By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | সকাল ১০:১২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ক্যানন নাকি নিকন, কোন ডিএসএলআর ভালো?
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রযুক্তি > ক্যানন নাকি নিকন, কোন ডিএসএলআর ভালো?
প্রযুক্তি

ক্যানন নাকি নিকন, কোন ডিএসএলআর ভালো?

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/১৫ at ১২:৩০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

ক্যানন নাকি নিকন? ক্যামেরার জগতে এ দুই নাম সব থেকে যেমন পরিচিত, তেমনি এই দুই ক্যামেরা নিয়ে তর্ক বিতর্কেরও শেষ নেই। কোনটা ভালো আর কোনটা বেশি ভালো তাই নিয়ে সব সময়ই রয়েছে কিছু ধারণা। আসুন জেনে নেই এই দুই ক্যামেরার মধ্যে পার্থক্য রয়েছে কী।

যেকোনো দুটো পণ্যের মাঝে পার্থক্য করার সময় সেগুলোর কার্যক্ষমতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে ক্যানন এবং নিকন, উভয়ের সার্বিক অবস্থান বেশ শক্তিশালী। চাইলেই একটির চেয়ে অন্যটিকে প্রাধান্য দেওয়ার তেমন একটা সুযোগ নেই। তবে হ্যাঁ, অটো-ফোকাস, নয়েজ-হ্যান্ডেলিং, সেন্সর, মেগাপিক্সেল, ফটো পার আওয়ার, এলসিডি, ফ্ল্যাশ, ভিডিও কোয়ালিটির মতো প্রধান প্রধান ফ্যাক্টরগুলো বিবেচনাযোগ্য।

অটো-ফোকাস

অন্যান্য ব্র্যান্ড থেকে ক্যানন এবং নিকনের চাহিদা বেশি হওয়ার অন্যতম কারণ, ব্র্যান্ড দুটোর ক্যামেরার সঙ্গে বেশ পুরনো লেন্সের সামঞ্জস্য বজায় রাখার সক্ষমতা। ক্যাননের EOS সিরিজটি প্রবর্তিত হয় ১৯৮৭ সালে। অপরদিকে, নিকনের F-Mount সিরিজটি ১৯৫৯ সালে। আপনি যেকোনো EOS EF অথবা এফ-মাউন্ট সিরিজের লেন্স আপনার ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন, সেটি যত পুরনোই হোক।

তবে তাদের মধ্যে অন্যতম পার্থক্য তৈরি হয় অটো-ফোকাসের ক্ষেত্রে। ক্যাননের বেলায় ইওএস ইফ সিরিজের সব লেন্সেই অটো-ফোকাস রয়েছে। কিন্তু, নিকনের ক্ষেত্রে শুধুমাত্র AF-S’ই অটো-ফোকাসের সুবিধা দিয়ে থাকে।

নিকন তাদের এন্ট্রি-লেভেলের ক্যামেরাগুলোকে সস্তা এবং হালকা করার লক্ষে ক্যামেরা-বডি থেকে অটো-ফোকাস মোটর বাতিলের ঘোষণা দেয়। যদি কেউ নিকনের D40, D40X, D60, D3000, D3100, D5000 এবং D5100 মডেলের ক্যামেরাগুলো অটো-ফোকাসসহ ব্যবহার করতে চায়, তাহলে অবশ্যই এএফ-এস সিরিজের লেন্সগুলো ব্যবহারের মাধ্যমে সে সুবিধা গ্রহণ করতে হবে।

ক্রপ-ফ্যাক্টর

আপনি যদি ক্যামেরার ক্রপ-ফ্যাক্টরের ব্যাপারে অবগত হয়ে থাকেন, তাহলে জানতে আগ্রহী হবেন যে, ক্যাননের এন্ট্রি-লেভেলের ডিএসএলআরগুলোর সেন্সর অন্যান্য ব্র্যান্ডের ক্যামেরা থেকে একটু বেশিই ছোট। যেখানে নিকনের এন্ট্রি-লেভেলের ক্যামেরাগুলোতে ক্রপ-ফ্যাক্টর ১.৫, ক্যাননের ক্ষেত্রে তা ১.৬। অর্থাৎ, আপনি যদি আপনার ৫০মি.মি প্রাইম লেন্সটি কোন ক্রপ-ফ্রেমে ব্যবহার করতে চান, তাহলে ৭৫মি.মি এর জায়গায় ৮০মি.মি পাবেন, যা অবশ্য তেমন একটা পার্থক্য সৃষ্টি করে না।

এলসিডি

ফটোগ্রাফারদের অধিকাংশ ক্ষেত্রেই ফটোগ্রাফির কালার, হোয়াইট ব্যালেন্স, লাইভ ভিউ/মুভি মুডে দৃশ্যাবলী দেখা সহ নানান গুরুত্বপূর্ণ কাজের জন্য এলসিডির যথার্থতার ওপর নির্ভর করতে হয়। কিন্তু নিকনের D600, D800, D800E এবং D4 মডেলের জনপ্রিয় ফুল-ফ্রেম ক্যামেরাগুলোর এলসিডিতে অতিরিক্ত হলদেটে ভাবের কারণে অধিকাংশ প্রফেশনাল ফটোগ্রাফারই অসন্তুষ্ট। এছাড়াও নিকনের অটো-ব্রাইটনেস নিয়ন্ত্রণ ক্যাননের অটো-ব্রাইটনেসের চেয়ে খারাপ। পাশাপাশি ক্যাননের এলসিডির ওপরের অংশে ব্যবহৃত প্ল্যাস্টিক/গ্লাসের অ্যান্টি-রিফ্লেক্টেড আবরণ আউটডোরের অতি-সূর্যরশ্মির সময়ও এলসিডির মাধ্যমে লাইভ ভিউ/মুভি মুডে দৃশ্যাবলী দেখতে সাহায্য করে। কিন্তু নিকনের ক্ষেত্রে শুধুমাত্র আশেপাশের প্রতিচ্ছবি দেখা যায়।

ভিডিও কোয়ালিটি

আকারে ছোট, হালকা এবং সহজে ব্যবহার যায় বিধায় বর্তমানে ভিডিওগ্রাফির জন্য অধিকাংশ ক্ষেত্রেই ডিএসএলআরের ব্যবহার করা হয়; অর্থাৎ, প্রধান প্রধান ফ্যাক্টরগুলোর মধ্যে দুটো ব্র্যান্ডের ক্যামেরাগুলোর ভিডিও কোয়ালিটিও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভিডিওগ্রাফির জন্য ক্যানন সবসময়ই ব্যবহারকারীদের প্রশংসা কুড়িয়ে এসেছে। তাদের ক্যামেরাগুলোতে ব্যবহৃত হাইব্রিড অটো-ফোকাস সিস্টেম রেকর্ডিংয়ের সময় অবজেক্টকে ক্রমাগত স্বয়ংক্রিয়ভাবে রি-ফোকাসিংয়ের কাজে বেশ দক্ষ। এছাড়াও শুধুমাত্র ভিডিওগ্রাফির দিকে ফোকাস রেখে তৈরী লেন্সও বাজারে পাওয়া যায়। এন্ট্রি লেভেল থেকে শুরু করে প্রায় সবধরনের ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং প্রযুক্তি বেশ উন্নত বিধায়, ক্যানন এক্ষেত্রে বেশ এগিয়ে।

অন্যদিকে, ২০১২/১৩ এর দিকেও নিকনের অধিকাংশ ডিজিটাল এসএলআর ক্যামেরাগুলোতে ভিডিও রেকর্ডিংয়ের সময় অটো-ফোকাসিংয়ের সুবিধা না থাকলেও পরবর্তীতে তৈরী প্রায় অধিকাংশ ক্যামেরাতে রেকর্ডিং চলাকালে অটো-ফোকাসিংয়ের সুবিধা রয়েছে। এমনকি নিকনের কিছু কিছু ক্যামেরায় ভিডিওগ্রাফিতে ফ্রেম রেট ৬০ fps ব্যবহার করা হয়, যেখানে প্রায় একই দামের ক্যাননের ক্যামেরাগুলোতে ফ্রেম রেট ৩০ fps।

অন্যান্য

ক্যাননের অটো হোয়াইট ব্যালেন্স নিয়ে অধিকাংশ ব্যবহারকারীর অসন্তুষ্টি রয়েছে, কিন্তু অল্প খরচে বেশ কার্যক্ষম লেন্সের জন্য ক্যানন প্রসিদ্ধ। তাদের এল-সিরিজের লেন্সগুলো দামে বেশি হলেও, এতে আল্ট্র্যাসনিক মোটরের ব্যবহারের অটো-ফোকাসিংকে আরো বেশি দ্রুতগতি সম্পন্ন এবং নিখুঁত করে তুলেছে। অপরদিকে, নিকন ক্যামেরাগুলো নয়েজ-হ্যান্ডেলিংয়ে বেশ প্রশংসার দাবি রাখলেও, তাদের ম্যানু সিস্টেমের ডিজাইন বেশ জটিল এবং দুর্বল।

আপনি এটিও পছন্দ করতে পারেন

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সারাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ২৩ লাখ মিটার কারেন্ট জালসহ ১৯ জেলে আটক
পরবর্তী সংবাদ শুভ জন্মদিন মোহাম্মদ আলী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু
জনপথ জাতীয় প্রতিষ্ঠান ও সংগঠন এপ্রিল ৩০, ২০২৬
পেনাল্টিতে ড্র আর্সেনাল-অ্যাতলেটিকোর
খেলা এপ্রিল ৩০, ২০২৬
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ৫ দিন ধরে বিদুৎ সংযোগ নেই
খাগড়াছড়ি জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৯, ২০২৬
আলীকদমে টিকাদান ক্যাম্পিং শুরু
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে স্বাস্থ‍্য এপ্রিল ২৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?