By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ১০:৩৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিমানের এয়ারবাস কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > বিমানের এয়ারবাস কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন
বিদেশ

বিমানের এয়ারবাস কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/০৯ at ১১:২২ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

গত বছর ২৮ হাজার টনের কিছু বেশি মালামাল পরিবহন করেছে ‘বিমান’। যদিও এর পরিবহন সক্ষমতা ছিল ৪.৯৮ লাখ টনের বেশি। সক্ষমতার মাত্র ৬ শতাংশ ব্যবহার করার পরও ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাস থেকে দুটি নতুন কার্গো উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে বিমান। এমন অবস্থায় বিমানের এই সিদ্ধান্তের পেছনে কী যুক্তি রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে একটি সম্পাদকীয় প্রকাশ করেছে ইংরেজি ভাষার দৈনিক সংবাদপত্র ডেইলি স্টার।

এতে বলা হয়েছে, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) এর একটি নিরীক্ষায় দেখা যায়- গত বছর আন্তর্জাতিক রুটে ২০.৫৮ লাখ যাত্রী পরিবহন করেছে বিমান। এসব ফ্লাইটে প্রায় ৭ লাখ আসন খালি ছিল, যা বিমানের যাত্রী বহন সক্ষমতার প্রায় ২৪ শতাংশ। জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ১৯ হাজার কোটি টাকা খরচ করে ১২টি বোয়িং উড়োজাহাজ কেনে। এসব উড়োজাহাজের মধ্যে রয়েছে একাধিক বোয়িং ৭৭৭-৩০০ইআর, বোয়িং ৭৮৭-৮ এবং -৯ এবং বোয়িং ৭৩৭-৮০০। পাইলটসহ অন্যান্য জনবলের ঘাটতি এবং দুর্বল পরিকল্পনা ও ব্যবস্থাপনার কারণে উড়োজাহাজগুলোর সঠিক ব্যবহার হয়নি। উড়োজাহাজগুলোর সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ ব্যবহারে নতুন রুট চালু করতেও ব্যর্থ হয়েছে বিমান।

ওই সম্পাদকীয়তে বলা হয়, বিমানের অযোগ্যতা ইতিমধ্যে একাধিক ঘটনায় যাত্রীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং সমগ্র জাতিকে বিব্রত করেছে। তাহলে কেন এই সমস্যাগুলো সমাধান এবং বিদ্যমান বিমানগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার পরিবর্তে আরও বেশি বিমান কেনার দিকে মনোযোগ দেয়া হচ্ছে? বিমান কি কোনো গবেষণা করে দেখেছে যে, তাদের এই সিদ্ধান্ত লাভ জনক হবে এবং শেষ পর্যন্ত আরও বড় লোকসান বয়ে আনবে না? এই লোকসানের বোঝা দেশের সাধারণ করদাতাদের উপর উঠে আসবে।

বিশেষজ্ঞরা বলছেন, বিমানের এই সিদ্ধান্তটি অর্থনৈতিকভাবে কার্যকর নয়।

উড়োজাহাজে পণ্য পরিবহণ বাংলাদেশে একটি মৌসুমি ব্যবসা। মূলত তৈরি পোশাক ও সবজি রপ্তানি হয় কার্গো বিমানে। বছরের পাঁচ-ছয় মাস প্রায় কোনো চাহিদাই থাকে না। এটা প্রথম সমস্যা। দ্বিতীয়ত, বেশিরভাগ রপ্তানি পণ্য যায় পাশ্চাত্যের দেশগুলোতে এবং বাংলাদেশ আমদানি করে মূলত চীন, হংকং ও জাপান থেকে। এর ফলে রপ্তানি পণ্য নিয়ে যাওয়া কার্গো বিমানগুলো ফাঁকা অবস্থায় দেশে ফিরে। অন্যদিকে যেসব জায়গা থেকে আমদানি পণ্য আসে সেখানেও পাঠাতে হয় ফাঁকা উড়োজাহাজ।
তাছাড়া, বিমানকে নতুন কোম্পানির উড়োজাহাজের জন্য ককপিট, কেবিন ক্রু এবং প্রকৌশলীদের নতুন করে প্রশিক্ষণ দিতে হবে। আর এজন্য দরকার হবে প্রচুর অর্থের। ফলে আবারও প্রশ্ন উঠছে যে, এরইমধ্যে বিমান যেসব সমস্যাগুলির মধ্য দিয়ে যাচ্ছে, তা সমাধানে বিমান কী করছে!

ডেইলি স্টারের সম্পাদকীয়তে বলা হয়, বিমান তাড়াহুড়া করে এই উচ্চাভিলাষী সিদ্ধান্ত নিয়েছে। এমন বহু বিষয় রয়েছে যার দিকে বিমানের নজর দেয়া প্রয়োজন। এরমধ্যে আছে, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অব্যবস্থাপনার মতো পদ্ধতিগত সমস্যাও। বাংলাদেশের জাতীয় পতাকা বাহী সংস্থাটি অনেক উঁচুতে নিজের অবস্থানকে উন্নীত করবে এটাই সবার আশা। তবে এর শুরু করতে হবে বিমানের অভ্যন্তরীণ সমস্যাগুলি সমাধানের মধ্য দিয়ে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মহাকাশে কোরআন তিলাওয়াত করা প্রথম আফগান নভোচারী মোমান্ড আর নেই

জোড়া শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা!

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় নিহত ৩১

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ‘কোয়ান্টাম কম্পিউটিশন এবং ফিউশন এনার্জি নিয়ে নতুন প্রজন্মকে জানতে হবে’
পরবর্তী সংবাদ মালয়েশিয়ায় গাউসিয়া কমিটির ঈদপুণর্মিলনী ও আলোচনা সভা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল
খেলা জুন ৩০, ২০২৬
খুটাখালী নয়াপাড়া মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৯, ২০২৬
রাউজানে ২১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
জনপথ কৃষি জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৯, ২০২৬
ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জুন ২৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?