By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | বিকাল ৫:৫৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ, হজে নয়া নির্দেশিকা সৌদি আরবের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > ধর্ম ও জীবন > অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ, হজে নয়া নির্দেশিকা সৌদি আরবের
ধর্ম ও জীবনবিদেশলিড

অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ, হজে নয়া নির্দেশিকা সৌদি আরবের

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/১৯ at ১০:২৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মক্কায় প্রবেশ করতে হলে নিতে হবে বিশেষ অনুমতি। হজ যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল সৌদি আরব প্রশাসন। পর্যটন ভিসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আরব দেশটি।

প্রতি বছর সৌদি আরবে হজ করতে যান লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম। হজের সময় পবিত্র মক্কায় ভিড়ের চাপ থাকে অস্বাভাবিক। এর জেরে অনেক সময়ই ঘটে অপ্রীতিকর ঘটনা। এমনকি পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে মধ্য-প্রাচ্যের এই দেশে।

ফি বছরের এই সমস্যার সমাধান করতে এবার বিশেষ পদক্ষেপ করছে সৌদি আরব সরকার। সৌদি প্রশাসনের তরফে জারি হয়েছে নির্দেশিকা। ভিড় সামলাতে অনুমতি ছাড়া কাউকে মক্কায় ঢুকতে দেওয়া হবে বলে সেখানে জানানো হয়েছে।
এই ইস্যুতে সৌদি আরবের জন নিরাপত্তা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, মক্কায় প্রবেশে ইচ্ছুকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে বিশেষ অনুমতি নিতে হবে। অনুমতিপত্র ছাড়া আর মক্কায় প্রবেশ করা যাবে না। যাঁদের কাছে অনুমতিপত্র থাকবে না, তাঁদের ফিরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করলে জরিমানারও হুঁশিয়ারি দিয়েছে সৌদি প্রশাসন।

উল্লেখ্য, এই নিয়ম শুধু যে হজ করতে আসা বিদেশি পুণ্যার্থীদের ক্ষেত্রেই লাঘু হবে, তা নয়। স্থানীয় নাগরিকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। তাঁদেরও মক্কায় প্রবেশের ক্ষেত্রে নিতে হবে বিশেষ অনুমতি।

সৌদি নিউজ এজেন্সি বা SNA-র প্রতিবেদন অনুযায়ী, যে সমস্ত শ্রমিক ঠিকাদার সংস্থার হয়ে মক্কায় কাজ করছেন, তাঁদের জন্য বিশেষ অনুমতিপত্রের ব্যবস্থা করা হয়েছে। ইলেকট্রনিক পদ্ধতিতে এই শ্রমিকদের অনুমতিপত্র দেওয়া হবে। তাঁদের জন্য বিশেষ অ্যাপও চালু করা হয়েছে। সেই অ্যাপের নাম ‘আজিরা’। পরিযায়ী শ্রমিকরাও এই অ্যাপের সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।

এছাড়া মক্কায় প্রবেশের ক্ষেত্রে বিশেষ পারমিটও দেবে সৌদি প্রশাসন। অনলাইনে সেই পারমিটের জন্য আবেদন করা যাবে। দৈনিক কতগুলি পারমিট দেওয়া হবে, তা অবশ্য স্পষ্ট ভাবে জানা যায়নি।

এর পাশাপাশি ভিসার ক্ষেত্রেও বেশ কিছু কড়াকড়ি করেছে সৌদি প্রশাসন। আপাতত সাধারণ ভিসা ও হজ ভিসা ছাড়া অন্য ভিসা প্রাপ্তদের জেড্ডা, মদিনা, তায়েফ, ইয়ানবু বিমানবন্দরে অবতরণ করতে দেওয়া হচ্ছে না। পর্যটক ভিসা নিয়ে মক্কায় ঢোকা যাবে না বলেও জানিয়ে দিয়েছে সৌদি প্রশাসন। চলতি বছরের ৩ জুন থেকে কার্যকর হবে নতুন এই বিধিনিষেধ।

প্রসঙ্গত, গত বছর পর্যন্ত কোভিডের বিধিনিষেধ জারি ছিল মক্কায়। ফলে ৬৫ বছরের বেশি বয়সীদের মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি প্রশাসন। ফলে হজে ভিড় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪৩৭৭৩ জন বাংলাদেশী হজযাত্রী

চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঘূর্ণিঝড় মোখা: রাখাইনে অন্তত ১১৭ রোহিঙ্গা নিহত, অপ্রতুল ত্রাণ
পরবর্তী সংবাদ চবিতে দ্বিতীয় দিনের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মিরসরাইয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে অনার্স শিক্ষার্থীর মৃত্যু
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে স্বাস্থ‍্য মে ৪, ২০২৬
রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামী টিপু গ্রেফতার
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৪, ২০২৬
সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই, চলছে প্রি-বুকিং
জনপথ প্রযুক্তি বাংলাদেশ মে ৪, ২০২৬
পরিবহন আইন ও বিধিতে যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী যাত্রী কল্যাণ সমিতির
জনপথ জাতীয় প্রতিষ্ঠান ও সংগঠন বাংলাদেশ লিড ৩ মে ৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?