By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | বিকাল ৫:৫১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ অবশেষে সংস্কার হচ্ছে ক্বীন ব্রিজ, দু’মাস বন্ধ থাকবে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > অবশেষে সংস্কার হচ্ছে ক্বীন ব্রিজ, দু’মাস বন্ধ থাকবে
জনপথলিড ২

অবশেষে সংস্কার হচ্ছে ক্বীন ব্রিজ, দু’মাস বন্ধ থাকবে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৭/২৪ at ১২:২৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

অর্থ বরাদ্দের দুই বছর পর অবশেষে সংস্কার হচ্ছে সিলেটে সুরমা নদীর ওপর ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ।

সংস্কারের জন্য মঙ্গলবার (২৫ জুলাই) থেকে দুই মাস এ সেতু দিয়ে চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জীষাণ দত্তের সই করা এক নোটিশে এ তথ্য জানা গেছে।

ওই নোটিশে বলা হয়, সিলেটের ঐতিহাসিক এ সেতুতে অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির কয়েক স্থানে যানবাহনের ধাক্কায় গার্ড রেলিং, স্টিল ট্রাস বেঁকে গেছে। কয়েক জায়গায় স্টিলের পাত ক্ষয়প্রাপ্ত হয়ে দুর্বল হয়ে পড়েছে। এতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার শঙ্কা থাকায় জরুরি ভিত্তিতে সেতুটি মেরামত করা প্রয়োজন। যে কারণে মঙ্গলবার (২৫ জুলাই) থেকে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ক্বীন ব্রিজ দিয়ে সব প্রকার যান চলাচল বন্ধ থাকবে। এ সময় জনসাধারণকে বিকল্প পথে যাতায়াতের জন্য অনুরোধ করা হয়েছে।

সেতুটির সংস্কার কাজের সময় যান চলাচল বন্ধ রাখতে গত ১০ জুলাই সিলেট মহানগর পুলিশের সহযোগিতা চেয়ে চিঠি দেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জীষাণ দত্ত।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ক্বীন ব্রিজটি সড়ক ও জনপথের (সওজ) নিয়ন্ত্রণাধীন হলেও রেলওয়ে বিভাগের মাধ্যমে সেতুটি নির্মাণ করা হয়েছিল। লোহার কাঠামোর কাজে রেলওয়ের প্রকৌশল বিভাগ অধিক পারদর্শী। তাই ক্বীন ব্রিজ সংস্কার ও কিছু মেরামতকাজের জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। রেলওয়ের সেতু বিভাগই সংস্কার কাজ করবে। যাতে সেতুর কাঠামো যথাযথ থাকে, এ জন্য রেলওয়েকে সংস্কার করতে দেওয়া হয়েছে।

তিনি বলেন, সপ্তাহ খানেক আগে রেলওয়ের পূর্বাঞ্চল ক্বীন ব্রিজ মেরামতের জন্য চিঠি পাঠিয়েছে। চিঠিতে জানানো হয়েছে সংস্কার কাজের জন্য দুই মাস বন্ধ থাকবে ক্বীন ব্রিজ।

সিলেটে ঐতিহ্যের অংশ ক্বীন ব্রিজটি ব্রিটিশ আমলে টানা দুই বছর নির্মাণকাজ শেষে ১৯৩৬ সালে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল।

তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল ক্বীনের নামে এ সেতুর নামকরণ হয় ‘ক্বীন ব্রিজ’।

১ হাজার ১৫০ ফুট দৈর্ঘ্য এবং প্রায় ১৮ ফুট প্রস্থের সেতুটি নয় দশক তথা ৮৭ বছর ধরে সুরমা নদীর ওপর দাঁড়িয়ে আছে। দেশের অন্যতম এবং সিলেট অঞ্চলের প্রাচীন ঐতিহ্য সুরমার ওপর অবস্থিত প্রথম সেতু ক্বীন ব্রিজ।

সেতুটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ হয়ে পাটাতনসহ লোহার খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবুও ঝুঁকিপূর্ণ এই লোহার সেতু দিয়ে চলছে যানবাহন। কয়েক দফা সংস্কারের উদ্যোগ না হলেও তা বাস্তবায়ন হয়নি।

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্র আরও জানায়, ২০২০ সালে বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমন্বয় সভায় আলোচনা উঠে আসে ক্বীন ব্রিজ। সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন সদস্যের কমিটিও করে দেওয়া হয়। পরে সওজের পক্ষ থেকে সেতুটি সংস্কারে মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে দুই কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ পায় সিলেট সড়ক ও জনপথ (সওজ)। ওই বছরের জুনে বরাদ্দের টাকা রেলওয়ের সেতু বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু জটিলতার কারণে এতোদিন আটকে ছিল সংস্কার কাজ।

সিসিক সূত্র জানায়, সেতুটি নড়বড়ে হয়ে পড়লে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর দুই প্রান্তে লোহার বেষ্টনী দিয়ে সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় সিসিক। কেবল পায়ে হেঁটে পার হওয়ার ব্যবস্থা রাখা হয়। কিন্তু নাগরিকদের প্রতিবাদের মুখে ৫২ দিন পর যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলির ঘটনায় আটক ১৩

মিরসরাইয়ে কারখানার মেশিন কেড়ে নিল যুবকের প্রাণ

টেকনাফে ১৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সারা দেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা
পরবর্তী সংবাদ আন্দোলনে কারা, তালিকা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ মে ২৬, ২০২৬
কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৬, ২০২৬
কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলির ঘটনায় আটক ১৩
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৬, ২০২৬
মিরসরাইয়ে কারখানার মেশিন কেড়ে নিল যুবকের প্রাণ
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?