রাউজানের আবুরখীলে ভদন্ত সংঘানন্দ থের মহাথের বরণ উৎসব শুরু 
শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারের নবনির্মিত ভবন ও ভদন্ত সংঘানন্দ থের মহাথের বরণ অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল ৯ মার্চ বৃহস্পতিবার সকালে বিদর্শন বিহার প্রাঙ্গণে এই উদ্বোধন অনুষ্ঠানে শান্তি শৃংখলা উপ-পরিষদ চেয়ারম্যান সাবেক ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া জুনুর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম । উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী দেবাশীষ বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, অর্থ সম্পাদক দিলিপ বড়ুয়া, শিক্ষক খগেন্দ্র লাল বড়ুয়া, প্রবীর বড়ুয়া,ইউপি সদস্য দিবস বড়ুয়া, স্বদেশ বড়ুয়া খুলু, ডাক্তার প্রবেশ বড়ুয়া,সাংবাদিক রতন বড়ুয়া, সংগঠক বরণ বড়ুয়া বাবু, নির্মল বড়ুয়া বাবু, সন্জয় বড়ুয়া, পলাশ বড়ুয়া, হিল্লোল বড়ুয়া পলাশ,সেতু বড়ুয়া , রিমন বড়ুয়া, রুবেল বড়ুয়া প্রমুখ।
রাউজানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 
চট্টগ্রামের রাউজানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।এই উপলক্ষে গতকাল ৯ মার্চ বৃহস্পতিবারর্ বিকালে রাউজান উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় র্যালী, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করেন রাউজান উপজেলা প্রশাসন। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে। রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদ এর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুর ইসলাম, প্রথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর, আবদুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন অফিসার শাহ-ই জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম, চেয়ারম্যান শফিকুল ইসলাম, রবিন্দ্র লাল চৌধুরী, নুরুল আবছার বাশি, মুক্তিযোদ্ধা ইউছুপ খান,মুক্তিযোদ্ধা হাসেম চৌধুরী। ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্কুল শিক্ষার্থীরা।এতে আগুন নিভানোর কৌশল, আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা নানান দুর্যোগ প্রশমনের মহড়া দেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।হাতে কলমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়।


