By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বর্ষাকাল | সকাল ৮:১৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ তরবারি, বর্শা, ঢাল নিয়ে র‌্যালি, মালয়েশিয়াতে তদন্তের মুখে ইসলামিক দল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > তরবারি, বর্শা, ঢাল নিয়ে র‌্যালি, মালয়েশিয়াতে তদন্তের মুখে ইসলামিক দল
বিদেশ

তরবারি, বর্শা, ঢাল নিয়ে র‌্যালি, মালয়েশিয়াতে তদন্তের মুখে ইসলামিক দল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২০ at ১২:১২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মালয়েশিয়ার ইসলামপন্থি দল পার্টি ইসলাম সে-মালয়েশিয়ার (পিএএস) বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার এ দলটির যুব শাখার সদস্যরা তেরেঙ্গানুতে ভুয়া তরবারি, বর্শা এবং ঢাল নিয়ে র‌্যালি করেছেন। এর প্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে। তেরেঙ্গানু পুলিশ প্রধান রোহাইমি মো. ইসার দেয়া তথ্যমতে, প্রাথমিক তদন্তে দেখা গেছে তেরেঙ্গানু এলাকার সেটিউ অবকাশ যাপন এলাকায় শুক্রবার ওই র‌্যালি করেছে পিএএসের যুব শাখার সদস্যরা। সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ওই কর্মসূচির সময় কোনো অপরাধ সংঘটিত হয়েছিল কিনা তা তদন্ত করে শনাক্ত করবে পুলিশ। এরপর এর বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন চ্যানেল নিউজ এশিয়া।

ওই পুলিশ কর্মকর্তা বলেছেন, যেসব অস্ত্রের রেপ্লিকা বা নমুনা নিয়ে র‌্যালি করা হয়েছে, সে সম্পর্কে আগেভাগে তাদেরকে অবহিত করা হয়নি। তবে র‌্যালির বিষয়ে তাদেরকে আগে থেকে জানানো হয়েছিল। রোহাইমি মো. ইসা বলেছেন, র‌্যালিতে অস্ত্রের রেপ্লিকা ব্যবহারের বিষয় আমরা জানতাম না। এসব রেপ্লিকা ব্যবহারের ফলে অস্বস্তি বেড়েছে।

জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। এ নিয়ে যেসব ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে তাতে পিএএসের সদস্যদেরকে দেখা যায় ইসলামিক পোশাক পরিহিত। তারা তরবারি, বর্শা এবং ঢাল নিয়ে র‌্যালি করছেন। যা দেখে মনে হচ্ছে, তারা যুদ্ধে নেমেছেন। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
র‌্যালি আয়োজন করা হয় পিএএসের যুব শাখার দুই দিনের সম্মেলনকে ঘিরে। এর নাম দেয়া হয়েছে হিমপুনান পেমুদা ইসলাম তেরেঙ্গানু (এইচআইএমপিআইটি) অথবা তেরেঙ্গানু মুসলিম ইয়ুথ গ্যাদারিং। পুলিশ কর্মকর্তা রোহাইমি মো. ইসা বলেন, বিভিন্ন জেলা থেকে ওই দলটির যুব শাখার নেতাকর্মীরা সম্মেলনে সমবেত হয়েছেন। এ সময় তারা পোশাক, অস্ত্রশস্ত্র এবং ইসলামিক ঐতিহ্য প্রদর্শন করে থাকেন। এটা তাদের প্রতিযোগিতার একটি অংশ। ওদিকে সেটিউ পুলিশের কর্মকর্তা আফান্দি হুসিনকে উদ্ধৃত করে দ্য মালয়েশিয়ান ইনসাইট বলেছে, র‌্যালির বিষয়ে তদন্তে সহায়তা করতে আয়োজকদের তলব করা হয়েছে।

এমন র‌্যালিকে অনভিপ্রেত বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর ডিপার্টমেন্ট বিষয়ক মন্ত্রী ড. মোহামেদ নাইম মোখতার। তিনি বলেছেন, এটা ইসলাম এবং মালয়েশিয়ার একটি বাজে ভাবমূর্তি তুলে ধরতে পারে। তিনি আরও বলেন, আয়োজকদের উচিত ইসলামিক মূল্যবোধকে তুলে ধরা, যা শান্তিপূর্ণ, ঐক্য ও সমৃদ্ধির আহ্বান জানায়। তিনি বিবৃতিতে বলেন, সমাজে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব সব পক্ষের। যে পদক্ষেপ জনমনে অস্বস্তি সৃষ্টি করতে পারে বা উস্কানি দেয়, তা বাদ দেয়াই ভাল। তিনি মনে করেন এ বিষয়টি কর্তৃপক্ষ তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অবশ্য যদি আয়োজকরা জাতীয় নিরাপত্তার কোনো নিয়ম ভঙ্গ করে থাকেন।

তবে র‌্যালির পক্ষে কথা বলেছেন তেরেঙ্গানু পিএএস ইয়ুথের প্রধান হারুন ইসা। তিনি একে পোশাকের একরকম ইভেন্ট হিসেবে বর্ণনা করেছেন। বলেছেন, প্রাচীনকালে যুদ্ধের যে পোশাক পরা হতো, এতে তাই ফুটিয়ে তোলা হয়েছে। এটা শুধুই একটি প্যারেড। নিজেদের মধ্যে ঐতিহ্যের এক রকম প্রতিযোগিতা। ১৯৯১ সাল থেকে এমন র‌্যালি হয়ে আসছে প্রতি বছর। আমরা কর্তৃপক্ষকে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মহাকাশে কোরআন তিলাওয়াত করা প্রথম আফগান নভোচারী মোমান্ড আর নেই

জোড়া শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা!

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় নিহত ৩১

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রিয়ালকে আরো পেছনে ঠেলে খুশি বার্সা কোচ
পরবর্তী সংবাদ আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বন্ধ, গোলাগুলি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ মিনি পিকআপ জব্দ, আটক ২
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৮, ২০২৬
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জুন ২৮, ২০২৬
অদুদ স্মৃতি সংঘের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ জুন ২৮, ২০২৬
এশিয়াটিক কটন মিল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ২৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?