By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৮:২১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিদ্যুৎ চালিত গাড়ির নিবন্ধনের দুয়ার খুললো
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রযুক্তি > বিদ্যুৎ চালিত গাড়ির নিবন্ধনের দুয়ার খুললো
প্রযুক্তি

বিদ্যুৎ চালিত গাড়ির নিবন্ধনের দুয়ার খুললো

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/১১ at ৩:৪৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

পরিবেশ দূষণ রোধে তেল ও গ্যাসের পরিবর্তে ইলেকট্রিক কার হিসেবে পরিচিত বিদ্যুৎ চালিত যানবাহনকে নিবন্ধন (রেজিস্ট্রেশন) দিতে নীতিমালা করেছে সরকার। এ নীতিমালা ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশার জন্য প্রযোজ্য হবে না। বিদ্যুৎ চালিত মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস, ট্রাকসহ ভারী যানবাহন নিবন্ধন পাবে।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) প্রজ্ঞাপনে ‘ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা-২০২৩’ কার্যকর করেছে সড়ক পরিবহন ও সেতু বিভাগ।

এতে বলা হয়, ২০৩০ সালের মধ্যে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ ৩ দশমিক ৪ মিলিয়ন টন কমাতে বাংলাদেশের মোট যানবাহনের ৩০ শতাংশ ইলেকট্রিক গাড়িতের রূপান্তর করা প্রয়োজন। নীতিমালার ৭(৩) ধারায় বলা হয়েছে, এ লক্ষ্য পূরণে ইলেকট্রিক গাড়ির আমদানিকারক এবং উৎপাদনকারীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করবে অর্থ বিভাগ এবং রাজস্ব বোর্ড।

আইনে সুযোগ না থাকায় ইলেকট্রিক গাড়ি এত দিন নিবন্ধন পায়নি। ২০২১ সালের নভেম্বরে নীতিমালার খসড়া করে সড়ক পরিবহন মন্ত্রণালয়। তবে এর আগেই পরীক্ষামূলকভাবে একটি ইলেকট্রিক কারকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। খসড়ায় বলা হয়েছিল, পুরোনো ইলেকট্রিক কার আমদানি করা যাবে না। তবে নীতিমালায় ‘লাইফটাইম’ থাকা পুরোনো গাড়ি আমদানির সুযোগ রাখা হয়েছে। খসড়ায় বদল এনে গাড়িতে লিথিয়াম আয়ন বা এর উচ্চতর দক্ষতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

নীতিমালার ২(৬) ধারায় ইলেকট্রিক মোটরসাইকেলকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যাটারিচালিত মোটরসাইকেল রেজিস্ট্রেশন ছাড়াই চলেছে। এখন এসব মোটরসাইকেলের জন্যও সড়ক পরিবহন আইন প্রযোজ্য হবে। বিনা রেজিস্ট্রেশনে চালালে ছয় মাস জেল এবং ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

নীতিমালার ৪ ধারায় বলা হয়েছে, অন্যান্য গাড়ির মতোই ইলেকট্রিক কারের চেসিস, ইঞ্জিন নম্বরের পরিবর্তে মোটর নম্বর থাকতে হবে। ব্রেকিং, স্টিয়ারিং, লাইটিং, সাসপেনশন বিদ্যমান ইঞ্জিনচালিত গাড়ির সমতুল্য হতে হবে।

বিদ্যুৎ চালিত গাড়ি চালানোতে বাধা পথিমধ্যে ব্যাটারি চার্জ করা। উন্নত দেশে চার্জিং স্টেশন রয়েছে। নীতিমালায় বলা হয়েছে, বিদ্যুৎ বিভাগের চার্জিং গাইডলাইন মেনে চলতে হবে। এতে বলা হয়েছে, ব্যক্তিগত ব্যবহারে বাসাবাড়িতে চার্জিং স্টেশন করা হবে। তিনের অধিক গাড়ি ব্যবহারের জন্য আবাসন সমিতি, শপিংমল, হোটেল, অফিস, রেস্টুরেন্ট, পেট্রোল পাম্পে স্থাপিত চার্জিং অবকাঠামো পাবলিক চার্জিং স্টেশন হিসেবে গণ্য হবে। পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনের মতো চার্জিং স্টেশন নির্মাণ করা যাবে সরকারের অনুমতি সাপেক্ষে। দুই এবং তিন চাকার গাড়ির চার্জার কানেক্টর হবে টাইপ-১ এসি। সর্বনিম্ন রেটেড পাওয়ার হবে ১ থেকে ১ দশমিক ৯ কিলোওয়াট। বড় গাড়ির জন্য চার্জিং স্টেশনে সর্বনিম্ন রেটেড পাওয়ার হবে ১১ থেকে ৫০ কিলোমিটার। চার্জিং ফি বিদ্যুতের দাম অনুযায়ী নির্ধারিত হবে।

নীতিমালার ৫ ধারায় বলা হয়েছে, ইলেকট্রিক গাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া হবে ইঞ্জিনচালিত যানবাহনের মতোই। সিলিন্ডারের পরিবর্তে ব্যাটারি সংখ্যা, সিসির পরিবর্তে মোটরের কিলোওয়াট এবং ইঞ্জিনের অশ্বক্ষমতার পরিবর্তে ব্যাটারির কিলোওয়াট প্রতি অ্যাম্পিয়ার হিসাব করা হবে। ফিটনেস, ট্যাপটোকেনও হবে ইঞ্জিনচালিত গাড়ির মতোই। রেজিস্ট্রেশন পাওয়ার আগে বিক্রেতা ইলেকট্রিক মোটরসাইকেল এবং তিন চাকার গাড়ি ক্রেতাকে হস্তান্তর করতে পারবেন না।

৬ ধারায় বলা হয়েছে, ‘ইকোনমিক লাইফ’ অনুযায়ী ইলেকট্রিক গাড়ি রেজিস্ট্রেশন হবে। বাণিজ্যিক ব্যবহারে সরকার ‘লাইফটাইম’ নির্ধারণ করবে। খসড়ায় ‘লাইফটাইম’ বৃদ্ধির সুযোগ ছিল। তবে নীতিমালার ৬(৩) ধারায় বলা হয়েছে, ‘ইকোনমিক লাইফ’ শেষে রেজিস্ট্রেশন বাতিল হবে এবং গাড়ি ধ্বংস করতে হবে।

খসড়ায় তিন চাকার ইলেকট্রিক গাড়ির আয়ুষ্কাল ১০ বছর, মোটরসাইকেলের ১২ বছর এবং হালকা, মধ্যম ও ভারী যানবাহনের ২০ বছর ধরা হয়েছিল। সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, একটি গাড়ি যত বছরের জন্য বানানো হয়েছে বা এর ‘ইকোনমিক লাইফ’ হিসেবে রেজিস্ট্রেশন দেওয়া হবে।

৭ ধারায় বলা হয়েছে, ইঞ্জিনের সিসি পরিবর্তে মোটরের ক্ষমতা অনুযায়ী রেজিস্ট্রেশন ফি হবে। ইলেকট্রিক গাড়ি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করেছে বিআরটিএ। ১০০ সিসির বেশি নয় এমন মোটরসাইকেলের সাকল্যে রেজিস্ট্রেশন খরচ ১২ হাজার ২৭৯ টাকা। ৫ কিলোওয়াটের কম ইলেকট্রিক মোটরসাইকেলেও তাই হবে। ৫ কিলোওয়াটের বেশি ক্ষমতার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন খরচ হবে ১০১ থেকে ১৬৫ সিসির মোটরসাইকেলের সমান।

৭০ কিলোওয়াটের কম ক্ষমতার প্রাইভেটকারের রেজিস্ট্রেশন ফি হবে ১ হাজার ৪০০ সিসির কম ক্ষমতার ইঞ্জিনের গাড়ির সমান, ২৭ হাজার টাকা। ১০০ কিলোওয়াটের কম ক্ষমতার ইলেকট্রিক গাড়ির ফি লাগবে ২ হাজার সিসির কম ক্ষমতার ইঞ্জিনের গাড়ির সমান, ৬০ হাজার টাকা। ১০০ কিলোওয়াটের বেশি ক্ষমতার কারের রেজিস্ট্রেশন ফি দিতে হবে ১ লাখ ২০ হাজার টাকা। মাইক্রোবাস, বাস এবং পণ্যবাহী ইলেকট্রিক গাড়ির ফি হবে ইঞ্জিনচালিত গাড়ির মতোই ওজন অনুযায়ী।

নীতিমালায় অনুযায়ী, যাত্রীবাহী ইলেকট্রিক গাড়ির ভাড়া সরকার নির্ধারণ হবে। ৩০ কিলোমিটারের কম গতির বিদ্যুৎ চালিত গাড়ি মহাসড়কে চলতে পারবে না।

আপনি এটিও পছন্দ করতে পারেন

৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

স্মার্টফোন ও কনজ্যুমার ইলেকট্রনিকস-এ স্যামসাংয়ের আকর্ষণীয় ক্যাশব্যাক অফার

স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্রগ্রাম)

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ছুটি বাড়লো ১দিন ঈদের বন্ধ শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে
পরবর্তী সংবাদ ডিজিটাল আইন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চবিতে পদার্থবিদ্যা বিভাগের নবীন বরণ, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ২৫, ২০২৬
চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ২৫, ২০২৬
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
জনপথ জাতীয় লিড জুন ২৫, ২০২৬
ক্ষুদ্র ব্যবসায়ীদের পথের ফকির বানানোর বাজেট: সংসদে আখতার হোসেন
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ জুন ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?