By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:৪৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ যুব গেমসের আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > যুব গেমসের আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
খেলা

যুব গেমসের আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/১৩ at ৬:২৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

দীর্ঘ অপেক্ষার পালা শেষ। প্রস্তুত চার হাজার ক্রীড়াবিদ। প্রস্তুত আর্মি স্টেডিয়ামও। শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন আজ। সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে গেমসের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তার আগেই শনিবার শুরু হয়ে গেছে গেমসের ময়দানী লড়াই। ২০১৮ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বয়সভিত্তিক এই প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। গত আসরে ২১টি খেলায় অংশ নেওয়া খেলোয়াড়, কোচ, কর্মকর্তার সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। প্রথমবার আয়োজিত সেই যুব গেমস থেকে প্রতিভাবান খেলোয়াড় সেভাবে নজর কেড়েছে খুব কম। যদিও আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় আসরের চূড়ান্ত পর্ব থেকে নতুন ইমরানুর, সানজিদাদের খুঁজে পাওয়া যাবে বলে আশা করছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

গত ২রা জানুয়ারি শুরু হয় শেখ কামাল যুব গেমস দ্বিতীয় আসরের প্রাথমিক পর্ব। যার চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে আজ। আট বিভাগের চার হাজার ক্রীড়াবিদ ১৯৩টি সোনার পদকের জন্য লড়বে। সোনার পদক ছাড়াও রুপা থাকছে ১৯৩টি ও ব্রোঞ্জ ২৮৭টি।

২০১৮ সালে যুব গেমসের প্রথম আসরে ২১ ডিসিপ্লিনে খেলা হয়েছে। এবার ডিসিপ্লিন সংখ্যা বেড়ে ২৪-এ উন্নীত হয়েছে। এবারের আসরের জেলা ও বিভাগীয় পর্যায়ের কার্যক্রমে প্রায় ৬০ হাজার ক্রীড়াবিদ সম্পৃক্ত ছিলেন। সেখান থেকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ। এরই মধ্যে প্রাথমিক পর্ব থেকে প্রতিভাবান খেলোয়াড় পাওয়া গেছে বলে বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ জানিয়েছেন, ‘নিজস্ব তহবিল থেকে আমরা গেমসে প্রাথমিক পর্ব শুরু করেছি। এ পর্বে অংশগ্রহণকারী বিভিন্ন ডিসিপ্লিনের অ্যাথলেটরা অনুশীলনের আওতায় রয়েছে। এরইমধ্যে তৃণমূলে আমরা একঝাঁক প্রতিভাবান অ্যাথলেটের সন্ধান পেয়েছি।’ অবশ্য এত বড় আয়োজন হলেও উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যয় কমানো হয়েছে। এই কর্মকর্তা জানান, ‘আয়োজনের ক্ষেত্রে কৃচ্ছ্র সাধন করা হচ্ছে। স্বল্প ব্যয়ে জমকালো আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে।’ ২০১৮ সালে প্রথম শেখ কামাল যুব গেমস হয়েছিল। সেখান থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের বিভিন্নভাবে সার্ভিসেস ছাড়াও সংস্থায় যুক্ত করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানান বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি বলেন, ‘২০১৮ সালের গেমসে যারা ভালো করেছেন, তাদের উল্লেখযোগ্য অংশ ক্রীড়াবিদ হিসেবে বিভিন্ন সংস্থা ও বিকেএসপিতে যুক্ত আছেন। এমন ক্রীড়াবিদের সংখ্যা ৩০০ থেকে ৩৫০ জন। প্রথম যুব গেমস থেকে উঠে আসা ক্রীড়াবিদদের অনেককে বিভিন্ন ডিসিপ্লিনে নিজেদের সেরা অ্যাথলেট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবারের আসরে যেসব ক্রীড়াবিদ ভালো করবেন, তাদের আগামী দিনের অ্যাথলেট হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেয়া হবে।’ গেমস আয়োজক কমিটির সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘বিকেএসপির অ্যাথলেটরা নিজ জেলা ও বিভাগের হয়ে অংশগ্রহণ করছেন। তাদের অংশগ্রহণের সুযোগ থেকে আমরা বঞ্চিত করতে পারি না। বিভিন্ন ইভেন্টে বিকেএসপি’র অ্যাথলেটদের পরের স্থানগুলোতে থাকা অ্যাথলেটদের মনিটরিং করছে সংশ্লিষ্ট ফেডারেশনগুলো।
সেখানে প্রতিভাবান অ্যাথলেট থাকলে তাদের অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হবে।’ এদিকে গত বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল থেকে গেমসের মশাল আনুষ্ঠানিকভাবে প্রজ্বলন করেন বিওএ’র সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। আজ সেনানিবাস থেকে মশাল নিয়ে গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধনী স্থান আর্মি স্টেডিয়ামে নিয়ে যাবেন জাতীয় পুরস্কার পাওয়া সাবেক সাইক্লিস্ট ফারহানা সুলতানা ও ক্রীড়া পুরস্কার পাওয়া সাঁতারু সেলিম মিয়া। ওই দিন আর্মি স্টেডিয়ামে সাতদিনব্যাপী যুব গেমসের মূলপর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যা থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে

আজ সন্ধ্যায় সেনানিবাস থেকে মশাল নিয়ে গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধনী স্থান আর্মি স্টেডিয়ামে যাবেন জাতীয় পুরস্কার পাওয়া সাবেক সাইক্লিস্ট ফারহানা সুলতানা ও ক্রীড়া পুরস্কার পাওয়া সাঁতারু সেলিম মিয়া। দুপুর দেড়টায় দর্শকদের জন্য গেট খোলা হবে। এরপর প্রি-শো দেখানো হবে ৩০ মিনিট। সন্ধ্যা ৭টায় স্টেডিয়ামে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই বেজে উঠবে জাতীয় সঙ্গীত। শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের অডিও ভিজুয়াল কনটেন্ট প্রদর্শনী হবে তিন মিনিট। ৭টা ছয় মিনিটে ক্রীড়াবিদ ও গেমসের মাসকটের প্যারেড ১৫ মিনিট। ৭টা ২১ মিনিটে শপথবাক্য পাঠ শুরু হবে। ক্রীড়াবিদদের পক্ষে দ্রুততম মানবী শিরিন আক্তার ও বিচারকদের পক্ষে শপথবাক্য পাঠ করবেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান। নির্ধারিত অতিথিরা বক্তব্যের জন্য সময় পাবেন ১৫ মিনিট। ৭টা ৩৮ মিনিটে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই তিনি গেমসের উদ্বোধন ঘোষণা করবেন। ৭টা ৫৫ মিনিটে স্টেডিয়ামে মশাল প্রজ্জ্বলন করবেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে সোনাজয়ী স্প্রিন্টার ইমরানুর রহমান ও সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী কারাতেকা মারজান আক্তার। রাত আটটায় খেলোয়াড় গ্যালারিতে বসবেন এবং গেমসের থিম সং বেজে উঠবে। ৮টা পাঁচ মিনিটে এমসপিটিএস ও ভারতেশ^রী হোমস প্রদর্শনী করবে। ৮টা ২৫ মিনিটে আতশবাজির রোশনাইয়ে আলোকিত হবে আর্মি স্টেডিয়ামের আকাশ। সাড়ে ৮টায় স্টেডিয়াম ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ইন্টার মায়ামিকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে অরল্যান্ডো সিটি

খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬, নির্বাচিত ১ হাজার ৪৪০ জন

পেনাল্টিতে ড্র আর্সেনাল-অ্যাতলেটিকোর

আমরা মেধাবী ও সম্ভাবনাময় ক্রীড়াবিদদের বিকেএসপিতে দেব: ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আদানিদের স্বপ্নের উত্থানের পিছনে আরও একজন, কে তিনি?
পরবর্তী সংবাদ ভুল প্রমাণ করলেন আরিফিন শুভ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সুপেয় পানির অভাব, আধুনিক সভ্যতার ছোঁয়া লাগেনি কাপ্তাইয়ের সীতা পাহাড় এলাকায়
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে শিক্ষা মে ৩, ২০২৬
হজে আসছে সহনীয় আবহাওয়ার দিন
অন্যান্য আবহাওয়া নির্বাচিত খবর/ লেখা মুক্ত জানালা-লেখা মে ৩, ২০২৬
তিনটি কাত‌ল মাছ বিক্রি হলো ১ লাখ ১৬ হাজার টাকায়‌
জনপথ প্রাণ-প্রকৃতি বাংলাদেশ রকমারি মে ৩, ২০২৬
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?