By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ১১:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিয়ের ৪ দিনের মাথায় নববধূর আত্মহত্যা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > বিয়ের ৪ দিনের মাথায় নববধূর আত্মহত্যা
আমাদের চট্টগ্রাম

বিয়ের ৪ দিনের মাথায় নববধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/০২ at ১১:৫৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বায়েজিদ বোস্তামী থানার আরফিন নগর এলাকায় তিশা আক্তার নিপা (১৯) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (২ এপ্রিল) বিকেলে আল বারাকা হাইটস ভবনের ১১ তলায় এই ঘটনা ঘটে।

নববধূ তিশা আক্তার নিপা, চাদঁপুর জেলার বাসিন্দা হলেও নগরের অক্সিজেন এলাকায় পরিবার বসবাস করে। গত বৃহস্পতিবার (৩০ মার্চ) মাগরিবের নামাজের পরে পারিবারিকভাবে আব্দুল্লাহ আল হারুনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।

তিশা আক্তারের মা মুন্নী বেগম বলেন, গত বৃহস্পতিবার পারিবারিকভাবে তিশা আক্তার নিপা সঙ্গে আব্দুল্লাহ আল হারুনের ৫ লাখ টাকা কাবিনে বিয়ে হয়। হারুনের আগের সংসার ছিল। সেই সংসারে দুইটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পরে নগরের বায়েজিদ বোস্তামীর আরফিন নগরের বাসায় নিয়ে যাওয়া হয়। ঈদের পরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আমাদের আর্থিক অবস্থা ভাল ছিল না, বিয়ের সব টাকা পয়সা হারুন খরচ করেছে।

তিনি আরও বলেন, বিয়ের পরে দিন শুক্রবার আমাদের অক্সিজেনের বাসায় এসেছিল নিপা। শনিবার বিকেলে আবার হারুনের বাসায় যায়। রোববার বিকেলে আমার বড় মেয়েও হারুনের বাসায় ছিল। সেই সময় আমার সঙ্গে হারুনের মোবাইল থেকে কথা হয় নিপার সঙ্গে। নিপা বড়বোনের সঙ্গে আমাদের বাসায় আসতে চেয়েছিল। আমি নিষেধ করে বলেছিলাম, হারুন মাত্র কাজ শেষ করে বাসায় এসেছে। তুই বাসায় থাক, মাগরিবের নামাজের পরে হারুনসহ বাসায় আসবে বলে জানাই। পরে বড়বোন চলে এসেছে। হারুন নামাজ পড়ছিল। দশ মিনিটের জন্য রুমে একা থাকতে চেয়েছিল নিপা। সেই হিসাবে দরজা বন্ধ করে দিয়েছিল। হারুন নামাজ শেষ করে ডাকাডাকি শুরু করলে দরজা না খোলাতে দরজা ভাঙা হয়। সেই সময় নিপা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এদিকে, সরেজমিনে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার গিয়ে দেখা যায়, নিপার বড় বোন, মা ও দুই ভাই আহাজারি করছেন। আত্মীয় স্বজনরাও হতভম্ব। সেখানে ভবনের ম্যানেজারে সঙ্গে কথা হয়।

ভবনের ম্যানেজার বলেন, ভবনের ১১ তলায় গত পাঁচ মাস আগে থেকে ভাড়া নেন। সেখানে দুই সন্তানসহ হারুন সাহেব বসবাস করে। সেখানে গত বৃহস্পতিবার বিয়ে করে বউ নিয়ে উঠেন হারুন সাহেব। হারুনের বয়স প্রায় ৪৬ বছর ও মেয়ের বয়স ১৯ বছর।

নিপার স্বামী আব্দুল্লাহ আল হারুন বলেন, নিপার সঙ্গে মায়ের কথা হয়েছিল, তখন মা আগামীকাল সোমবার বাড়িতে যেতে বলেছিল। যার কারণে অভিমান করে আত্মহত্যার পথ বেঁচে নিবে কল্পনা করেনি। বাসায় গলায় ফাঁস দেওয়ার ৯৯৯ কল দেওয়া হয়েছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা বলেন, বিকেল পৌনে ৫টার দিকে তিশা আক্তার নিপা নামে এক নববধূকে হাসপাতাল ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) মুজিব সাগর বলেন, গলায় ফাঁস দিয়ে তিশা আক্তার নিপা নামে এক নববধূ আত্মহত্যার অভিযোগে ঘটনাস্থলে ও মরদেহ সুরতহাল করা হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে মরদেহ ঘরে রয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’

সিএসইর প্রস্তুতি শেষ হলেই কমোডিটি এক্সচেঞ্জ চালু : বিএসইসি কমিশনার

‘চবির টুর্নামেন্ট যেন সুন্দর পরিবেশে সম্পন্ন হয়, সবাইকে সচেষ্ট থাকতে হবে’

পাহাড়তলী থানার হত্যা মামলার প্রধান আসামী আটক

চট্টগ্রামে আইনজীবী হত্যা : ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মাদকের মামলায় ২ জনের কারাদণ্ড
পরবর্তী সংবাদ যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণার চিন্তা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?