By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | সকাল ১০:৫৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আসামি বেড়ে হতে পারে ২৫-৩০
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > অন্যান্য > আসামি বেড়ে হতে পারে ২৫-৩০
অন্যান্য

আসামি বেড়ে হতে পারে ২৫-৩০

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/২৭ at ৪:৪৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

বরকত-রুবেলের আরও ৭ প্রতিষ্ঠানের সন্ধান
বরকত-রুবেলের বহুল আলোচিত আড়াই হাজার কোটি টাকা পাচার মামলার পুনরায় তদন্ত প্রায় শেষ করে এনেছে সিআইডি। আগে এ মামলায় ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছিল। অধিকতর তদন্তে আসামির সংখ্যা বেড়ে ২৫ থেকে ৩০ জন হতে পারে। নতুন করে ৩১০ থেকে ৩১২টির মতো দলিল জব্দ করা হয়েছে। পাশাপাশি আলোচিত এই দুই ভাইয়ের আরও ৭ থেকে ৮টির মতো প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে তদন্তকারী সংস্থা। যা আগের চার্জশিটে উল্লেখ ছিল না।

সংশ্লিষ্টরা বলছেন, দুই ভাইয়ের অবৈধ সম্পদ এবং অর্থ দিয়ে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। তাই এসব প্রতিষ্ঠানকে চার্জশিটভুক্ত করা হবে। যেটা আগের তদন্ত কর্মকর্তা করেননি। এরমধ্যে রয়েছে নির্মাণ প্রতিষ্ঠান, পরিবহন প্রতিষ্ঠান, ডেইরি ফার্ম। সিআইডি সূত্র বলছে, আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত চলছে।

পুনঃতদন্তের ক্ষেত্রে আদালতের নির্দিষ্ট করে দেয়ার ক্ষেত্রের ব্যতিক্রমের সুযোগ নেই। সংশ্লিষ্টরা বলছেন, দুই জন আসামির জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদের আসামি তালিকা থেকে বাদ দেয়ার সুযোগ নেই।
সূত্র বলছে, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রথমত, ১৬৪ ধারায় জবানবন্দিতে যারা মানি লন্ডারিংয়ের দায় স্বীকার করেছেন তাদের চার্জশিট থেকে বাদ দেয়ার কোনো সুযোগ নেই। তাদের চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে। দ্বিতীয়ত, জবানবন্দিতে যে সকল আসামির বিরুদ্ধে দু’জন বলেছেন তাদের সঙ্গে আরও অনেকেই জড়িত তারাও অন্তর্ভুক্ত হবেন। তৃতীয়ত, জব্দ না করা দলিল জব্দ করা হবে। প্রায় ৩শ’র বেশি জব্দ না হওয়া দলিল নতুন করে জব্দ করেছে তদন্ত সংস্থা। পূর্বের তদন্ত কর্মকর্তা চার্জশিটে এক দলিল সম্পর্কে একাধিকবার উল্লেখ করেছেন। এভাবে দলিলের সংখ্যা বাড়িয়ে দেয়া হয়েছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টি স্পষ্ট করা হচ্ছে। সর্বশেষ বলা হয়েছে, যদি অন্য কোনো আসামি এই মামলায় জড়িত থাকেন তাদেরকেও অন্তর্ভুক্ত করতে হবে। সেখানে কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি।
রাষ্ট্রপক্ষে এ মামলায় আগে আইনজীবী ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাহাবুব আলম। তিনি বলেন, বরকত-রুবেলের মামলাটি বর্তমানে আমার অধীনে নেই। এ মামলার তদন্ত পূর্ণাঙ্গ ছিল না। একই দলিল চার-পাঁচবার করে দেখানো হয়। সুনির্দিষ্টভাবে কতো টাকা মানি লন্ডারিং হয়েছে তা পরিষ্কার ছিল না। ১৬৪ ধারায় যারা জবানবন্দি দিয়েছেন তাদের নাম দেয়ার কথা থাকলেও বাদ দেয়া হয়। তাদের নাম কীভাবে বাদ পড়েছে সেটাই প্রশ্ন। তদন্ত কর্মকর্তা এভাবে তো বাদ দিতে পারেন না। এ বিষয়ে তদন্ত কর্মকর্তাকে আদালতে ডাকলে তিনি জানান সময়ের অভাবে সংক্ষিপ্ত সময়ের জন্য পূর্ণাঙ্গ তদন্ত করতে পারিনি। তখন আদালত পুনরায় তদন্তের নির্দেশ দেয়। এ বিষয়ে সিআইডি’র ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির মানবজমিনকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই তা সম্পন্ন করা হবে।
আগের চার্জশিটে আসামি ছিলেন যারা: এর আগে ঢাকার কাফরুল থানায় করা মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত এবং তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। বরকত-রুবেল সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তার ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরও এ মামলার চার্জশিটভুক্ত আসামি। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় চার্জশিটভুক্ত অন্য আসামিরা ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস এএইচএম ফুয়াদ, খন্দকার নাজমুল ইসলাম লেভী, আশিকুর রহমান ফারহান, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী দিদার ও মো. তারিকুল ইসলাম নাসিম। তাদের সহযোগী ৪২ জনকে নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে সেসময় তৎকালীন তদন্ত কর্মকর্তা জানিয়েছিলেন। এ নিয়ে পরে অবশ্য কোনো অগ্রগতির খবর জানা যায়নি।

তাদের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, ফরিদপুরের এলজিইডি, বিআরটিএ, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কাজের ঠিকাদারি নিয়ন্ত্রণ করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বরকত ও রুবেল। এছাড়া, মাদক ব্যবসা ও ভূমি দখল করে অবৈধ সম্পদ গড়েছেন। ২৩টি বাস, ট্রাকসহ বিলাসবহুল গাড়িরও মালিক হয়েছেন। এ ছাড়া বিপুল পরিমাণ অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছেন।

২০২০ সালের ১৬ই মে রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার মোল্লাবাড়ী সড়কে জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ওই বছরের ১৮ই মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পরে ৭ই জুন রাতে পুলিশের বিশেষ অভিযানে ওই মামলার আসামি হিসেবে শহরের বদরপুরস্থ আফসানা মঞ্জিলসহ শহরের বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে বরকত ও রুবেলকে গ্রেপ্তার করা হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

হজে আসছে সহনীয় আবহাওয়ার দিন

নেদারল্যান্ডস: সমুদ্র জয় করে ভূমি সৃষ্টি—এক ভৌগোলিক বিস্ময়

যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২নং সতর্ক সংকেত

আজ পহেলা বৈশাখ, আনন্দ-আলোয় রঙিন হোক নতুন বছরের প্রতিটি দিন

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রোজাদারদরে জন্য মাসব্যাপী ইফতাররে আয়োজন করলনে চসিক মেয়র
পরবর্তী সংবাদ সাকিবদের বিলম্বে আপত্তি নেই কলকাতার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মিরসরাইয়ে কারখানার মেশিন কেড়ে নিল যুবকের প্রাণ
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৬, ২০২৬
টেকনাফে ১৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৬, ২০২৬
ইরানে ফের মার্কিন হামলা
বিদেশ দেশে দেশে মে ২৬, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজারসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
আমাদের চট্টগ্রাম আবহাওয়া কক্সবাজার জনপথ বাংলাদেশ মে ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?