By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | ভোর ৫:৪৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মনোনয়ন জরিপে আওয়ামী লীগ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > মনোনয়ন জরিপে আওয়ামী লীগ
রাজনীতি

মনোনয়ন জরিপে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২৩ at ৫:১১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি এখনো ১০ মাস। কিন্তু এরইমধ্যে নির্বাচনী প্রস্তুতির কাজ শুরু করেছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনে কারা দলীয় প্রার্থী হবেন তা চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। আপাতত একাদশ জাতীয় সংসদের এমপিদের আমলনামা নিয়ে কাজ করছে দলটি। সরকারের বিশেষ সংস্থার পাশাপাশি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে এমপিদের সাংগঠনিক ও জনহিতকর কার্যক্রম। আগামী নির্বাচনে যাদের উপর আস্থা রাখা যায় তাদের তালিকা আলাদাভাবে তৈরি করা হচ্ছে। যারা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের তালিকাও তৈরি করছে দলটি। দলীয় সূত্র জানিয়েছে, প্রায় ৫০জন এমপি হয়তো আগামী নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হবেন। কারণ এসব এমপি দলীয় শৃংখলা ভঙ্গের পাশাপাশি তাদের নিজ নির্বাচনী এলাকায় দলকে সাংগঠনিকভাবে দুর্বল করে রেখেছেন। হাইকমান্ড একাধিকবার সতর্ক করলেও তারা না সুধরে নিজেদের মতো করেই দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন।

এরমধ্যে কয়েকজন পরিবারের সদস্যদের নিয়ে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। আবার কয়েকজন এমপি নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িয়েছেন।
পারিবারিক দ্বন্ধে সামাজিক মর্যাদা খুঁইয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভিডিও, অডিওসহ কথোপকথনের রেকর্ড ছড়িয়ে পড়েছে। তাদের বিষয়টিও দলীয়ভাবে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দলীয় নেতারা জানান, আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জের। তাই সবদিক বিবেচনা করে আওয়ামী লীগ প্রার্থী বাছাই করতে চায়। এজন্য আমরা অনেক সতর্কতার সঙ্গে কাজ করছি। দলীয় সভাপতি শেখ হাসিনা আমাদের এ নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু দিকনির্দেশনা দিয়েছেন। আমরা সেসব অনুসরণ করছি। সূত্র জানিয়েছে, দু’ভাবে তালিকা চূড়ান্ত করা হচ্ছে। প্রথমে এমপিদের উপর জরিপ চালানো হচ্ছে। তারপর যেসব এমপি বিতর্কিত হয়েছেন তাদের নির্বাচনী এলাকায় কাদের মনোনয়ন দেয়া হতে পারে তাদের তালিকাও তৈরি করা হচ্ছে। বিকল্প হিসেবে এক আসনে কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। তারপর তাদের মধ্যে যিনি আস্থাশীল ও সাধারণের কাছে প্রিয় তাকে চূড়ান্ত করা হবে। সাংগঠনিক জরিপের পাশাপাশি বিশেষ সংস্থার সহযোগিতা নিয়েও দলীয় প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। এ ধরনের কাজে যুক্ত একজন কর্মকর্তা মানবজমিনকে জানান, কয়েকজন এমপি’র ব্যক্তিগত জীবনের বিতর্কিত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সর্বশেষ প্রতিবেদনে উত্তরাঞ্চলের এক এমপি’র বিবাহ বিচ্ছেদের বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। দলের নেতারা জানান, গত ১২ই জানুয়ারি রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনা মনোনয়ন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি সব এমপিকে খোলাখুলিভাবে জানিয়েছেন কারা আগামী নির্বাচনে নৌকা প্রতীক পাবেন আর কারা পাবেন না।

ওইদিনের বৈঠকে এমপিদের উদ্দেশ্যে বলেন, কে কী করছে তার সব তথ্য আমার কাছে আছে। যাদের বদনাম আছে, নানা অপকর্মে নাম জড়িয়েছে, তাদের আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না। জনগণের সঙ্গে যাদের সুসম্পর্ক রয়েছে, জনগণের পাশে যারা দাঁড়ায় তারাই নমিনেশন পাবে। আর যারা জনবিচ্ছিন্ন, এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক নেই তাদের দলের মনোনয়ন দেয়া হবে না। বৈঠকে উপস্থিত একাধিক নেতা মানবজমিনকে জানায়, দলীয় প্রধান আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় এমপিদের সতর্কতামূলক বার্তা দিয়েছেন। আগামী নির্বাচন কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে জানিয়ে কারও নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, আমি কারও দায়িত্ব নিতে পারবো না। বিভিন্ন মাধ্যমে খবর নিচ্ছি। সবার আমলনামা আমার কাছে আছে। মাঠ জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবাইকে এলাকামুখী হওয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে মনোনয়ন পেতে হলে জনগণের ঘরে ঘরে, দ্বারে দ্বারে যেতে হবে।

জনগণের দ্বারে দ্বারে না গেলে জনগণ ভোট দেবে না। সেজন্য আমিও মনোনয়ন দেবো না। এলাকার সঙ্গে সম্পৃক্ততা না থাকলে মনোনয়ন দেয়া হবে না। সবাই নিজ নিজ এলাকায় চলে যাও। দলের সভাপতির এসব বক্তব্যকে আগামী নির্বাচনের মনোনয়নের জন্য স্পষ্ট বার্তা বলে মনে করছেন দলের নীতিনির্ধারকরা। একাদশ সংসদে সংরক্ষিত আসনসহ আওয়ামী লীগের ৩ শতাধিক সংসদ সদস্য রয়েছেন। এদের মধ্যে একটা বড় অংশ আছেন যারা বয়স্ক। সঙ্গত কারণেই আগামী নির্বাচনে তাদের বাদ যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবেন আমাদের নেত্রী। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে তো আর প্রার্থী করবেন না। যাদের বিষয়ে অভিযোগ রয়েছে এবং যে বিষয়ে অভিযোগ সেসব কিছুর উপর একটি সার্ভে চলছে। বার বার মাঠ জরিপ করে আমলনামা নেয়া হচ্ছে। সেই আমলনামা অনুসারে কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে কেউ রেহাই পাবে না।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ

এনসিপির নেতা তারেক রেজা জামিনে মুক্ত

অপপ্রচার-ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের মাঠে থাকার আহবান

সরকার জুলাই সনদ বাস্তবায়নে বিভিন্ন টালবাহানা করছে –মুহাম্মদ শাহজাহান

“সন্ত্রাস-চাঁদাবাজি, নারী-শিশু নির্যাতনে দেশের মানুষ উদ্বেগজনক সময় পার করছে”

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হজের ভিসা নিতে ছবি ও আঙ্গুলের ছাপ লাগবে, বাড়লো নিবন্ধনের সময়
পরবর্তী সংবাদ নাদালের বার্তায় অভিভূত মেসি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ মে ২৫, ২০২৬
কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?