী নামের একজন কলামনিস্টের লেখাকে উদ্ধৃত করেছেন ইমরান। পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নেত্রী শিরিন মাজারিও তার দলীয় প্রধানের পদক্ষেপের কথা নিজের টুইটারে প্রকাশ করেছেন। সেখানে ইমরানের ওই চিঠির ছবিও প্রকাশ করেছেন।

জাভেদ চৌধুরীর কলামকে উদ্ধৃত করে চিঠিতে ইমরান লিখেছেন- সাংবাদিক জাভেদ চৌধুরীর কাছে জেনারেল বাজওয়া স্বীকার করেছেন- ‘ইমরান যদি ক্ষমতায় অব্যাহত থাকেন, তাহলে দেশের জন্য তিনি বিপজ্জনক হবেন বলে আমরা মনে করি’। ইমরান আরও যোগ করেছেন জেনারেল বাজওয়ার কাছ থেকে নিশ্চিত হতে হবে, ‘আমরা’ বলতে তিনি কাকে বুঝিয়েছেন। ইমরান খান প্রশ্ন রাখেন, যদি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের ক্ষমতায় অব্যাহত থাকেন, তাহলে সেই প্রধানমন্ত্রী দেশের জন্য বিপজ্জনক হবেন- এটা সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাকে কে দিয়েছেন? শুধু জনগণ ভোট দেয়ার মাধ্যমে সিদ্ধান্ত জানাতে পারেন, তারা কাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

কিন্তু তার (জেনারেল বাজওয়া) এমন সিদ্ধান্ত নেয়ায় শপথ বিষয়ক সংবিধানের থার্ড সিডিউলের অনুচ্ছেদ ২৪৪ লংঘন করেছেন তিনি। দ্বিতীয় যে অভিযোগ জেনারেল বাজওয়ার বিরুদ্ধে উত্থাপন করেছেন ইমরান, তাহলো- শওকত তারিনের বিরুদ্ধে ন্যাশনাল একাউন্টেবলিটি ব্যুরোর (এনএবি) মামলা খারিজ করতে সক্ষম হয়েছেন তিনি। এ কথা স্বীকার করেছেন জেনারেল বাজওয়া। ইমরান বলেন, তার এই স্বীকার করা এটাই বলে যে, এনএবি ছিল সাবেক এই সেনাপ্রধানের নিয়ন্ত্রণে, যা শপথ গ্রহণের ক্ষেত্রে সংবিধানের সুস্পষ্ট লংঘন। কারণ সেনাবাহিনী হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। অন্যদিকে এনএবি হলো একটি বেসামরিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নয়।
এরপরেই সাংবাদিক আফতাব ইকবালের ইউটিউব ব্লগের প্রসঙ্গ টানেন ইমরান। এতে বলা হয়, আলাপকালে ইকবালকে জেনারেল বাজওয়া বলেছেন, তখনকার প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে একটি ফোনকল রেকর্ড করেছেন তিনি। একে সেনাপ্রধানের ব্যক্তিগত মানবাধিবার লঙ্ঘন এবং সেনাপ্রধান হিসেবে শপথের মারাত্মক লংঘন বলে অভিহিত করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি প্রশ্ন রাখেন- কেন এবং কার দেয়া কর্তৃত্বের অধীনে জেনারেল বাজওয়া গোপনীয় ফোনকল রেকর্ড করেছেন এবং কেন করেছেন?
শেষে গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া সফরের প্রসঙ্গ তোলেন ইমরান। তার এই সফরটি ব্যাপক বিতর্কিত ছিল। তবে ইউক্রেনে রাশিয়া যখন আগ্রাসন চালায়, এই সফর তার আগেই নির্ধারণ করা হয়েছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সরকারের নিরপেক্ষ ভূমিকার বিরুদ্ধে অবস্থান নিয়ে আবার শপথ ভঙ্গ করেছেন জেনারেল বাজওয়া। তিনি ২০২২ সালের ২রা এপ্রিল ইসলামাবাদে এক আন্তর্জাতিক কনফারেন্স- ইসলামাবাদ সিকিউরিটি কনফারেন্সে এসব কথা বলেন। ইমরান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত কূটনীতিক, সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ সব রকম অংশীদারের সঙ্গে মতবিনিময় করে সর্বসম্মতিক্রমে সরকার ওই নীতিতে এসেছিল। কিন্তু এক্ষেত্রে সেনাপ্রধান সংবিধান লঙ্ঘন করেছেন।
এ জন্য তার বিরুদ্ধে অবিলম্বে সংবিধান লংঘনের বিরুদ্ধে তদন্ত করার জন্য প্রেসিডেন্ট আরিফ আলভির প্রতি আহ্বান জানান ইমরান।

 

আপনি এটিও পছন্দ করতে পারেন

বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ

বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩

মার্কিন গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড

ফের যুদ্ধ শুরু হলে আরও বড় চমক দেখাবে ইরান: আরাঘচি

‘চুক্তি করতে মরিয়া’ ইরান, দ্রুত শেষ হবে যুদ্ধ: ট্রাম্প

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রশীদ এনামের একাত্তরের জলপুত্র বইমেলায়
পরবর্তী সংবাদ ভারতে সিকিমের পর এবার ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীর
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ মে ২৫, ২০২৬
কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?