By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | সকাল ৬:১৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সাকিবদের বিলম্বে আপত্তি নেই কলকাতার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > সাকিবদের বিলম্বে আপত্তি নেই কলকাতার
খেলা

সাকিবদের বিলম্বে আপত্তি নেই কলকাতার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/২৭ at ৪:৫০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

৩১শে মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। ফের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। একই দলে হয়ে আইপিএলে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছেন দেশের তরুণ ওপেনার লিটন কুমার দাস। তাদের দলের প্রথম ম্যাচ আগামী ১লা এপ্রিল। কিন্তু আজ শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে টট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর পর ৪ঠা এপ্রিল থেকে মিরপুর শেরেবাংলা মাঠে আইরিশদের বিপক্ষে সফরের একমাত্র টেস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ষ্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন দেশের খেলা খেলেই আইপিএলে যেতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে বিসিবির এমন কঠোর অবস্থানের কারণেই শঙ্কা দেখা দিয়েছে সাকিবদের আইপিএলে পরের আসরে খেলা। কলকাতার একটি দৈনিক আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি মালিকের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে, অনাপত্তি নিয়ে বিসিবির ভূমিকাতে ছায়া নির্বাসনে যেতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা।

যদিও কলকাতা নাইট রাইডার্সের মিডিয়া ম্যানেজার হিমানিশ কর দৈনিক মানবজমিনকে জানিয়েছেন সাকিব-লিটনদের বিলম্বে পাওয়া নিয়ে তাদের কোনো আপত্তি নেই। গতকাল কলকাতা থেকে মুঠোফোনে হিমানিশ কর বলেন, ‘আমরা নিলামের সময়ই জানি যে কোন ক্রিকেটার কবে থেকে আমরা পাবো। আমরা জানি সাকিব ও লিটন আয়ারল্যান্ড সিরিজ শেষ করেই আমাদের দলে যোগ দিবেন। যতটা জানি দু’জনই টেস্ট শেষ করে আসবেন।’
অন্যদিকে সাকিব-লিটনদের অনাপত্তি নিয়ে বিসিবির গড়িমসির কারণে কঠোর হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডÑ এক ফ্র্যাঞ্জাইজি মালিকের বরাতে এমন সংবাদ নিয়ে কলকাতা নাইট রাইডার্সের মিডিয়া ম্যানেজার বলেন, ‘আসলে এমন সংবাদ আমরাও পড়েছি। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এমন কোনো খবর আমরা কিছু পাইনি। আরেকটা বিষয় হলো নিলামের সময়তো কোন ক্রিকেটারকে কবে পাওয়া যাবে তা লেখা থাকে। আর ফ্র্যাঞ্জাইজিগুলো ‘ সেই ভাবেই সে ক্রিকেটারকে নিয়ে পরিকল্পনা করে। আরেকটা বিষয় হলো যদি বিসিবি কোনো ক্রিকেটারকেই ছাড়পত্র না দেয় সেটি হলে হয়তো ভাবার বিষয় আছে। কিন্তু আমরা জানি লিটন ও সাকিবকে আয়ারল্যান্ড সিরিজ শেষ হলেই ছাড়পত্র দেয়া হচ্ছে।’

হাথুরুর হাতেই আইপিএলের ছাড়পত্র!

টেস্ট অধিনায়ক সাকিব ও সহঅধিনায়ক লিটন দাসের ৮ই এপ্রিলের আগে ভারতে টি-টোয়েন্টি লীগ খেলতে যাওয়ার কোনো সুযোগ নেই। একই ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় দফায় বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পাওয়া চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন, ‘আমার মনে হয় বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে আগে তুমি তোমার দেশের জন্য খেলো। এটা তাদের নিলামে নাম দেওয়া বা এনওসি চাওয়ার আগেই জানানো হয়েছে। সেটা একইরকম আছে এখনও।’ তবে নানা সূত্রে জানা গেছে মূলত হাথুরুসিংহের চাওয়াতেই সাকিবদের আইপিএলে ছাড়পত্র নিয়ে এত কঠোর অবস্থানে বিসিবি। এই কোচ যখন প্রথম দফায় (২০১৫) বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে আসেন তখনই সাকিবের ক্যারিবীয় প্রিমিয়ার লীগে খেলতে যাওয়া নিয়ে বিরোধ তৈরি হয়। বিসিবির অনুমতি না নিয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাওয়ার অভিযোগ ওঠার পর সাকিবকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি।
সেই সময় কোচ হাথুরুসিংহেকে সাকিব ইমেল করে জানিয়েছিলেন তিনি দেশের হয়ে টেস্ট খেলতে চান না। এরপর থেকে সাকিব ও হাথুরুসিংহের দ্বন্দের নানা বিষয় ছিল ওপেন সিক্রেট। এমনকি তার বিদায়ের সময়ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার বিরোধ নিয়ে কথা ওঠে।
অন্যদিকে হাথুরুসিংহের নতুন করে ফিরে আসার আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলেন সাকিব-তামিম দ্বন্দ্ব ও দলের ভেতরে গ্রুপিং নিয়ে । তিনি জানিয়ে দেন ড্রেসিং রুমের পরিবেশ ভালো নয়। তবে এ নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা ছিল। এবার ড্রেসিং রুমের পরিবেশ বদলেছে বলেই জানিয়েছেন প্রধান কোচ। তার দায়িত্ব নেয়ার পর যে পরিবর্তন এসেছে তা নিয়ে হাথুরু বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কী বদলেছে? একই ক্রিকেটার আছে, একই স্কিলও। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে, পরিবেশ কিছুটা বদলেছে ড্রেসিং রুমের মধ্যে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে কথা বলি; চেষ্টা করছি মনস্তাত্ত্বিকভাবে নির্ভার রাখতে দলকে। তাদের বলেছি, শুধু রেজাল্টের জন্য, তারা ভালো খেলছে বা ব্যর্থ হচ্ছে; তাদের মূল্য কমে যাবে না। তারা একই ক্রিকেটার থাকবে, আমরা একই মানসিকতায় দেখছি, তারা মূল্যবান। আমরা তাদের নিয়েছি স্কিলের জন্যই। এটা ছাড়া কিছুই বদলায়নি, জানি না আগে কী হয়েছে; কিন্তু তাদের স্কিল একই।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

ভিএফবি স্টুটগার্টকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ

বিশ্বকাপ ভেন্যুর সামনে ব্রাজিল কিংবদন্তির ৩১ ফুট উঁচু ভাস্কর্য

টেস্টে ঘরের মাঠে ইতিহাস গড়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

নেইমারকে রেখেই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আসামি বেড়ে হতে পারে ২৫-৩০
পরবর্তী সংবাদ দুবাইয়ে ঘুরে গেল বাংলাদেশির ভাগ্যের চাকা, লটারি জিতলেন প্রায় ৩ কোটি টাকার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ মে ২৫, ২০২৬
কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?