By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ১:৫১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ জাপানকে বাংলাদেশে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহবান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রেস রিলিজ > জাপানকে বাংলাদেশে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহবান
প্রেস রিলিজ

জাপানকে বাংলাদেশে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহবান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/০২ at ১০:৪৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

হোসেন বাবলা: ২মার্চ ওয়েষ্টিন টোকিওতে ২৮ফেব্রুয়ারি থেকে ২রা মার্চ পর্যন্ত ৫ম জাপান এনার্জি সামিট ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে। এ বছরে জাপান এনার্জি সামিট হল কার্ব্ন নিরপেক্ষতার জন্য দেশের রোডম্যাপ- এলএনজি, গ্যাস এবং হাইড্রোজেনের ভূমিকা মোকাবেলা করা এবং নেট জিরো কার্ব্ন শুন্য অর্জ্ন। এটি একটি আর্ন্তজাতিক প্লাটফরম যেখানে জ্বালানি ও বিদ্যুৎ এর সাথে জড়িত ষ্টেকহোল্ডার, জাপানি ক্রেতা ও সরকারী প্রতিনিধি এবং আন্তর্জাতিক সরবরাহকারীদের বর্তমান শিল্পবানিজ্যকে প্রভাবিত করে এমন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আহবান জানিয়েছে। যার মধ্যে এলএনজি ও গ্যাস কি ভাবে বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি সংকটপূর্ন ভূমিকা রাখছে, হাইড্রোজেন ও এমোনিয়াতে পরিবর্তন এবং কম কার্বন নির্গমনের সমাধান করা যায়। জাপান পৃথিবীর সবচেয়ে উন্নত ও ধনী দেশগুলোর অন্যতম। ১৯৯২ সালের জলবায়ু-সনদ অনুসারে জাপান শুধু নিজের দেশে নয় বরং অন্যান্য উন্নয়নশীল দেশেরও গ্রীনহাউস গ্যাস নির্গমন কমাতে নীতিগতভাবে বাধ্য। কিন্তু জাপান সরকার ও সরকারের প্রতিষ্ঠানগুলো এলএনজি ও কয়লা-বিদ্যুৎ খাতে বিনিয়োগ করে যেমন বাংলাদেশকে বিপদে ফেলছে তেমনি মানবজাতির সমান ক্ষতি সাধন করছে। এতে লাভ হচ্ছে জাপানের, কিন্তু ক্ষতি হচ্ছে বাংলাদেশের ও পৃথিবীর। ২০৫০ নেট-জিরো বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি যাতে ১.৫º সেলসিয়াসের নিচে থাকে তার জন্যে প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রার জন্য যথেষ্ট নয়। বর্তমানে বাংলাদেশে জাপান-এর দু’টি বিনিয়োগ রয়েছে, সামিট গাজীপুর, ফেজ-২, ৩০০ মে:ও: এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কোম্পানি (৩ বিলিয়ন ইউএসডি) এবং রিলায়েন্স মেঘনাঘাট, ৭৫০ মে:ও: এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কোম্পানি (১২৬৫ মিলিয়ন ইউএসডি)। যা প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, জলবায়ু লক্ষ্যমাত্রা স্থাপনের জন্য জাপানের এ বিনিয়োগ কাম্য নয়। আজ ২ মার্চ ২০২৩ইং বৃহঃস্পতিবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (BWGED), এপিএমডিডি এবং আইএসডিই বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। সমাবেশে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন-জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ ও পরীক্ষিত বন্ধু রাষ্ট্র হলেও সবচেয়ে বেশী বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে একটি যারা বিদ্যুৎ খাতে বিনিয়োগ করেছে যা জীবাশ্ম জ্বালানি দ্বারা পরিচালিত যার ফলে আমরা জলবায়ু, অর্থনৈতিক এবং সামাজিক অবিচারের শিকার হচ্ছি। তাই জাপানের উচিৎ উন্নত প্রযুক্তি ও অর্থায়নের মাধ্যমে বাংলাদেশে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি অর্জনের পথে সাহায্য করা। বাংলাদেশ সরকার ইতিামধ্যেই ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন করার জন্য মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা গ্রহণ করেছে। বিভিন্ন বক্তারা বলেন কয়লাসহ-জীবাশ্ম জ্বালানি দ্বারা পরিচালিত বিদ্যুত প্রকল্পের ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যহানি ও পরিবেশের মারত্মক দূষণের ঝুঁকি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এছাড়া আমদানিকৃত কয়লা থেকে উৎপাদিত বিদ্যুতের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। তাই এ খাতে জাপানের বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশের শতভাগ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ নিশ্চিত করার জন্য জাপানকে উদ্যোগ নেয়ার জোর আহ্বান জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম নাসিরুল হক, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, সাফা মোতালেব কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হাজী আবু তাহের, বিশিষ্ঠ কলামিস্ট মুসা খান, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক ত্যেহিদুল ইসলাম, বাংলাদেশ ভেজিটেবল এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সদস্য সেলিম জাহাঙ্গীর, চান্দগাঁও ল্যাবরেটরী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইসমাইল ফারুকী, অধ্যক্ষ মনিরুজ্জমান, ক্যাব সদরঘাটের শাহীন চৌধুরী, ক্যাব জামালখানের সভাপতি হেলাল চৌধুরী, ক্যাব পাহাড়তলীর হারুন গফুর ভুইয়া, বন গবেষণাগার কলেজের অধ্যাপক একেএম হুমায়ুন কবির, ক্যাব খুলসীর সভাপতি প্রকৌশলী হাফিজুর রহমান, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি রেবা বড়ুয়া, ক্যাব নেতা ফাহানা আকতার, মহিলা পরিষদের রুবি খান, মানবাধিকার সংগঠক ওসমান জাহাঙ্গীর, সিএসডিএফ’র শম্পা কে নাহার, আইএসডিই’র মোঃ জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট প্রণব বিশ্বাস, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, নিলয় বর্মন, সাকিলুর রহমান, মিনা আকতার, জান্নাতুন নাঈম, অমিত দে, আমজাদুল হক আয়েজ, মোঃ মিসকাত, এমদাদুল ইসলাম, রাসেল উদ্দীন প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

৩ মে রবিবার বেছাল বার্ষিকী, হযরত শাহসূফী মাওলানা সৈয়্যদ আমিরুজ্জমান শাহ (ক.)

ভোজ্যতেল-জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ক্যাব’র মানববন্ধন

চবির সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিমের মৃত্যুবরণ

সুগন্ধা সিটি আবাসিক এলাকায় মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গ্লোবাল সিটিজেন স্কুল এন্ড কলেজ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ফিলিস্তিনি শহরকে নিশ্চিহ্ন করে দেয়ার আহ্বান জানালেন ইসরাইলি মন্ত্রী
পরবর্তী সংবাদ সরকার নিজেদের দুর্নীতি ও ভুলনীতির দায় জনগণের কাঁধে চাপাচ্ছে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা ভালো খবর রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন স্বাস্থ‍্য মে ২, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!
আমাদের চট্টগ্রাম জনপথ মে ২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?