By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | সকাল ৬:৫৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ইউক্রেনকে ‘ডিপ্লেটেড ইউরেনিয়াম’ সমৃদ্ধ অস্ত্র দেয়ার বিষয়ে বৃটেনকে পুতিনের হুঁশিয়ারি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ইউক্রেনকে ‘ডিপ্লেটেড ইউরেনিয়াম’ সমৃদ্ধ অস্ত্র দেয়ার বিষয়ে বৃটেনকে পুতিনের হুঁশিয়ারি
বিদেশ

ইউক্রেনকে ‘ডিপ্লেটেড ইউরেনিয়াম’ সমৃদ্ধ অস্ত্র দেয়ার বিষয়ে বৃটেনকে পুতিনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ইউক্রেনকে ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা দেয়ার বিষয়ে বৃটেনকে সাবধান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, বৃটেন যদি এমন ভুল করে তাহলে রাশিয়া বাধ্য হবে এর যথাযথ প্রতিক্রিয়া দেখাতে। রাশিয়ার ক্রমবর্ধমান অগ্রসর ঠেকাতে ইউক্রেনকে দুই ডজনেরও বেশি চ্যালেঞ্জার ট্যাংক দেয়ার ঘোষণা দিয়েছে বৃটেন। দেশটি জানিয়েছে, এ ট্যাংকে ব্যবহারের জন্য ইউক্রেনকে বিষাক্ত ‘ডিপ্লেটেড ইউরেনিয়াম’ সমৃদ্ধ গোলা সরবরাহ করা হবে। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন পুতিন। রাশিয়ার বিরুদ্ধে ‘পারমাণবিক অস্ত্রের উপাদান’ সমৃদ্ধ অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ করে পুতিন বলেন, বৃটেন যদি শেষ পর্যন্ত এ ধরনের কোনো অস্ত্র ইউক্রেনে পাঠায় তাহলে তার উচিৎ জবাব দেবেন তিনি।

আল-জাজিরার খবরে জানানো হয়েছে, বৃটেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যানাবেল গোল্ডি নিশ্চিত করেছেন যে ইউক্রেনে ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা পাঠানো হচ্ছে। এ নিয়ে মঙ্গলবার গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানান পুতিন। তিনি বলেন, বৃটেন শুধু ট্যাংকই নয়, ডিপ্লেটেড ইউরেনিয়ামের গোলাও পাঠানোর ঘোষণা দিয়েছে। এমনটি হলে, রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে। পশ্চিমারা একত্র হয়ে এরইমধ্যে আমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের উপাদান ব্যবহার করতে শুরু করেছে।

পরমাণু বোমা তৈরি করতে হলে ইউরেনিয়াম বিশুদ্ধ করা প্রয়োজন পড়ে।

৯০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব। এই বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় অনেক ইউরেনিয়াম মাঝপথে বাতিল হয়ে যায়। সেগুলোকেই ডিপ্লেটেড ইউরেনিয়াম বলে। এগুলোর তেজস্ক্রিয়তা পরমাণু বোমার মত ভয়াবহ নয়। তবে পুতিন বিষয়টিকে ছোট করে দেখতে নারাজ। তাই সরবরাহের পূর্বেই বৃটেনকে এ বিষয়ে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
জাতিসংঘ ডিপ্লেটেড ইউরেনিয়ামকে পরিবেশের জন্য অত্যন্ত বিষাক্ত এবং ভয়াবহ তেজস্ক্রিয় হিসেবে বিবেচনা করে। ২০২২ সালে জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছিল, ডিপ্লেটেড ইউরেনিয়াম ইউক্রেনের পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছিল, ডিপ্লেটেড ইউরেনিয়াম ও বিষাক্ত উপাদান সাধারণ বিস্ফোরকে ব্যবহার করা হলে এটি ত্বকের সমস্যা, কিডনি বিকল এবং ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ডিপ্লেটেড ইউরেনিয়ামের রাসায়নিক বিষক্রিয়া এর সম্ভাব্য তেজষ্ক্রিয়তা থেকেও গুরুতর বিষয়।

যদিও বৃটেন এরপরেও এই অস্ত্র সরবরাহের পক্ষে নিজের অবস্থান ঘোষণা করেছে। দেশটি বলছে, তারা চ্যালেঞ্জার-২ ট্যাংকের সঙ্গে এ গোলা পাঠাবেই। বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই গোলায় ডিপ্লেটেড ইউরেনিয়াম রয়েছে, কিন্তু এটির তেজস্ক্রিয়তা কম। ডিপ্লেটেড ইউরেনিয়াম হলো একটি আদর্শ উপাদান। পারমাণবিক অস্ত্রের সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, বৃটিশ সেনাবাহিনী ট্যাংকের গোলায় কয়েক যুগ ধরে ডিপ্লেটেড ইউরেনিয়াম ব্যবহার করেছে। রাশিয়া এটি জানে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছে। রয়্যাল সোসাইটির মতো স্বাধীন গবেষণা সংস্থার বিজ্ঞানীরাও জানিয়েছেন, ডিপ্লেটেড ইউরেনিয়ামযুক্ত অস্ত্রের প্রভাব জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর খুবই কম। বৃটিশ সাবেক আর্মি কমান্ডার ও রাসায়নিক বিশেষজ্ঞ কর্নেল হামিস দে ব্রেটন-গর্ডন বলেছেন, পুতিনের এ ধরনের মন্তব্য ভুয়া তথ্য। তিনি বলেছেন, ডিপ্লেটেড ইউরেনিয়ামের সঙ্গে পারমাণবিক অস্ত্রের সম্পর্কের বিষয়টি হাস্যকর।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ

বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩

মার্কিন গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড

ফের যুদ্ধ শুরু হলে আরও বড় চমক দেখাবে ইরান: আরাঘচি

‘চুক্তি করতে মরিয়া’ ইরান, দ্রুত শেষ হবে যুদ্ধ: ট্রাম্প

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সৌদি আরবে রোজা শুরু কবে, জানা গেল
পরবর্তী সংবাদ ফিলিস্তিনসহ আরব ইস্যুতে বাংলাদেশের সমর্থনের ভূয়সী প্রশংসা জর্ডানের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ মে ২৫, ২০২৬
কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?