By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | বর্ষাকাল | রাত ১২:১৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ অবশেষে টেস্টে জয় বাংলাদেশের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > অবশেষে টেস্টে জয় বাংলাদেশের
খেলা

অবশেষে টেস্টে জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/০৮ at ৫:০১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

টেস্ট মর্যাদা পাওয়া ১০টি দলের বিপক্ষে প্রথম দেখায় হেরেছে বাংলাদেশ। সবশেষ আফগানিস্তানের বিপক্ষেও প্রথম ম্যাচে হেরে যায় টাইগাররা তাও নিজেদের মাটিতে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের তৃতীয় দিন শেষে তেমনই শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু চতুর্থ দিন সেই শঙ্কা উড়িয়ে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। আইরিশদের ১৩৮ রানের সহজ লক্ষ্য পাড়ি দিতে হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহীম জ্বলে উঠেছিলেন গতকাল দ্বিতীয় ইনিংসেও। তুলে নিয়েছেন অর্ধশতক। প্রায় তিন বছর পর দেশের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। এর আগে ২০২০ এ জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের মাটিতে শেষ জয় এসেছিল। ২০০০ এ টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে ১৩৭ টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা।

এক যুগ পর গতকাল পেয়েছে নিজেদের টেস্ট ক্রিকেটে ১৭তম জয় তাও টানা পাঁচ ম্যাচ হারের পর। এই পরিসংখ্যান স্পষ্ট করেছে টেস্ট ফরম্যাটে এখনো কতটা পিছিয়ে আছে দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করা আইরিশরা স্কোর বোর্ডে ২৯২ রান তুলে অল আউট হয়। সেই সুবাদে লিড পায় ১৩৬ রানের। মিরপুর শেরেবাংলা মাঠের উইকেটে টেস্টে চতুর্থ দিন এই রান তাড়া করাও কঠিন হয়ে পড়ে। তবে অধিনায়ক সাকিব আল হাসান হারের শঙ্কা দেখেননি। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হারের শঙ্কা ছিল না। টেস্টে যেটা হয়, অনেক সময় থাকে কামব্যাক করার। ওয়ানডেতে একটু কম, টি-টোয়েন্টিতে খুবই কম। কখনোই কারও মাথায় ও রকম চিন্তা আসেনি। গতকাল আয়ারল্যান্ড ভালো খেলেছে এটা তাদের দিকে ভালো দিক। ওরা অনেক ফাইট শো করেছে, প্রথম দিকে আমরা হয়তো প্রত্যাশা করিনি। কিন্তু ওরা সংস্কৃতির দিক থেকেই ফাইটারও। ওটাই দেখিয়েছে।’ স্বাভাবিকভাবেই আইরিশদের বিপক্ষে নিজেদের মাটিতে পরিষ্কারভাবেই ফেভারিট বাংলাদেশ। প্রথম দু’দিন সেই দাপটও ধরে রেখেছিল টাইগাররা। তবে তৃতীয় দিন লড়াইয়ে আইরিশরা অভাবনীয়ভাবে ঘুরে দাঁড়ায়, টাইগার বোলারদের ধৈর্যের বেশ কঠিন পরীক্ষাই নিয়েছে তারা। তবে চতুর্থ দিন সকালে আবার ম্যাচটি নিজেদের দিকে নিয়ে আসে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড দল ২৯২ রান তুললেও প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে ১৫৫ রানে পিছিয়ে থাকায় সাকিব বাহিনীর সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৩৮ রানের। ছোট লক্ষ্য তাড়ায় পা ফসকায়নি আজ, ২ উইকেট হারালেও লাঞ্চ ব্রেকের আগেই সংগ্রহ করে ৮৯ রান। লক্ষ্য তাড়া করতে এই সময় লিটন দাসকে নিয়ে ওপেনিংয়ে আসেন তামিম ইকবাল। যদিও প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গী ছিলেন নাজমুল হোসেন শান্ত। শুরুটা বেশ ভালোই করেছিল, স্বভাবজাত দ্রুতবেগে রান তুলতে থাকেন লিটন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। দলীয় সংগ্রহ যখন ৫ ওভারে ৩৯ রান, তখন ১৯ বলে ২৩ করে আউট হন তিনি। যদিও ছোট এই ইনিংসেও একটি রেকর্ড গড়েছেন লিটন, বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছুঁয়েছেন ৬ হাজার রান। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে কেন শান্ত নয় লিটন তার ব্যাখ্যাও দিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘জল্পনা-কল্পনা নেই। যদি জাকির ফিট থাকতো, তাহলে সে ওপেন করতো। এখানে জল্পনা-কল্পনা নেই। যেহেতু জাকির ফিট ছিল না, আমাদের অন্য কাউকে ওপেন করাতে হয়েছে। নরমালি শান্ত তিনেই সবসময় ব্যাটিং করতো। এবং করার কথাও। যদি জাকির থাকতো সে প্রথম অপশন ছিল। আমাদের কাছে জয় ও সাদমানের অপশন ছিল। কিন্তু চিন্তা করেছি যেহেতু একজন বোলার বেশি নিতে হবে সেহেতু একজন ব্যাটার কম নিয়েছি।’ অন্যদিকে ওয়ান ডাউনে এসেও হতাশ করেছেন শান্ত। সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে থাকা এই ব্যাটার ফিরেছেন মাত্র ৪ রান করে, প্রথম ইনিংসেও অবশ্য রানের খাতা খুলতেই পারেননি তিনি। ১১ রানের মাঝে ২ উইকেট হারায় বাংলাদেশ। তবুও আগ্রাসন ছাড়েনি টাইগাররা, স্বাভাবিক খেলাই খেলতে থাকেন বাকিরা। দ্রুত ২ উইকেট হারালেও পথ হারায়নি বাংলাদেশ, দলকে জয়ের পথেই রাখেন তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। স্বাচ্ছন্দ্যেই রান তুলতে থাকেন তারা। তবে একসঙ্গে মাঠে থেকে জয় উদ্‌যাপন করা হয়নি, জয় থেকে যখন মাত্র ৩৩ রান দূরে থাকতে ৩১ রান করে সাজঘরে ফেরেন তামিম। আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গে গড়েন ৭৪ বলে ৬২ রানের জুটি। তামিম আউট হলে মুমিনুল হককে সঙ্গে নিয়ে বাকি পথটা পাড়ি দেন মুশফিক। মুশফিক ৪৮ বলে ৫১ ও মুমিনুল অপরাজিত থাকেন ২২ বলে ২০ রানে। এই সময় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১৪ হাজার আন্তর্জাতিক রান সংগ্রহের কীর্তি গড়েন মুশফিক।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নেদারল্যান্ডসের রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

টাইব্রেকারে কপাল পুড়ল জার্মানির, শেষ ষোলোতে প্যারাগুয়ে

মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল

দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ, প্রথম দল হিসেবে ইতিহাস গড়ে শেষ ষোলোতে কানাডা

চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, দেখে নিন, কে কার প্রতিপক্ষ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বেতন পাননি ৩৭,০০০ প্রাথমিক শিক্ষক
পরবর্তী সংবাদ ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদের দুষলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?