By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৪৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মস্কোতে পুতিন ও ল্যাভরভের সঙ্গে কী কথা হলো চীনা পররাষ্ট্রমন্ত্রীর
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > মস্কোতে পুতিন ও ল্যাভরভের সঙ্গে কী কথা হলো চীনা পররাষ্ট্রমন্ত্রীর
বিদেশ

মস্কোতে পুতিন ও ল্যাভরভের সঙ্গে কী কথা হলো চীনা পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২৩ at ৫:০৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

যখন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে, তখন মস্কো সফরে গেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এমন সময় তার রাশিয়া সফর হওয়ায় গোটা বিশ্বের চোখ সেখানেই। যে ধারণা করা হয়েছিল, মস্কো থেকে অনেকটা তাই ঘোষণা করলেন ওয়াং। বৈঠক শেষে তিনি বলেন, রাশিয়া ও চীন বহু মেরুর বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্রকে টার্গেট করে তিনি আরও বলেন, নতুন ওই বিশ্ব ব্যবস্থায় কোনো নির্দিষ্ট দেশের একক আধিপত্য থাকবে না। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, বুধবার প্রথমে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনায় বসেন ওয়াং। এসময় তিনি বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেষ্টায় দুই দেশের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী সম্পর্ক তৈরি হচ্ছে। রাশিয়া ও চীন এমন একটি বহু-মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনও একটি দেশের আধিপত্য থাকবে না। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বুধবার নতুন আরও কিছু চুক্তি ও বোঝাপড়া হচ্ছে। তবে সেসব চুক্তির বিষয়ে ভেঙ্গে কিছু বলা হয়নি।

এই বৈঠকের পর ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসেন ওয়াং।

যদিও ওই বৈঠকের বিষয়বস্তু গোপন রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধ নিয়েই বিশেষ আলোচনা করেছেন তারা। এছাড়া বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, শীগগিরই মস্কো সফরে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিং। সেই সফর সম্পর্কেও আলোচনা হতে পারে। তবে এই আলোচনার মধ্য দিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে চীনের যে নিরপেক্ষতার দাবি ছিল তা অনেকটাই হালকা হয়ে গেলো। প্রথম থেকেই পশ্চিমাদের অভিযোগ ছিল চীন রাশিয়াকে পেছন থেকে সমর্থন যুগিয়ে যাচ্ছে। যুদ্ধের পর মস্কো-বেইজিং সম্পর্ক বৃদ্ধি সেই অভিযোগকে আরও শক্তিশালী করছে।
এর আগে মঙ্গলবার মস্কোতে চীনা মন্ত্রী রুশ নিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই পাত্রুশেভের মধ্যে এক বৈঠক করেন। সেখানেও তিনি যুক্তরাষ্ট্রের আধিপত্য নষ্টের কথা বলেন। বৈঠকের ওপর প্রকাশিত চীনা সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশই বিশ্ব ব্যবস্থায় কোনও একটি দেশের চোখ রাঙানির বিরোধিতা করে। দেশটিতে যে যুক্তরাষ্ট্র তা স্পষ্ট। রুশ রাষ্ট্রীয় মিডিয়ায় প্রচারিত খবরে দেখানো হয়েছে মঙ্গলবার বৈঠকে ওয়াং এবং পাত্রুশেভ পরস্পরকে ‘কমরেড’ বলে সম্বোধন করেন। ওয়াং বলেন, দুই দেশের সম্পর্ক ‘পাথরের মত শক্ত’, যা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। অপরদিকে, রুশ প্রতিরক্ষা প্রধান বলেন, মস্কোর বৈদেশিক নীতিতে এখন চীন একটি প্রধান ‘অগ্রাধিকার’ এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে এই দুই দেশকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।
গত সপ্তাহে মার্কিন এক মিডিয়ায় সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে। এমন কিছু করলে চীনকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই মস্কো সফর এমন সময় হচ্ছে যখন আর দু’দিন বাদেই ইউক্রেনে রুশ সামরিক অভিযানের এক বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফর করছেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

জোড়া শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা!

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় নিহত ৩১

আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ৯ জুলাই

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বাধ্যতামূলক অবসরে আরো এক পুলিশ কর্মকর্তা
পরবর্তী সংবাদ নাবলুসে ইসরাইলি অভিযানে ১১ ফিলিস্তিনি নিহত, গুলিবিদ্ধ ৮০
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চবিতে পদার্থবিদ্যা বিভাগের নবীন বরণ, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ২৫, ২০২৬
চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ২৫, ২০২৬
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
জনপথ জাতীয় লিড জুন ২৫, ২০২৬
ক্ষুদ্র ব্যবসায়ীদের পথের ফকির বানানোর বাজেট: সংসদে আখতার হোসেন
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ জুন ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?