By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বর্ষাকাল | রাত ৩:২১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিদেশি অপশক্তির সহযোগিতায় ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে বিএনপি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > বিদেশি অপশক্তির সহযোগিতায় ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে বিএনপি
রাজনীতি

বিদেশি অপশক্তির সহযোগিতায় ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে বিএনপি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৭/২৫ at ৬:২৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নানামুখী ষড়যন্ত্রের জাল বিস্তার করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু।

আজ মঙ্গলবার (২৫ জুলাই ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেসে’ তিনি এ মন্তব্য করেন।

মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের পরই এ বছরের শেষের দিকে বা আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশে আরেকটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণপন্থি বিএনপি ও ধর্মীয় মৌলবাদী শক্তি বিদেশি অপশক্তির সহযোগিতায় নানামুখী ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে।

নির্বাচিত হলে চট্টগ্রাম-১০ আসনের এলাকায় এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন জানিয়ে তিনি বলেন, সর্বোপরি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও আগ্রহের সম্পূরক হিসেবে নিজেকে নিবেদিত রাখবো। বাংলাদেশের সকল শুভ অর্জন, অগ্রগতি, কল্যাণ ও উন্নয়নের ধারাবাহিকতাকে ভূলণ্ঠিত করে অবৈধ পন্থায় ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াস পরিলক্ষিত হচ্ছে। তাই বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তিকে আবারও আঘাত করা হলে তাদেরকে প্রতিরোধ করতে হবে। তাই এই সাংবিধানিক উপ নির্বাচন মুক্তিযুদ্ধের শক্তিকে সংহত করার প্রচেষ্টা।

মহিউদ্দিন বাচ্চু বলেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক কিন্তু নির্বাচন ব্যবস্থাকে বাধাগ্রস্থ করতে পারে না। ইতোমধ্যে ওই অশুভ শক্তিটি আমার প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে। এটা একটি অশুভ ইঙ্গিত। শুধু তাই নয়, ইতোমধ্যেই তারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর হামলা ও হত্যাসহ নানা ধরণের নির্যাতন ও আক্রমণ শুরু করেছে। এসব ঘটনা একটি অশনি সংকেত। গণতন্ত্র সুরক্ষায় সংবিধান সম্মত নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন হচ্ছে একটি আদর্শিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর প্রধান সোপান। কিন্তু দুঃখের বিষয় এই সংবিধান সম্মত নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার জন্য একটি অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি আমাদের চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের প্রধান কার্যালয়ে হামলা করেছে। দোকানদার ও নিরাপত্তা কর্মীদের উপরও হামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের নাম ভাঙিয়ে কোন কাজ করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। বিএনপি-জামায়াতের অপচেষ্টা মোকাবিলা করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত থাকবে।

বিএনপি মামলার বিষয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে। মামলাটি আমরা দলীয়ভাবে মোকাবিলা করবো।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নঈম উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

চীন-মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

‘স্বরাষ্ট্রমন্ত্রী ‘অতি তৎপরতা’ নিজ মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সদস্যদের নিয়ে মৌসুমী ফল উৎসব
পরবর্তী সংবাদ কাপ্তাইয়ের সুইডেন পলিটেকনিকে শিক্ষার্থীর মৃত্যুঃ ঘটনাস্থল পরিদর্শনে রাঙামাটি জেলা পুলিশ সুপার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ মিনি পিকআপ জব্দ, আটক ২
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৮, ২০২৬
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জুন ২৮, ২০২৬
অদুদ স্মৃতি সংঘের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ জুন ২৮, ২০২৬
এশিয়াটিক কটন মিল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ২৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?