By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | রাত ৩:৫১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ইরান-ইসরাইল যুদ্ধ হবে!
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ইরান-ইসরাইল যুদ্ধ হবে!
বিদেশলিড

ইরান-ইসরাইল যুদ্ধ হবে!

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২৪ at ৬:২০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

নতুন বছরের দুই মাস অতিক্রম করেনি। এরই মধ্যে ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধং দেহী ভাব পরিলক্ষিত হচ্ছে। রোববার সকালে সিরিয়ার রাজধানী দামেস্কে কয়েকটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ৫ জন নিহত এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমা দুটি গোয়েন্দা বিষয়ক এজেন্সি বলেছে, এই হামলা চালানো হয়েছে ইরানের শক্তিধর ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত একটি লজিস্টিক সেন্টারে। জানুয়ারিতে দুটি উল্লেখযোগ্য ঘটনার পর সিরিয়ার রাজধানীতে এই হামলা হয়েছে। ২৮শে জানুয়ারি রাতের বেলা ড্রোন হামলা চালানো হয়েছে ইরানের ইস্পাহান শহরের কেন্দ্রস্থলে একটি সামরিক স্থাপনাকে টার্গেট করে। এর পরপরই ইরানের একটি ট্রাকবহরে আকাশপথে হামলা চালায় তারা। ওই ট্রাকগুলো ইরাক থেকে সিরিয়ায় প্রবেশ করেছিল। বিশেষজ্ঞরা মনে করেন, এসব ছদ্মবেশী হামলার নেপথ্যে আছে ইসরাইল।

অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আঞ্চলিক মিলিশিয়া, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহর কাছে হস্তান্তর করছে আইআরজিসি- এমন অভিযোগে তাদেরকে প্রতিরোধ করার জন্য গত এক দশক ধরে আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সিরিয়ায় যাতে আইআরজিসি তাদের সামরিক ঘাঁটি গাড়তে না পারে সেটাও চেষ্টা করছে ইসরাইল। ২৯শে জানুয়ারি ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী আল কাইম সীমান্ত ক্রসিংয়ে হামলা চালিয়েছে ইসরাইল। ঘন ঘন এই এলাকাকে এমন হামলার টার্গেট করে তারা।
ইরানের ভেতরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন ছদ্মবেশী হামলা ও স্যাবোটাজ করার অভিযোগ আছে ইসরাইলের বিরুদ্ধে। উপরন্তু তারা ইরানের সিনিয়র পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহেকে তেহরানের এক সড়কে ২০২০ সালের নভেম্বরে হত্যা করেছে। অভিযোগ আছে, একটি স্বয়ংক্রিয় স্যাটেলাইট পরিচালিত অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু ২০২৩ সালে এসে ইসরাইলের হামলা বৃদ্ধি পেয়েছে। এ থেকে ইঙ্গিত মেলে যে, তারা যে সময়ে ভূরাজনৈতিক অগ্রাধিকার নিয়ে প্রচারণা চালাচ্ছে, তখন তারা এই হামলা দ্রুততর এবং তীব্রতর করছে। ২০১৫ সালে ইরানের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি সম্পাদন হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে। এই চুক্তি জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত। এর অধীনে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করা হয়। বিনিময়ে ইরান তার ইউরেনিয়াম উৎপাদন কমিয়ে আনে। কিন্তু বারাক ওবামা ক্ষমতা থেকে যাওয়ার পর সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওই চুক্তি বাতিল করেন। জো বাইডেন প্রশাসন এবং তার ইউরোপিয়ান মিত্ররা সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও এই চুক্তি এখন পর্যন্ত মৃত অবস্থায় আছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেন, ইউরেনিয়াম উৎপাদন তেহরান এতটাই বৃদ্ধি করেছে যে, যদি তারা মনে করে তাহলে তা দিয়ে বেশ কিছু পারমাণবিক অস্ত্র উৎপাদনে সক্ষম হবে।

২৪শে জানুয়ারি ইউরোপিয়ান এমপিদেরকে গ্রোসি বলেন, একটি বিষয় খুব সত্য। একটি নয়, বেশ কতোগুলো পারমাণবিক অস্ত্র উৎপাদনে প্রয়োজনীয় সরঞ্জাম জড়ো করেছে ইরান। শতকরা ৬০ ভাগ ইউরোনিয়াম আছে এমন ৭০ কিলোগ্রাম ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তারা। এর অর্থ এই নয় যে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। তারা এখনো তা করেনি। ২০১২ সালে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে মাত্রার কথা বলেছিলেন এর পরিমাণ তাই। তিনি সম্প্রতি ক্ষমতায় ফিরেছেন। তার সঙ্গে রয়েছে অধিক কট্টরপন্থি ডানরা। তারা ইরান ও বিস্তৃত অঞ্চলে হামলা বৃদ্ধি করেছে। সামনের সময়ে তারা তা আরও বৃদ্ধি করবে বলে মনে হয়। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নেয়ার ইস্ট পলিসির প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক এবং সহযোগী ফেলো ফারজিন নাদিমি বলেন, তারা এ বছরে যে হামলাগুলো চালিয়েছে তা দিয়ে সিরিয়া ও হিজবুল্লাহকে অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করাতে চাইছে ইরানের কাছে। একই সঙ্গে ইরান যাতে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন না করতে পারে তাদের লক্ষ্য তাই। তিনি পূর্বাভাস দেন, এসব হামলা আরও বড় এবং বেশি বেশি হবে।

কারণ, ইরানের শাসকগোষ্ঠী ভবিষ্যতে তাদের পারমাণবিক কর্মকা- দ্রুততর করতে পারে। যেকোনো সময় উত্তেজনা মারাত্মক রূপ নিতে পারে। তাই বলে ২০২৩ সালেই যে ইসরাইল এবং ইরানের মধ্যে পূূর্ণাঙ্গ যুদ্ধ হতে পারে এ বিষয়ে নিশ্চিত নন নাদিমি। তবে তিনি মনে করেন ২০২৫ সালে তাদের মধ্যে মারাত্মক পর্যায়ে সহিংসতা ঘটতে পারে। তবে নিউ লাইনস ইনস্টিটিউটের স্ট্র্যাটেজিক এবং ইনোভেশন বিষয়ক সিনিয়র পরিচালক নিকোলাস হেরাস বিশ্বাস করেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র উৎপাদনের দিকে যায়, তাহলে এই সংঘাত সামরিক যুদ্ধে রূপ নেবে অবশ্যম্ভাবীভাবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা

“চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেয়রের আন্তরিক প্রচেষ্টা চালচ্ছে”: প্রধানমন্ত্রী

ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ বিদেশিদের উপর নির্ভর করে চলবে না: প্রধানমন্ত্রী
পরবর্তী সংবাদ ফারিণের সুখবর
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঐতিহাসিক মে দিবস আজ
লিড ৩ মে ১, ২০২৬
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে
জনপথ স্বাস্থ‍্য এপ্রিল ৩০, ২০২৬
বোয়িংয়ের সঙ্গে চুক্তি: ১৪ উড়োজাহাজ কিনছে বিমান
লিড ৩ জাতীয় এপ্রিল ৩০, ২০২৬
দুই মাস নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন জেলেরা
লিড ২ আমাদের চট্টগ্রাম এপ্রিল ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?