লালখান বাজারের জিলাপি পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জিলাপি পাহাড়ে এ আগুন লাগার ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।


