By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৮:২১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিলুপ্তির মুখে থাকা বাঘের সংখ্যা যেভাবে দ্বিগুণ করলো ভারত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > বিলুপ্তির মুখে থাকা বাঘের সংখ্যা যেভাবে দ্বিগুণ করলো ভারত
বিদেশ

বিলুপ্তির মুখে থাকা বাঘের সংখ্যা যেভাবে দ্বিগুণ করলো ভারত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/১১ at ১:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

একসময় গোটা এশিয়া মহাদেশজুড়ে বিচরণ করতো বাঘ। গত শতাব্দীর শুরুতেও বিশ্বে বাঘের সংখ্যা ছিল এক লাখের বেশি। কিন্তু এরপরই দ্রুত কমে যেতে থাকে বাঘের সংখ্যা। বিশ্বে বাঘের সবথেকে বড় আবাস্থল ভারতের বনগুলো। অথচ ২০০৬ সালে ভারতে বাঘের সংখ্যা কমে দাঁড়ায় এক হাজার ৪১১ টিতে।

তবে গত কয়েক দশক ধরে বাঘ সংরক্ষণের প্রচেষ্টা এই পরিস্থিতি পুরোপুরি পাল্টে দিয়েছে। ২০২৩ সালে এসে ভারতে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৭টিতে। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়েছে বাঘের সংখ্যা। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) হিসাবে বিশ্বে বাঘের সংখ্যা ৪ হাজার ৫০০। অর্থাৎ ভারতে রয়েছে বিশ্বের ৭০ শতাংশ বাঘ।

এভাবে ভারতীয় বাঘের সংখ্যা বৃদ্ধি পুরো বিশ্বজুড়ে বন্যপ্রাণী রক্ষার জন্য ইতিবাচক ঘটনা। ভারতে ১৯৭৩ সালে প্রথম বাঘ সংরক্ষণ প্রকল্প চালু করে।

এ বছর এই প্রকল্পের ৫০ বছর পূর্ণ হলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার এক ভাষণে বলেন, আমাদের বাঘের সাথে সম্পর্কিত হাজার বছরের ইতিহাস রয়েছে। অনেক উপজাতি গোষ্ঠীতে বাঘকে ভাই হিসাবে বিবেচনা করা হয়।মানব জাতির জন্য একটি ভাল ভবিষ্যত তখনই সম্ভব যখন আমাদের পরিবেশ সুরক্ষিত থাকে এবং আমাদের জীববৈচিত্র্য প্রসারিত হতে থাকে। মোদি একইদিনে দু’টি টাইগার রিজার্ভও পরিদর্শন করেছেন।
১৯৪০ এর দশকে মানুষের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাঘের সংখ্যা তীব্রভাবে কমতে শুরু করে। ডব্লিউডব্লিউএফ-এর মতে কৃষি সম্প্রসারণ, বন উজাড় এবং অবকাঠামোর কারণে বাঘের আবাসস্থল ধ্বংস হয়ে গেছে। বাঘ হল নির্জন পছন্দ করা প্রাণী, যাদের ঘোরাঘুরি ও শিকারের জন্য বড় অঞ্চলের প্রয়োজন হয়। একশ বছরে বাঘের বিচরণভূমির ৯৩ শতাংশই বিলুপ্ত হয়ে গেছে। এতেই বুঝা যায়, গত একশ বছরে মানুষ ও বাঘের মধ্যে সংঘাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। প্রায়ই বাঘরা বাধ্য হয়েছে মানুষের বসতিতে প্রবেশ করতে এবং আক্রমণ করতে। শুধু বাঘই নয়, ভারতের বিপন্ন হাতিরাও প্রায়শই কৃষি জমিতে ঘুরে বেড়ায় এবং ফসল গ্রাস করে।

ভারতের জন্য জনসংখ্যা একটি বড় সমস্যা। ১৯৭১ সালে দেশটিতে ৫৪ কোটি মানুষ ছিল। কিন্তু এখন তা বেড়ে ১৪০ কোটি ছুঁয়েছে। এই বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে চীনকে ছাড়িয়ে যাবে ভারত। জনসংখ্যা বৃদ্ধি ছাড়াও বাঘ শিকার ভারতে বেশ জনপ্রিয় ছিল। হাজার হাজার বাঘ হত্যা করা হয়েছে শুধু শিকারের উদ্দেশ্যে। বাঘ শিকারকে মর্যাদার প্রতীকও বিবেচনা করা হয় এই উপ মহাদেশে। যদিও ১৯৭২ সালেই ভারতে বাঘ শিকার নিষিদ্ধ করা হয়। কিন্তু তাতে শিকার বন্ধ হয়ে যায়নি। ২০০৫ সালে ভারতের একটি সংরক্ষিত বনে বাঘ পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়, যার জন্য দায়ী করা হয় এই অবৈধ শিকারকেই।

তবে ভারত এখন ঘুরে দাঁড়িয়েছে। দেশটি বাঘ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। যার ফল পেতে শুরু করেছে দেশটি। এখন প্রতিবেশী যেসব দেশে বাঘের সংখ্যা কমে যাচ্ছে, তাদের সঙ্গেও কাজ করতে আগ্রহী ভারত। এ লক্ষ্যে বাংলাদেশসহ, থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া ও ভুটানের সঙ্গে চুক্তি করেছে নয়া দিল্লি। শুধু বাঘের ক্ষেত্রেই নয়, এ জাতীয় বিপন্ন অন্য প্রজাতিকেও রক্ষায় উদ্যোগ নিয়েছে ভারত। গত মার্চ মাসে ভারতে জন্ম নেয় ৭০ বছরের মধ্যে প্রথম চিতা। অথচ একসময় ভারত থেকে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছিল।

আপনি এটিও পছন্দ করতে পারেন

জোড়া শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা!

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় নিহত ৩১

আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ৯ জুলাই

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কাতারের মরুভূমিতে ছড়িয়ে রহস্যময় নিদর্শন
পরবর্তী সংবাদ ‘আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, বাকি আছে শুধু মৃত্যু’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চবিতে পদার্থবিদ্যা বিভাগের নবীন বরণ, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ২৫, ২০২৬
চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ২৫, ২০২৬
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
জনপথ জাতীয় লিড জুন ২৫, ২০২৬
ক্ষুদ্র ব্যবসায়ীদের পথের ফকির বানানোর বাজেট: সংসদে আখতার হোসেন
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ জুন ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?