By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:৩৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঘূর্ণিঝড় মোখা: রাখাইনে অন্তত ১১৭ রোহিঙ্গা নিহত, অপ্রতুল ত্রাণ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > ঘূর্ণিঝড় মোখা: রাখাইনে অন্তত ১১৭ রোহিঙ্গা নিহত, অপ্রতুল ত্রাণ
লিড ২বিদেশ

ঘূর্ণিঝড় মোখা: রাখাইনে অন্তত ১১৭ রোহিঙ্গা নিহত, অপ্রতুল ত্রাণ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/১৯ at ১০:২৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

মিয়ানমারের উপকূলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় মোখায় মৃতের সংখ্যা কমপক্ষে ১৪৫ জন বলে সরকারিভাবে জানানো হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিমই রয়েছেন ১১৭ জন।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখায় পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। মোখায় দেশের অন্য অংশে কত প্রাণহানি হয়েছে, সে সম্পর্কে এখনো কিছু জানায়নি জান্তা সরকার।

ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজারের পর মিয়ানমারের উপকূলে আঘাত হানে ১৪ মে। সে হিসাবে হতাহত ও ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশে বেশ দেরি করল সরকার। ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যাহত হওয়া এবং তথ্যের ওপর সামরিক সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণেই এই বিলম্ব বলে ধারণা করা হচ্ছে।

সামরিক সরকার বলছে, অনানুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে বলে যা প্রচার করা হচ্ছে, তা মিথ্যা। তবে স্বাধীন সূত্রের মাধ্যমে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য যাচাই করা সম্ভব না হওয়ায় সরকারি হিসাব নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

১৪ মে বিকেলে রাখাইন রাজ্যের সিত্তে শহরের কাছে স্থলভাগে আছড়ে পড়ে মোখা। দুর্বল হওয়ার আগে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার।

অন্তত এক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় ছিল মোখা। আকস্মিক বন্যা এবং বিদ্যুৎবিভ্রাটের পাশাপাশি প্রবল বাতাসে ভবনের ছাদ ও মোবাইল ফোনের টাওয়ার উড়ে যাওয়ার মতো দৃশ্য দেখা গেছে।

জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) বলেছে, ঘূর্ণিঝড় মোখার গতিপথে লাখ লাখ মানুষের বাস ছিল। ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার এবং যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, তাদের আশ্রয় দেওয়ার জন্য চেষ্টা চলছে। উপকূলীয় রাখাইন রাজ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর-পশ্চিম উপকূলজুড়ে এর মারাত্মক প্রভাব পড়েছে। কাচিন রাজ্যেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভিতে আজ শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনে ১১৭ জন রোহিঙ্গা ছাড়াও ৪ সেনাসদস্য এবং ২৪ জন স্থানীয় বাসিন্দা নিহত হয়েছেন। ঝড় আঘাত হানার আগে কর্তৃপক্ষের সতর্কতা সত্ত্বেও বাড়িঘর ছাড়তে অস্বীকার করার কারণেই এত লোকের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।

এমআরটিভি আরও জানিয়েছে, ১৯ মে থেকে সিত্তেসহ ১৭টি পৌর এলাকার ১৭টি ক্যাম্পে আশ্রয় নেওয়া ১ লাখ ২৫ হাজার ৭৮৯ জন রোহিঙ্গার মধ্যে ৬৩ হাজার ৩০২ জনকে কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে।

উল্লেখ্য, সরকারি টিভির ওই প্রতিবেদনে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। রোহিঙ্গারা কয়েক প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করছে। কিন্তু সরকার তাদের বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী বলে দাবি করে। সরকারিভাবে সংখ্যালঘু স্বীকৃতি তো দূরের কথা নাগরিকত্ব ও অন্য মৌলিক অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হয়।

ঘূর্ণিঝড় মোখার কবলে পড়া রোহিঙ্গারা বেশির ভাগই জনাকীর্ণ আশ্রয় শিবিরে বসবাস করতেন। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে ২০১৭ সালের একটি নৃশংস অভিযানে এই মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছে। ওই সময় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন। তবে বাংলাদেশের শিবিরগুলোতে মোখার আঘাতে কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাতিসংঘের ওসিএইচএর প্রতিবেদনে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিসহ হতাহত ও নিখোঁজ ব্যক্তিদের এখনো নথিভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ক্যাম্পে রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য হেডওয়ে এডুকেশন সেন্টারের শিক্ষক থেইন শোয়ে আজ বার্তা সংস্থা এপিকে বলেছেন, ৩২টি শিশু এবং ৪৬ জন নারীসহ ১৫টি ক্যাম্প ও গ্রামের অন্তত ১১৬ জনের মৃতদেহ দাফন করা হয়েছে।

সতর্ক করা সত্ত্বেও অনেক মানুষ সরে যায়নি বলেই এত হতাহত—সরকারের এমন দাবি সঠিক বলেও জানান থেইন শোয়ে।

তবে তিনি বলেন, সরকার কিছু খাদ্য এবং আশ্রয় সহায়তা দিলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি দাতাদের কাছ থেকে এখনো কোনো সাহায্য আসেনি।

থেইন শোয়ে বলেন, ‘কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব আন্তর্জাতিক সংস্থাগুলোকে আসার অনুমোদন দেবে, এখানকার রোহিঙ্গারা তত দ্রুত সাহায্য পাবে। অনুমোদন সীমিত হলে এখানকার মানুষের আরও ক্ষতির আশঙ্কা রয়েছে।’

ওসিএইচএ বলছে, গুরুত্বপূর্ণ জনসেবা, বিশেষ করে স্বাস্থ্যসেবা ও খাওয়ার পানি নিশ্চিত করা জরুরি। সেখানে বিশুদ্ধ পানির ভয়াবহ সংকট। প্লাবিত এলাকায় পানিবাহিত রোগের বিস্তার এবং চলাচলের পথে ভূমি মাইন নিয়ে উদ্বেগ রয়েছে।

ভারত, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ এরই মধ্যে দুর্গতদের জন্য ত্রাণসহায়তার ঘোষণা দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, গতকাল বৃহস্পতিবার ত্রাণসামগ্রী নিয়ে ভারতীয় নৌবাহিনীর তিনটি জাহাজ মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে পৌঁছেছে। চতুর্থ জাহাজটি আজ পৌঁছানোর কথা। জাহাজগুলোতে জরুরি খাদ্যসামগ্রী, তাঁবু, প্রয়োজনীয় ওষুধ, পানির পাম্প, বহনযোগ্য জেনারেটর, জামা-কাপড়, স্যানিটারি এবং চিকিৎসাসামগ্রী আছে বলে জানান জয়শঙ্কর।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪৩৭৭৩ জন বাংলাদেশী হজযাত্রী

ইরান, লেবানন, ইরাকে ভ্রমণে নাগরিকদের জন্য আমিরাতের নিষেধাজ্ঞা

দুই মাস নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন জেলেরা

সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করতে পারি কিন্তু বিদ্রোহ করবো না

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সরকার শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে। জনগণ এর সমুচিত জবাব দেবে
পরবর্তী সংবাদ অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ, হজে নয়া নির্দেশিকা সৌদি আরবের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই, চলছে প্রি-বুকিং
জনপথ প্রযুক্তি বাংলাদেশ মে ৪, ২০২৬
পরিবহন আইন ও বিধিতে যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী যাত্রী কল্যাণ সমিতির
জনপথ জাতীয় প্রতিষ্ঠান ও সংগঠন বাংলাদেশ লিড ৩ মে ৪, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯: ছাত্র ও তরুণদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ৪, ২০২৬
হালদা নদীতে প্রথম ধাপে ৬ হাজার কেজি ডিম থেকে ১৫২ কেজি রেণু উৎপাদন
জনপথ কৃষি জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে মে ৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?