By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | বিকাল ৪:৪১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মিয়ামির পরিচয় পর্বে যা বললেন মেসি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > মিয়ামির পরিচয় পর্বে যা বললেন মেসি
খেলা

মিয়ামির পরিচয় পর্বে যা বললেন মেসি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৭/১৮ at ১০:২৯ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

কালো-গোলাপি রঙয়ের পর্দার ফাঁক দিয়ে বেরিয়ে এলেন এক জীবন্ত কিংবদন্তি। ছোট ছোট পদক্ষেপে উঠলেন মঞ্চে। তাকে দেখেই ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়াম হাজারো দর্শকের হর্ষধ্বনি আর করতালিতে মুখর হয়ে উঠলো। আতশবাজির আলোতে আলোকিত হয়ে উঠলো গোটা স্টেডিয়াম। এভাবেই আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে বরণ করে নিলো মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামি। পরিচিতি অনুষ্ঠানে মিয়ামি সমর্থকদের আশার বাণী শোনালেন বিশ্বকাপ জয়ী তারকা। এমএলএসে মিয়ামির সুদিন ফেরানোর প্রত্যয় ব্যক্ত করলেন মেসি।

রোববার ফ্লোরিডায় ঝড়-বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দু’ঘণ্টা পর শুরু হয় মেসিবরণ অনুষ্ঠান। আর্জেন্টিনা অধিনায়ক যখন স্টেডিয়ামে প্রবেশ করলেন, তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তাতে কী? মেসির পরিচয় পর্ব ম্লান হয়নি বিন্দু পরিমাণও। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে ইন্টার মিয়ামির তিন মালিক ডেভিড বেকহ্যাম, হোসে আর. মাস এবং জর্জ মাস মেসির হাতে ইন্টার মিয়ামির ১০ নম্বর জার্সি তুলে দেন।

এতে দীর্ঘ ২ বছর পর ক্লাব ফুটবলে প্রিয় নাম্বার ফিরে পেলেন আর্জেন্টাইন সুপারস্টার। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর ৩০ নম্বর জার্সি পরে খেলেন মেসি। প্রিয় বন্ধু নেইমারের জন্য ১০ নম্বর জার্সিটি ছেড়ে দিয়েছিলেন তিনি।
মেসিকে বরণ করে নেয়ার দিনে তারই সাবেক সতীর্থ সার্জিও বুসকেটসকেও পরিচয় করিয়ে দেয় ইন্টার মিয়ামি। ২০২২-২৩ মৌসুমের শেষেই বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এরপর মেসি মিয়ামিতে যোগ দেয়ার ঘোষণা দেয়ার পর বুসকেটসও নতুন গন্তব্য হিসেবে বেছে নেন এমএলএস ক্লাবটিকে।

লিওনেল মেসিকে চুক্তি বাড়ানোর নতুন প্রস্তাব দিয়েছিল পিএসজি। বার্সেলোনা তাদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে ফেরাতে চেয়েছিল। মেসিকে ভেড়াতে টাকার বস্তা নিয়ে নেমেছিল সৌদি প্রো লীগের ক্লাব আল হিলাল এফসি। ত্রিমুখী প্রচেষ্টা প্রত্যাখ্যান করে মেসি বেছে নেন ইন্টার মিয়ামিকে। পরিচয় পর্বে মিয়ামির নতুন প্রাণভোমরা বলেন, ‘আমি খুব খুশি যে, পরিবার নিয়ে থাকার জন্য এ শহরটা বেছে নিয়েছি। আমি খুশি যে, এ প্রকল্প বেছে নিয়েছি। আমরা সবকিছু খুব উপভোগ করব এখানে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’ মেজর লীগ সকারে ধুঁকছে ইন্টার মিয়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে তাদের অবস্থান সবার নিচে। মেসির যোগদানে নিঃসন্দেহে নতুন স্বপ্ন নিয়ে বুক বেঁধেছেন মিয়ামি সমর্থকরা।

আর্জেন্টিনা অধিনায়কের মুখেও শোনা গেলো আশার বাণী। তিনি বলেন, ‘আমরা ভালো সময় কাটাতে যাচ্ছি এবং ভালো কিছুই হবে। আপনাদের ধন্যবাদ, আজকের সব আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুশীলনে নামতে আমার তর সইছে না।’ এক মাস আগে ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেন লিওনের মেসি। তখন তাকে জিজ্ঞেস করান হয়েছিল, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন কেন করেননি বা বার্সেলোনাকে কেন বেছে নেননি? উত্তরে মেসি বলেছিলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলার চেয়ে সময়টা বেশি উপভোগ করতে চান তিনি। এবার মেসির কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর। জানালেন, ইন্টার মিয়ামির হয়ে নিজের সেরাটা দিয়ে ক্লাবকে অনেক কিছু এনে দিতে চান তিনি। মেসি বলেন, ‘সব সময়ের মতো আমি প্রতিদ্বন্দ্বিতা করার সেই একই তাড়না বোধ করছি। সত্যি, আমি সব সময়ের মতো জিততে চাই এবং মিয়ামিকে আরো বেড়ে উঠতে সাহায্য করতে চাই।’

এমএলএস ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লিওনেল মেসি। অর্থাৎ, ২০২৫ সাল পর্যন্ত ডেভিড বেকহ্যামের ক্লাবে খেলবেন আর্জেন্টাইন সুপারস্টার।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ডিআর কঙ্গোকে ১-০ গোল হারিয়ে নকআউটে কলম্বিয়া

মদ্রিচের ২০০তম ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া

রোনালদোর ইতিহাসগড়া রাতে উজবেকিস্তানকে উড়িয়ে গ্রুপশীর্ষে পর্তুগাল

হলান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে নকআউটে নরওয়ে

রেকর্ড গড়ে মেসির জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আরাফাত জয়ী
পরবর্তী সংবাদ সময় নষ্ট না করে অবিলম্বে পদত্যাগ করুন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জুন ২৪, ২০২৬
‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’র বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি
জনপথ জাতীয় প্রতিষ্ঠান ও সংগঠন বাংলাদেশ জুন ২৪, ২০২৬
দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনপথ জাতীয় লিড জুন ২৪, ২০২৬
৩০ জুন পবিত্র কাবা শরীফ ধোয়া হবে
ধর্ম ও জীবন ভালো খবর জুন ২৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?