By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | সকাল ১০:৪৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিশ্ব রাজনৈতিক অর্থনীতির জন্য আইওআরের নিরাপত্তা গুরুত্বপূর্ণ: মুনিরুজ্জামান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > বিশ্ব রাজনৈতিক অর্থনীতির জন্য আইওআরের নিরাপত্তা গুরুত্বপূর্ণ: মুনিরুজ্জামান
লিড ২

বিশ্ব রাজনৈতিক অর্থনীতির জন্য আইওআরের নিরাপত্তা গুরুত্বপূর্ণ: মুনিরুজ্জামান

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/০১ at ৪:২৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

শ্রীলংকার রাজধানী কলম্বোতে ‘ইন্ডিয়ান ওশিন রিজিয়নের’ (আইওআর) ত্রি-পক্ষীয় সংলাপে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এএনএম মুনিরুজ্জামান বলেছেন, বিশ্ব রাজনৈতিক অর্থনীতির জন্য ইন্ডিয়ান ওশান রিজিয়নের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। ৩০শে এপ্রিল ওই সংলাপের একজন প্যানেল বক্তা ছিলেন তিনি। মিডিয়ার খবরে বলা হয়- প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণপূর্ব এশিয়াকে সংযুক্ত করেছে ভারত মহাসাগরীয় বাণিজ্যিক রুট। এ জন্য এই মহাসাগর গুরুত্বপূর্ণ। বিশ্ব ইতিহাস এবং অর্থনীতি পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ অঞ্চল। এর অবস্থান এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকার কারণে, ভারত মহাসাগর আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। বড় রকম ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক হটস্পট হয়ে উঠেছে ভারত মহাসাগর। এর গুরুত্ব আরও বিস্তারিতভাবে তুলে ধরার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) ভারত মহাসাগরীয় অঞ্চলের অন্য দুটি দেশ মালদ্বীপ এবং শ্রীলংকার সঙ্গে এ অঞ্চলের নৌ সহযোগিতা নিয়ে ট্র্যাক-২ সংলাপের উদ্যোগ গ্রহণ করে। এই সংলাপের প্রথম দফা অনুষ্ঠিত হয় রোববার শ্রীলংকার কলম্বোতে। বিআইপিএসএস শ্রীলংকার থিংক ট্যাংক ‘ফ্যাকটাম’ এবং মালদ্বীপের থিংক ট্যাংক ‘বানি সেন্টার’-এর সঙ্গে এই ত্রি-পক্ষীয় সংলাপ আয়োজন করে।

এটা হচ্ছে সামুদ্রিক ইস্যুতে একটি স্থায়ী ত্রিপক্ষীয় ফোরাম। সামুদ্রিক সহযোগিতা বিষয়ক এই প্যানেলের সভাপতিত্ব করেন বন্দরনায়েকে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক ট্রেইনিং ইনস্টিটিউটের মহাপরিচালক পামেলা জয়াসেকারা ডিন। সংলাপে প্যানেল বক্তারা হলেন বিআইপিএসএসের প্রেসিডেন্ট মেজর জেনারেল এএনএম মুনিরুজ্জামান, রিয়ার এডমিরাল (অবসরপ্রাপ্ত) ওয়াই এন জয়ারত্নে এবং বানি সেন্টারের চেয়ারপারসন তোরিক হামিদ। প্যানেলে ভারত মহাসাগরের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন মেজর জেনারেল মুনিরুজ্জামান। তিনি বলেন, ইন্ডিয়ান ওশান রিজিয়ন বা আইওআর দিয়ে বিশ্ব তেল বাণিজ্যের শতকরা কমপক্ষে ৮০ ভাগ সরবরাহ করা হয়। তাই বিশ্ব রাজনৈতিক অর্থনীতিকে শক্তিশালী করতে হলে এই সামুদ্রিক লাইনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বাভাস বলে যে, ২০২৫ সালের মধ্যে ভারত মহাসাগরীয় অর্থনীতি হবে বিশ্বের মোট জিডিপির প্রায় এক পঞ্চমাংশ। এরই মধ্যে এখানে মাথাপিছু জিডিপি প্রায় দ্বিগুণ হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারত মহাসাগর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এখানে আছে তেল ও গ্যাসের রিজার্ভ, খনিজ এবং মাছের বিশাল মজুদ। বিশ্বের মোট অফসোর তেল উৎপাদন এখানে প্রায় শতকরা ৪০ ভাগ এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে শতকরা ২৫ ভাগ।
বৈশ্বিক নিরাপত্তার জন্য কৌশলগত দিক দিয়ে ভারত মহাসাগর গুরুত্বপূর্ণ। এ অঞ্চলটি জলদস্যু, সন্ত্রাস এবং অন্যান্য নিরাপত্তামূলক হুমকিপ্রবণ। এর মধ্যে আছে বিরাষ্ট্রীয় অ্যাক্টর ও বিদ্রোহী গ্রুপগুলো। নিজেদের স্বার্থ এবং স্থিতিশীলতা রক্ষায় এ অঞ্চলের অনেক দেশই নৌ সক্ষমতায় বড় অংকের বিনিয়োগ করেছে। বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার এক গুরুত্বপূর্ণ এলাকা ভারত মহাসাগর। এসব দেশের মধ্যে আছে চীন, ভারত, যুক্তরাষ্ট্র এবং জাপান। তারা এরই মধ্যে প্রভাব বিস্তার করছে। কৌশলগত রিসোর্সের সুবিধা চাইছে।

বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সহ কমপক্ষে ৩০ টি দেশ নিয়ে গড়ে উঠেছে আইওআর। যখন ভারত মহাসাগরীয় অঞ্চলের প্রায় সব আলোচনাই এ অঞ্চলে চীনের উপস্থিতি এবং মেরিটাইম সিল্ক রুটের দিকে যাচ্ছে, তখন উপকূলীয় আইওআরভুক্ত দেশগুলোকে অন্তর্নিহিত এবং সুপ্ত অপ্রথাগত নিরাপত্তা হুমকি মোকাবিলা করতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন হলো এই গ্রহের বড় পরিবেশগত উদ্বেগের কারণ। একই সঙ্গে এক্ষেত্রে সমুদ্রবিষয়ক উদ্বেগ সবচেয়ে বেশি এলার্মিং আইওআরভুক্তদের জন্য।

প্যানেল বক্তারা বলেন, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যেহেতু ভারত মহাসাগর বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ সাগর এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট, তাই ভারত মহাসাগর অর্থনীতি এবং কৌশলগত স্বার্থের দিক থেকে গুরুত্বপূর্ণ। নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সবার জন্য অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার জন্য এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেট শাহজালালের মাজারের দানবাক্সে মিলল সাড়ে ১৭ লাখ টাকা

দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার অঙ্গীকার

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সুস্থ সংস্কৃতির চর্চা পজিটিভ বাংলা বিনির্মাণে সহায়ক
পরবর্তী সংবাদ যুগে যুগে সাংবাদিকরা অধিকার আদায়ে সংগ্রাম করে আসছে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ডিআর কঙ্গোকে ১-০ গোল হারিয়ে নকআউটে কলম্বিয়া
খেলা জুন ২৪, ২০২৬
মদ্রিচের ২০০তম ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া
খেলা জুন ২৪, ২০২৬
রোনালদোর ইতিহাসগড়া রাতে উজবেকিস্তানকে উড়িয়ে গ্রুপশীর্ষে পর্তুগাল
খেলা জুন ২৪, ২০২৬
নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?